প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর মান্দায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এককালীন অনুদানের অংশ হিসেবে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিমণ্ডলীর নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) আখতার জাহান সাথী ছিলেন। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজলা প্রশাসন সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে উপজেলার বিভিন্ন এলাকার চিকিৎসার জন্য অপেক্ষমাণ ৬০ জন দূরারোগ্য ও গুরুতর অসুস্থ নারী ও পুরুষের হাতে এককালীন অনুদানের এই চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জনাব ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, ‘অসহায় ও গুরুতর অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তায় এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করে যাচ্ছেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন