ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিয়ের পর নতুন লুকে ক্লাবে রোনালদো, পেলেন বিশেষ সংবর্ধনা


বিয়ের পর নতুন লুকে ক্লাবে রোনালদো, পেলেন বিশেষ সংবর্ধনা

দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১১ আগস্ট, পর্তুগালের কাসকাইসে এক ঘরোয়া অনুষ্ঠানে তাদের বিয়ে হলো।

বিয়ের দুই দিন পর নতুন হেয়ারস্টাইল নিয়ে অনুশীলনে যোগ দেন পর্তুগিজ যুবরাজ। এই সময় তাকে বিশেষ সংবর্ধনা দেন কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু এবং ক্লাব সতীর্থরা।

নতুন মৌসুমের সৌদি প্রো লিগের লড়াইয়ে নামার আগে ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে রোনালদোকে উষ্ণ অভ্যর্থনা জানায় আল নাসর। ক্লাবের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর অধিনায়ক রোনালদোকে অভিনন্দন জানান।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

পুরো দল করতালি দিয়ে তাদের অধিনায়ককে স্বাগত জানায়। এই সময়, মুখে স্মিত হাসি রেখেই সামান্য মাথা ঝুঁকিয়ে সতীর্থদের মধ্যে অভিবাদন গ্রহণ করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

জর্জিনা রদ্রিগেজ ও রোনালদোর দীর্ঘ ১০ বছরের সম্পর্ক রয়েছে। এ সময় তারা বাগদান, সন্তান এবং বিশ্বকাপসহ নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু এ সম্পর্কের বিষয়টি এবার বিবাহের মাধ্যমে প্রকাশিত হলো। বিয়েতে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ২০০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে। শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, খুলনা বিভাগে আট জন, রংপুর বিভাগে চার জন এবং বরিশাল বিভাগে ১২ জন রয়েছেন।

চলতি বছরের ১৪ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ২২ হাজার ৪৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও, চলতি বছরে মোট ৬৫ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। এ বছরের এখন পর্যন্ত মোট ২০ হাজার ৭৬৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন আছেন এক হাজার ৬১৫ জন রোগী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যের উপনির্বাচনে জয়ী নাইজেল ফারাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


যুক্তরাজ্যের উপনির্বাচনে জয়ী নাইজেল ফারাজ

যুক্তরাজ্যের কট্টর ডানপন্থী নেতা নাইজেল ফারাজ ক্ল্যাকটনে অনুষ্ঠিত উপনির্বাচনে জয় অর্জন করেছেন। প্রত্যাশার তুলনায়, তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাউন্ট বিনফেসকে এক বড় ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, ফারাজ পেয়েছেন ২২ হাজার ২৩৯ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা কাউন্ট বিনফেসের ভোটের সংখ্যা ছিল ৯ হাজার ৪৫৫, যা তার প্রত্যাশার চেয়ে কিছুটা ভালো ফল।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, ভোট গণনা শেষ হওয়ার পূর্বে শুক্রবার ফারাজ তার সমর্থকদের সামনে নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছিলেন। তবে ফলাফল ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন না।

ফারাজের জয় ব্যাপারটি অনেকটাই প্রত্যাশিত ছিল। কারণ ওই নির্বাচনী এলাকায় তিনি পূর্বে এমপি ছিলেন। এছাড়া, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কেউই এবারের উপনির্বাচনে সেখানে প্রার্থী দেয়নি।

ফারাজ এবং কাউন্ট বিনফেস দুজনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এবং প্রান্তিক বা কম প্রভাবশালী রাজনৈতিক দলের প্রার্থীদেরকে পেছনে ফেলেছেন।

ক্ল্যাকটন লেজার সেন্টারে ভোট গণনা সম্পন্ন হয়। ফল ঘোষণার সময় মঞ্চে উপস্থিত প্রার্থীদের মধ্যে একে অপরকে অভিনন্দন জানাতে এবং উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তাদের বেশিরভাগের ভোট সংখ্যা ১০০টিরও কম ছিল।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৪৪ শতাংশ ভোট পড়েছে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে এ আসনে ভোটার উপস্থিতি ছিল ৫৯ শতাংশ। তবে উপনির্বাচনের জন্য এবারের ভোটার উপস্থিতি অস্বাভাবিক নয়।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টায় কিছু সময় পর ভোটের ফল ঘোষণা করা হয়। এর আগে, কর্মকর্তারা জানিয়েছেন যে, ব্যালট পেপার দীর্ঘ হওয়ার কারণে ভোট গণনায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নওগাঁ

যমুনা নদীতে ১ লাখ পোনামাছ অবমুক্ত করলেন প্রাক্তন শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


যমুনা নদীতে ১ লাখ পোনামাছ অবমুক্ত করলেন প্রাক্তন শিক্ষার্থীরা

 

নওগাঁয় কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন কেডিয়ান ৭৮ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে যমুনা নদীতে ১ লাখ পোনামাছ অবমুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় শহরের পুরাতন হাসপাতাল ঘাট এলাকার নদীতে এই মাছগুলো অবমুক্ত করা হয়।

আয়োজকরা জানান, ক্ষতিকর জাল ও কীটনাশক ব্যবহারসহ নানা কারণে উন্মুক্ত জলাশয়, নদ-নদী ও খাল-বিলে দেশীয় মাছের উৎপাদন চরম সংকটে পড়েছে। তাই বেশি করে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে এবং অবৈধ জাল ব্যবহার ও অন্যান্য কার্যক্রম বন্ধে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য কেডিয়ান জাহিদুল ইসলাম ধলু। এর পাশাপাশি বগুড়া টি এম এম এস মেডিকেল কলেজের পরিচালক ও কেডিয়ান অবসরপ্রাপ্ত ব্রিগেড জেনারেল জামিলুর রহমান বাদল, কেডিয়ান রবিউল করিম, এড. মীর ইফতেখার রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানজিদের সেঞ্চুরিতে মুগ্ধ পন্টিং

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


তানজিদের সেঞ্চুরিতে মুগ্ধ পন্টিং

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তানজিদ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটারও হয়েছেন।

মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই তানজিদ এমন কীর্তি গড়েছেন। ১৯৭ বলে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ধৈর্য, আত্মবিশ্বাস ও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের অসাধারণ সমন্বয় দেখা গেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টে বাংলাদেশি ব্যাটাররা শুরু থেকেই দারুণ দৃঢ়তা দেখান। প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর তারা ব্যাট হাতে বড় লিডের পথে এগিয়ে যায়। সেই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তানজিদ।

তানজিদের এই ঐতিহাসিক সেঞ্চুরি নিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংয়ের প্রশংসা প্রকাশ পেয়েছে। পন্টিং বলেন, বাংলাদেশের ধীরগতির ও নিচু বাউন্সের উইকেটে বেড়ে ওঠা তানজিদ অস্ট্রেলিয়ার ভিন্ন কন্ডিশনে যেভাবে দুর্দান্ত ব্যাটিং করেছেন, তা অসাধারণ। তার মতে, এটি তানজিদের ক্যারিয়ারের একটি স্মরণীয় মুহূর্ত।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ব্যাটারদের জন্য সেঞ্চুরি বরাবরই কঠিন একটি চ্যালেঞ্জ। এর আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট ইনিংসগুলোর মধ্যে হাবিবুল বাশার ও সৌম্য সরকারের ইনিংস ছিল উল্লেখযোগ্য। এবার সেই তালিকাকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখেছেন তানজিদ।

তানজিদের সেঞ্চুরি শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্যও বিশেষ মুহূর্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন কন্ডিশনে তরুণ এই ওপেনারের এমন ইনিংস ভবিষ্যতে তাকে লাল বলের ক্রিকেটে আরও বড় ভূমিকা রাখার আত্মবিশ্বাস জোগাবে।

ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৬ উইকেটে ৩৫১ রান করেছে এবং অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানে এগিয়ে রয়েছে। তানজিদের ১০১ রানের পাশাপাশি নাজমুল হোসেন শান্ত ৮৪, মুমিনুল হক ৪৯ ও মুশফিকুর রহিম ৩৬ রান করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%