প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ২০০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে। শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, খুলনা বিভাগে আট জন, রংপুর বিভাগে চার জন এবং বরিশাল বিভাগে ১২ জন রয়েছেন।
চলতি বছরের ১৪ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ২২ হাজার ৪৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও, চলতি বছরে মোট ৬৫ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। এ বছরের এখন পর্যন্ত মোট ২০ হাজার ৭৬৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন আছেন এক হাজার ৬১৫ জন রোগী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন