প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১১ আগস্ট, পর্তুগালের কাসকাইসে এক ঘরোয়া অনুষ্ঠানে তাদের বিয়ে হলো।
বিয়ের দুই দিন পর নতুন হেয়ারস্টাইল নিয়ে অনুশীলনে যোগ দেন পর্তুগিজ যুবরাজ। এই সময় তাকে বিশেষ সংবর্ধনা দেন কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু এবং ক্লাব সতীর্থরা।
নতুন মৌসুমের সৌদি প্রো লিগের লড়াইয়ে নামার আগে ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে রোনালদোকে উষ্ণ অভ্যর্থনা জানায় আল নাসর। ক্লাবের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর অধিনায়ক রোনালদোকে অভিনন্দন জানান।
পুরো দল করতালি দিয়ে তাদের অধিনায়ককে স্বাগত জানায়। এই সময়, মুখে স্মিত হাসি রেখেই সামান্য মাথা ঝুঁকিয়ে সতীর্থদের মধ্যে অভিবাদন গ্রহণ করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
জর্জিনা রদ্রিগেজ ও রোনালদোর দীর্ঘ ১০ বছরের সম্পর্ক রয়েছে। এ সময় তারা বাগদান, সন্তান এবং বিশ্বকাপসহ নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু এ সম্পর্কের বিষয়টি এবার বিবাহের মাধ্যমে প্রকাশিত হলো। বিয়েতে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন