০৫:৫৮ এম
পিরোজপুরে কৃষক দলের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দল ৫০ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছে। আজ শুক্রবার বিকেলে পিরোজপুর সদরের মুক্তারকাঠী বাইপাস সড়ক পাশে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার অংশ হিসেবে কৃষক দল সারা দেশে ৮ লাখ বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করেছে। ওই উদ্যোগের অংশ হিসেবে কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সমপাদক লায়ন আক্তার হোসেন সেন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।
আরও পড়ুন: ভলাকুট বিএনপির রাজনীতিতে এখনো আলোচনায় দুই সহোদর আয়ূব ও সোয়াব খান
এ অনুষ্ঠানে জেলা কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে সাধারণ সমপাদক মো. হাবিব খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি আক্তার হোসেন সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সমপাদক নুরুল আমিন তালুকদার। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। বক্তারা বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। কর্মসূচির আওতায় পিরোজপুর জেলায় পর্যায়ক্রমে ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন