ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, ১২ হাজারের বেশি কোর্স বাদ দিল চীন


উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, ১২ হাজারের বেশি কোর্স বাদ দিল চীন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধুমাত্র মানুষের কাজের ধরন পরিবর্তন করছে না, পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কোন বিষয় বেছে নেওয়া হবে তাও নতুনভাবে নির্ধারণ করছে। প্রযুক্তিকেন্দ্রিক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার উদ্দেশ্যে চীনের বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যেই ১২ হাজার কলা, মানবিক ও ভাষাভিত্তিক ডিগ্রি কমিয়ে দিয়েছে। এ তথ্য দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়।

এই ব্যাপক বাতিলের মূল লক্ষ্য হলো চীনের উচ্চশিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো যাতে এটি চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভবিষ্যৎ অর্থনীতির রাষ্ট্রীয় উদ্যোগের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষা কার্যক্রম এই বড় পরিবর্তনের আওতায় এসেছে। এর ফলে দেশের লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবনে সরাসরি প্রভাব পড়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১০ হাজার ২০০টি নতুন প্রযুক্তিনির্ভর স্নাতক ডিগ্রি কর্মসূচি চালু করা হয়েছে।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসকদের কাছে কলা ও মানবিক বিষয়ের ডিগ্রিগুলো ক্রমেই 'অচল' এবং অতিরিক্ত শিক্ষার্থীপূর্ণ ক্ষেত্র হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে, 'এমবডিড ইন্টেলিজেন্স' বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট নতুন ডিগ্রিগুলোকে বেইজিংয়ের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

সম্প্রতি সাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক স্নাতক শিক্ষার্থী ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, বাজারে দুর্বল কর্মসংস্থানের সম্ভাবনার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ডিগ্রিগুলো বন্ধ করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী বলছেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ পণ্য নকশা বা প্রোডাক্ট ডিজাইনের ওপর বড় ধরনের আঘাত হেনেছে। বর্তমানে মডেল তৈরি ও দৃশ্যায়নের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেই নিখুঁতভাবে সম্পন্ন হচ্ছে।'

শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তন বিশ্বের নানা দেশে বিভিন্ন উদ্যোগের একটি, যার মাধ্যমে দেশগুলো তাদের জাতীয় শিক্ষাক্রম পুনর্গঠন করে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত নতুন বিষয় যুক্ত করার চেষ্টা করছে। উদাহরণস্বরূপ, ভারত তাদের জাতীয় বিদ্যালয় শিক্ষা কার্যক্রমে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করেছে। সংযুক্ত আরব আমিরাত জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা উদ্যোগ চালু করেছে। আর কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার জাতিগতভাবে টিকে থাকার প্রশ্ন হিসেবে অভিহিত করার পর কাজাখস্তান নতুন শিক্ষা কৌশল বাস্তবায়ন করছে। ইউরোপে, স্পেন তার 'ডিজিটাল স্পেন' কৌশলের অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে শিক্ষা কার্যক্রম হালনাগাদ করেছে।

গত বছর যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন ঘোষণা দেন যে, শিক্ষা বিভাগ সাধারণ মাধ্যমিক শিক্ষা সনদ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যমান যোগ্যতার পাশাপাশি তথ্যবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক একটি নতুন শিক্ষাগত যোগ্যতা চালুর সম্ভাবনা নিয়ে কাজ করছে। দেশটির জাতীয় শিক্ষাক্রমের গত এক দশকের সবচেয়ে বড় পর্যালোচনা আগামী বছর প্রকাশিত হবে এবং এর চূড়ান্ত বাস্তবায়ন সেপ্টেম্বর ২০২৮ মাসে শুরু হবে।

এ সময় ব্রিজেট ফিলিপসন বলেছিলেন, 'জাতীয় শিক্ষাক্রম হালনাগাদ হওয়ার পর এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তরুণদের প্রস্তুত করা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যাতে তারা জীবনের সামনে আসা রোমাঞ্চকর সুযোগগুলো পুরোপুরি কাজে লাগাতে পারে।'

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তি চুক্তিতে গাজা উপেক্ষিত, হতাশ বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


শান্তি চুক্তিতে গাজা উপেক্ষিত, হতাশ বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে গাজাকে অন্তর্ভুক্ত না করা নিয়ে হতাশা প্রকাশ করেছেন উপত্যকার বাস্তুচ্যুত বাসিন্দারা।গাজার বাসিন্দারা জানান, এই সমঝোতা যুদ্ধবিধ্বস্ত গাজায় স্বস্তি ফেরাবে বলে মনে করেছিলেন অনেকে, কিন্তু চুক্তি থেকে বাদ পড়ার ফলে অনিশ্চয়তা আরও গভীর হয়ে উঠেছে। একইসঙ্গে ইসরাইলের চুক্তি-বিরোধী অবস্থান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে গাজা যেন একটি নীরব আর্তনাদ, যেখানে যুদ্ধবিরতি কেবল আলোচনার টেবিলে শোভা পাচ্ছে, আর গাজার নির্মম বাস্তবতা রক্তপাত নিয়ে বিদ্ধস্থ রয়েছে। এমন পরিস্থিতিতে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে গাজাকে অন্তর্ভুক্ত না করা নিয়ে হতাশার পেরেক আরও গভীরভাবে ঠুকেছে।

ধ্বংসস্তূপে এবং বাস্তুচ্যুত অবস্থায় বাসিন্দারা যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানান। তাদের মধ্যে অনেকেই আশা করেছিলেন যে এই সমঝোতা তাদের ঘরে ফিরে যাওয়ার পথ খুলে দেবে। কিন্তু চুক্তিতে বিষয়টি উল্লেখ না থাকায় হতাশা তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

বাসিন্দারা বলছেন, ‘আমরা আশা করেছিলাম এই চুক্তির পর আমরা ঘরে ফিরতে পারব, তবে আমরা হতাশ হয়েছি। এই চুক্তিতে গাজাকে অন্তর্ভুক্ত করা হয়নি।’

বাসিন্দারা আরও জানান, দীর্ঘ যুদ্ধ এবং সংকটে তারা চরমভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর না পাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। তাদের বক্তব্য, ‘আমরা রাস্তায় বাস করছি, এই অবস্থায় আর সহ্য করতে পারছি না। সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

এদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানান, দক্ষিণ লেবানন, গাজা এবং সিরিয়ার নিরাপত্তা অঞ্চলে নিজেদের অবস্থান থেকে সরবে না সেনারা। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিকেএসপিতে ৩ দিনব্যাপী সেমিনার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


বিকেএসপিতে ৩ দিনব্যাপী সেমিনার শুরু

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ক্রীড়াবিজ্ঞান বিভাগের ব্যবস্থাপনায় 'স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং-২০২৬' শীর্ষক একটি বিশেষায়িত সেমিনারের আয়োজন করা হয়েছে, যা তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

সেমিনারটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, যা মঙ্গলবার (১৬ জুন) শুরু হয়েছে এবং ১৮ জুন পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমানসহ আরও কর্মকর্তারা।

ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তার খেলোয়াড় জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং খেলোয়াড়দের জন্য এ ধরনের কর্মশালার আয়োজনকে তিনি অত্যন্ত জরুরি ও সময়োপযোগী মনে করেন।

তিনি কর্মশালার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান সর্বত্র প্রচারের ব্যাপারেও গুরুত্বারোপ করেন।

এই অনুষ্ঠানে ক্রীড়া, চিকিৎসা, ফিজিওথেরাপি, পুনর্বাসন ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ, বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশিক্ষক এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

বর্তমান বিশ্বে ক্রীড়াবিদদের পারফরম্যান্স উন্নয়ন, আঘাত প্রতিরোধ, দ্রুত পুনর্বাসন এবং জরুরি চিকিৎসা সেবার গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে অনুষ্ঠিত সেমিনারে Sports Science এবং Basic Life Support (BLS)-এর আধুনিক ও ব্যবহারিক বিষয়সমূহ উপস্থাপন করা হয়।

সেমিনারে ক্রীড়াবিদদের আঘাত পরবর্তী পুনর্বাসন, কর্মক্ষমতা বৃদ্ধিতে বৈজ্ঞানিক অনুশীলন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং ক্রীড়া চিকিৎসা ব্যবস্থাপনায় সর্বশেষ গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এ সেমিনারে দেশের বেশ কয়েকজন অভিজ্ঞ রিসোর্স পারসন বিভিন্ন সেশন পরিচালনা করবেন।

সেমিনারের অন্যতম আকর্ষণ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য Basic Life Support (BLS)-এর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসা, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর), শ্বাসকষ্টজনিত জরুরি অবস্থা মোকাবিলা এবং আক্রান্ত ব্যক্তিকে নিরাপদ সহায়তা প্রদানের কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা প্রদান করা হবে।

সব প্রশিক্ষণার্থীদের FAC, Sweden কর্তৃক সনদ প্রদান করা হবে।

বিকেএসপি কর্তৃপক্ষ আশা করছে, এই সেমিনার ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের ক্রীড়া অঙ্গনে আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসা সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে জেলা প্রশাসকের বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


রাজবাড়ীতে জেলা প্রশাসকের বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন
 
 
রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন মঙ্গলবার (১৬ জুন) বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
 
সকালে জেলা প্রশাসক ইসলামপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামপুর ইউনিয়ন বৃদ্ধ নিবাস পরিদর্শন করেন। এছাড়া তিনি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়িত ‘তথ্য আপা : তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর মাঠ দিবসের উদ্বোধন করেন।
পরে ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শালবরাট এলাকায় বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক। সেখানে তিনি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এবং পরিবেশ রক্ষায় অধিক হারে বৃক্ষরোপণের আহ্বান জানান।
 
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহন রায়হান, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার, সাব-ইন্সপেক্টর শরীফ আব্দুল বাকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
পরবর্তীতে জেলা প্রশাসক বালিয়াকান্দি থানা পরিদর্শনসহ  উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা আর্ট স্কুলের উদ্বোধন করেন। এরপর তিনি বালিয়াকান্দি থানা পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন।
 
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে তাদের মতামত শোনেন। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তিনি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
 
জেলা প্রশাসকের এ পরিদর্শন কর্মসূচি স্থানীয় প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে ৬.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল জনপদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


চীনে ৬.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল জনপদ

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিনহাই প্রদেশের হাইশি অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প ৬ দশমিক ৩ মাত্রায় আঘাত হেনেছে।

মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ০৬ মিনিটের দিকে ওই ভূমিকম্পটি আঘাত হানে। কিন্তু এই ভুমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কিনহাই প্রদেশের হাইশিতে বিকেলের দিকে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তি ঘটে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্প আঘাত হানার পরে সেখানকার পরিস্থিতি লক্ষ্য করা হচ্ছে।

এদিকে, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ এই পরিস্থিতির মূল্যায়ন করছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে উল্লেখ করা হয়েছে।

সিইএনসি আরও জানিয়েছে, মঙ্গলবার বেইজিং সময় বিকেল ৫টা ০৬ মিনিটে ওই পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। মূল ভূমিকম্পের পর একাধিক মাঝারি মাত্রার আফটারশকও শনাক্ত করা হয়েছে, যার মধ্যে একটি আফটারশকের মাত্রা ছিল প্রায় ৫।

সূত্র: সিসিটিভি, রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%