০৮:২৭ এম
আর্জেন্টিনার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামার আগে সুইজারল্যান্ড বড় একটি ধাক্কা খেয়েছে। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ইয়োহান মানজাম্বি। এবারের বিশ্বকাপে তিনি সুইজারল্যান্ড দলের সেরা খেলোয়াড় ছিলেন। তার অনুপস্থিতি তাই সুইজারল্যান্ডের আক্রমণভাগের জন্য একটি বড় শূন্যতা তৈরি করেছে।
২০ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন পর্যন্ত ২০০ মিনিট মাঠে কাটিয়ে গোল করেছেন তিনটি এবং অ্যাসিস্ট করেছেন দুটি। মানজাম্বি যখন মাঠে ছিলেন, তখন সুইজারল্যান্ড প্রতি ৯০ মিনিটে গড়ে ৩.৬টি গোল করেছে। কিন্তু তাকে ছাড়া খেলে ২৮০ মিনিটে তারা শুধুমাত্র একটি গোল করতে পেরেছে।
হাঁটুর ইনজুরির কারণে কলম্বিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচেও তিনি খেলতে পারেননি, এবং সেই চোটই তাকে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে তিনি জোড়া গোল করেছিলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান দেখে বরখাস্তের নির্দেশ দেন
ম্যাচ-সম্পর্কিত সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন বলেন, 'দুর্ভাগ্যবশত, মানজাম্বির চোট আমাদের অনেক বড় ক্ষতি করে দিল। এটি সত্যিই বড় ধাক্কা। সে দারুণ ফর্মে ছিল এবং আনন্দ নিয়ে খেলছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, সে খেলতে পারছে না।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন