০৭:২৯ এম
প্রতিদিনই মানুষের কিছু না কিছু কেনাকাটার প্রয়োজন পড়ে। মানুষ বিভিন্ন এলাকায় ঘুরতেও যায়। প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে যদি দেখা যায় সেই এলাকায় মার্কেট বন্ধ, তবে মন খারাপ হয়ে যায়। সেইসঙ্গে সঙ্গে সময়ও নষ্ট হয়।
তাহলে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন, শনিবার (১১ জুলাই) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট এবং মার্কেট বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
শহরের যেসব স্থানে দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে সেগুলি হলো: শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার।
আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা
এছাড়া বন্ধ থাকা হকার্স মার্কেট এবং অন্যান্য দোকানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন