ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি উল্টো ফল বয়ে আনবে: পুতিন


ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি উল্টো ফল বয়ে আনবে: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বলেছেন, ভারতের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার যেকোনো বাহ্যিক চেষ্টা বা ‘নিষেধাজ্ঞার হুমকি’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উল্টো হিতে বিপরীত বা ‘বুমেরাং’ হবে। তিনি ভারতকে একটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে অভিহিত করে এই মন্তব্য করেন। দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুক্রবার (৫ জুন) সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বার্ষিক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিন এই কথা বলেন। এর আগে বৃহস্পতিবার রাতে বিশ্বের শীর্ষস্থানীয় বার্তা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে এক মতবিনিময়েও তিনি প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেন, ‘ভারত সবসময় একটি সার্বভৌম দেশ হিসেবে নিজের সিদ্ধান্ত নিজে নেয়। প্রধানমন্ত্রী মোদির বলিষ্ঠ নেতৃত্বে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার যেকোনো সম্ভাব্য হুমকি তাৎক্ষণিকভাবে বুমেরাং হয়ে ধেয়ে আসবে।’ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্কের কথাও উল্লেখ করে পুতিন অতীতে নরেন্দ্র মোদির ওপর যুক্তরাষ্ট্রের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করেন। পুতিন বলেন, ‘আমি জানি প্রধানমন্ত্রী মোদি কখনোই সেই বিষয়টি ভুলে যাবেন না। তবে আজ তিনি ভারতের প্রধানমন্ত্রী, তার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। যতটুকু আমি বুঝি, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার সম্পর্ক বেশ সফলভাবেই এগিয়ে চলেছে।’ রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান সুখই-৫৭ কিংবা শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ ক্রয় করলে ভারতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে পুতিন স্পষ্ট জানান, নয়াদিল্লি কোনো বাহ্যিক চাপে মাথা নত করবে না। তিনি বলেন, ‘ভারত একটি স্বাধীন রাষ্ট্র। যে পণ্যটি তাদের কাছে সবচেয়ে আধুনিক, উপযোগী ও সাশ্রয়ী মনে হবে, সেটি বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা তাদের রয়েছে। লোকে কে কী বলল বা ভাবল, তাতে ভারতের কিছু যায় আসে না। তারা সবসময় এভাবেই কাজ করে এসেছে।’ রাশিয়ার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, অন্যান্য অংশীদারদের মতো ভারতের সঙ্গে রাশিয়ার সহযোগিতাপূর্ণ সম্পর্কও কোনো বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। তিনি বলেন, ‘আমাদের কেউ ডিক্টেশন দিতে (হুকুম চালাতে) পারে না... কেউ আমাদের ওপর হুকুম চালানোর সাহসও করবে না। আমরা যা সঠিক মনে করি, সবসময় তা-ই করব। বিশেষ করে ভারতের মতো বিশ্বস্ত অংশীদারদের দেওয়া প্রতিশ্রুতি আমরা সবসময় রক্ষা করব।’ ভারতের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের গভীরতা তুলেধরে পুতিন বলেন, এই সম্পর্ক কেবল সাধারণ বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। রাশিয়া ও ভারত শুধু পণ্য কেনাবেচা করে না, বরং যৌথভাবে গবেষণা ও সামরিক সরঞ্জাম তৈরি করে। দুই দেশের বিশেষজ্ঞরা মিলে ইতিমধ্যেই মাঝারি পাল্লার ‘ব্রাহ্মোস’ ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন। পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান সুখই-৫৭ প্রসঙ্গে পুতিন জানিয়েছেন, রাশিয়া প্রথমে যৌথভাবে এটি তৈরির প্রস্তাব দিলেও পরে তা বাস্তবায়িত হয়নি। ফলে রাশিয়া নিজস্ব প্রযুক্তিতে এটি তৈরি করেছে। পুতিন দাবি করেন, ‘সুখই-৫৭ অত্যন্ত চমৎকার একটি যুদ্ধবিমান, সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আধুনিক ফাইটার জেট। আমরা এটি ভারতের কাছে বিক্রি করতে সম্পূর্ণ প্রস্তুত।’ কয়েক দশক ধরে রাশিয়াই ভারতের প্রধান সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশ। তবে ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ চেইনে বিঘ্ন ঘটেছে এবং সামরিক সরঞ্জাম সরবরাহে বিলম্ব হওয়ায় নয়াদিল্লি বর্তমানে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে এবং বিকল্প উৎসের সন্ধানে জোর দিচ্ছে। ভারত তার নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির জন্য এএমসিএ প্রকল্প হাতে নিয়েছে, যা দেশটির ইতিহাসের বৃহত্তম দেশীয় মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্প। ভারতের নিজস্ব ‘এএমসিএ’ যুদ্ধবিমান ২০৩৫ সালের আগে ভারতীয় বিমানবাহিনীতে (আইএএফ) যুক্ত হওয়ার সম্ভাবনা কম। তাই অন্তর্বর্তীকালীন শূন্যতা পূরণে এবং বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে ভারত সরকার রাশিয়ার কাছ থেকে অন্তত দুই স্কোয়াড্রন (প্রায় ৩৬টি) সুখই-৫৭ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে, যদি সেগুলো ভারতের সব কারিগরি শর্ত পূরণ করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজি, মৃত্যু ৪৮ জনের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:৫০ এম


দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজি, মৃত্যু ৪৮ জনের

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজি। এই সফরের সময়, দেশটির বিভিন্ন হাসপাতালে ৪৮ জন হাজি মারা গেছেন।  

বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন হাজি।  

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এর তথ্য তুলে ধরা হয়েছে।  

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরার সময়, ৩৭ হাজার ৪৩৫ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন হাজি ফিরেছেন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ১০৭ জন হাজি দেশে ফিরেছেন।  

ফিরতি যাত্রী পরিবহণের ক্ষেত্রে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৪ হাজার ৬০ জন হাজিকে, সৌদি এয়ারলাইন্স ১৪ হাজার ২৪১ জন হাজিকে এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৭০০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে।  

এ পর্যন্ত মোট ৮৯টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৪টি ফ্লাইট পরিচালনা করেছে, সৌদি এয়ারলাইন্স ৩৫টি এবং ফ্লাইনাস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।  

অন্যদিকে, সৌদি আরবে ৪৮ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। তাদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী ছিলেন।  

মারা যাওয়াদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজন হাজি মারা গেছেন।  

এছাড়া, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৩৯৮ জন হাজি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন হাজি।  

এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে।  

ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামিসা হত্যা মামলার রায় ঘোষণার আগে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:৫৪ এম


রামিসা হত্যা মামলার রায় ঘোষণার আগে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা

রাজধানীর পল্লবী এলাকার শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রোববার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

মামলার দুই আসামি হলেন: রামিসার প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার।

এদিন সকালে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। এরপর তাদের আদালতের মহানগর হাজতখানায় রাখা হয়।

গত বৃহস্পতিবার (৪ জুন) মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আজকের দিন রায়ের জন্য ধার্য করেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে সে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়।

মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামিদের ঘরের সামনে রামিসার জুতা দেখতে পান তার মা। ডাকাডাকিতে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ঘরের ভেতর থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে পুলিশ এসে স্বপ্নাকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করে।

এই নৃশংস ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারের পর প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

হত্যাকাণ্ডের তদন্ত শেষে রেকর্ড গড়ে মাত্র ৫ দিনের মাথায় (২৪ মে) পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর গত ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলাটিতে মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় প্রদান করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্নিকাণ্ডে মাদরাসা ভস্মীভূত, অক্ষত রয়েছে কোরআনের আয়াতসংবলিত অংশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:০০ এম


অগ্নিকাণ্ডে মাদরাসা ভস্মীভূত, অক্ষত রয়েছে কোরআনের আয়াতসংবলিত অংশ

পঞ্চগড়ে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একটি মাদরাসার সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও পবিত্র কোরআনের পাতাগুলো অক্ষত অবস্থায় বিরাজমান রয়েছে। আল্লাহ ও তার কালামের মহত্ত্ব প্রকাশ পাচ্ছে, বলেন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিরা।

শনিবার (৬ জুন) বিকেলে শহরের দারুন নাজাত মদিনাতুল উলুম ক্বওমি মাদরাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তথ্য অনুসারে, আগুনের কারণে মাদরাসাটির প্রায় ৮ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে। এর মধ্যে আসবাবপত্র, এসি, ফ্রিজ, ফ্যান, চাল, ডিম এবং আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী পুড়ে গেছে। তবে মাদরাসার সেলফে রাখা পবিত্র কোরআনের মোড়ক পুড়ে গেলেও ভেতরের পাতাগুলো অক্ষত রয়েছে। এই ঘটনা দেখতে উৎসুক মানুষেরা ভিড় করছে।

স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, আল্লাহর মহত্ত্বের নিদর্শন হল, সব কিছু পুড়লেও তার কালাম পোড়েনি।

ওই মাদরাসার শিক্ষক রমজান আলী মন্তব্য করেন, আমাদের মাদরাসার সব ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ক্ষতি পুনরুদ্ধার করা সম্ভব নয়। তবে কোরআনের কোনো এক আয়াতও পোড়েনি। আল্লাহ মহান।

এই ঘটনার বিষয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তুষার কান্তি বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হওয়ার আরও তথ্য আমাদের কাছে এসেছে। আমাদের হিসাব অনুযায়ী প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকার কাছাকাছি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:০২ এম


নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মান্দা মাদক বিরোধী অভিযানে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মান্দা থানা এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটি টীম ০৬/০৬ ২৬ রাত ১০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা থানাধীন মান্দা উপজেলা পরিষদের মেইন গেটের বিপরীতে মোল্লা টাওয়ারের ২য় তলায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য সেবনের জন্য মাদক নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম ঘটনাস্থলে পৌঁছালে, টীমটি উক্ত ভবনের ২য় তলার একটি রুমের মেঝেতে দেখতে পায় আসামি ১। জাহিদুল হক ইমন (২৫) পিতা এমদাদুল সাং বড়পই ২। হাফেজ আলী (৪৫) পিতা মৃত লালু সাং চক কুসুম্বা ৩। মুস্তাকিম (৩৪) পিতা মোসলেম আলী সাং পাকুরিয়া ভারশো সর্বথানা মান্দা জেল নওগাঁ ৪। রনি (৩৬) পিতা রফিকুল সাং শিরোইল কলোনী ৫ নং গলি থানা চদ্রিমা আর এম পি রাজশাহী, বর্তমান ঠিকানা মৃত ফরিদুজ্জামান কুহেল (শ্বশুর) সাং ছোট বেলাল দহ থানার মান্দা জেলা নওগাঁ, গন গোল হয়ে বসে মাদক সেবনের জন্য প্রস্তুতি নিচ্ছে। উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের হেফাজত থেকে ৮ পাতায় ১০ টি করে মোট ৮০ টা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%