ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ


মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ

নওগাঁর মান্দায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এককালীন অনুদানের অংশ হিসেবে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিমণ্ডলীর নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) আখতার জাহান সাথী ছিলেন। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজলা প্রশাসন সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে উপজেলার বিভিন্ন এলাকার চিকিৎসার জন্য অপেক্ষমাণ ৬০ জন দূরারোগ্য ও গুরুতর অসুস্থ নারী ও পুরুষের হাতে এককালীন অনুদানের এই চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জনাব ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, ‘অসহায় ও গুরুতর অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তায় এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করে যাচ্ছেন।’

আরও পড়ুন: আওরাবুনিয়ায় শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সুমন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন

নিজের বিরুদ্ধে প্রকাশিত একটি অনলাইন সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মোঃ ইউসুফ আলী সনি।
শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টায় রাজশাহী মহানগরের মতিহার থানার অক্ট্রয় মোড়স্থ রিভার সিটি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউসুফ আলী সনি দাবি করেন, সম্প্রতি আহত অঞ্জন নামে এক ব্যক্তি সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রদান করেছেন, যার ভিত্তিতে একটি অনলাইন সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি বলেন, ওই সংবাদে তার নাম হামলার নেতৃত্বদাতা হিসেবে উল্লেখ করা হলেও ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
ইউসুফ আলী সনি জানান, তিনি রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের সদস্য সচিব এবং আহত অঞ্জনের সঙ্গে তার পূর্ব থেকে কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না। তার দাবি, হামলাকারীদের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত সূত্রপাত হয় এলাকায় গাঁজা নেওয়াকে কেন্দ্র করে অঞ্জনের ভাতিজা মুলামের সঙ্গে কয়েকজন স্থানীয় যুবকের বিরোধের ঘটনাকে ঘিরে। তার ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার জেরে অঞ্জন স্থানীয় কয়েকজনকে মারধর করেন। পরে ক্ষুব্ধ কয়েকজন যুবক অঞ্জনের ওপর হামলা চালায়। তবে এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে ইউসুফ আলী সনি আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিশেষ উদ্দেশ্যে তার নাম এ ঘটনায় জড়ানো হয়েছে। তিনি আহত অঞ্জনের ভাই হৃদয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উত্থাপন করেন। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
এ বিষয়ে জানতে চাইলে আসুস্থ থাকায় আহত অঞ্জনের ও বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে ইউসুফ আলী সনি তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, কৃষকদের বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


শ্রীমঙ্গলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, কৃষকদের বীজ ও সার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৫-২৬ অর্থবছরের ফ্লাড রিকন্সট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। এছাড়া খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধনও করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকালে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে উপজেলার ৩ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমের প্রণোদনা হিসেবে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। পরে অতিথিরা কৃষি প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র ও কৃষিবিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হয়, যার কারণে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাহবুব আলম বাবু রাড়ী (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনায় র‌্যাব প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. বজলুর রশিদ বয়াতী (৩৮) এবং তিনি মেহেন্দিগঞ্জ থানাধীন সাদেকপুর এলাকার আব্দুর রাজ্জাক বয়াতীর ছেলে। র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান পিপিএম সেবা রবিবার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, র‌্যাব-৮ এবং র‌্যাব-১০ এর সদর কোম্পানির সদস্যরা ঢাকার গেন্ডারিয়া থানার হরিণচরন রায়সড়কের এলাকায় অভিযান চালিয়ে মো. বজলুর রশিদ বয়াতীকে গ্রেপ্তার করে।

র‌্যাবের তথ্যমতে, নিহত মাহবুব আলম বাবু রাড়ী (২৯) মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রামের দুলাল রাড়ীর ছেলে হওয়া সত্ত্বেও, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ১৮ জুন মেহেন্দীগঞ্জ থানাধীন পশ্চিম সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাহবুব আলম রাড়ীর ভোগদখলীয় জমিতে দোকানঘর নির্মাণে বাধা দেয় বলেই গ্রেপ্তারকৃত বজলুর রশিদ বয়াতী ও অন্যান্য অভিযুক্তরা। এরই পরিণতি হিসেবে, ২৩ জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেন্দীগঞ্জ থানাধীন চুনারচর ৮ নং ওয়ার্ডের আক্তার পোদ্দারের দোকানের সামনে পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হাতুড়ী, কাঠের লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রেফতারকৃত বজলুর রশিদসহ অন্যান্য অভিযুক্তরা দলবদ্ধ হয়ে অবস্থান নেয়। পরে তারা মাহবুব আলম বাবু রাড়ীর ওপর আক্রমণ চালিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

ভিকটিমের ডাকচিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন এবং স্বজনরা এগিয়ে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এরপর মাহবুব আলম বাবু রাড়ীকে উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক দেখেন এবং উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে ২৪ জুন ভোর সোয়া ছয়টার দিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর ভিকটিমের মা মেহেন্দিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়া মাত্রই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। উল্লেখযোগ্য, এর আগে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মামলার অপর আসামি জাহাঙ্গীর হোসেনকে (৫৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সুপারিশ চলবে না: এমপি জয়নুল আবেদীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সুপারিশ চলবে না: এমপি জয়নুল আবেদীন

বাবুগঞ্জ-মুলাদী এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

যদি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত অবস্থায় আটক হয়, সেক্ষেত্রে তার পক্ষে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না।

এমনকি যদি কেউ সুপারিশ করে, তাহলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এমন কঠোর বার্তা দিয়েছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রবিবার (৫ জুলাই) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু নতুন চর এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজগুরু নতুন চর এলাকার প্রায় দুই কিলোমিটার গ্রামীণ সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা থেকে সড়কপথে বাবুগঞ্জে এসে কর্মসূচিতে অংশ নেন তিনি।

এ সময় পরিবেশ ও জলবায়ু বিষয়েও গুরুত্বারোপ করে এমপি জয়নুল আবেদীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নিয়েছেন, তা বাস্তবায়িত হলে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমবে এবং বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নির্মল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

এছাড়াও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, মোস্তাফিজুর রহমান ফারুক, কাজী নজরুল ইসলাম মিরন, শামসুল আলম ফকির, আরিফুর রহমান শিমুল শিকদার, যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিব, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার, যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাফিল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আজিজুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফেরদাউস খানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%