১১:২৩ পি.এম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়েছে এবং এই অভিযানে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ জুলাই, মঙ্গলবার বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় রাতভর এ অভিযান পরিচালনা করা হয়।
তেজগাঁও বিভাগ পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে তেজগাঁও, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, আদাবর, শিল্পাঞ্চল এবং হাতিরঝিল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পুলিশ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সবথেকে বেশি ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আদাবর থানা পুলিশ ১১ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ৯ জন, হাতিরঝিল থানা পুলিশ ৯ জন, তেজগাঁও থানা পুলিশ ৫ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন