ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

২০২৭ সাল পর্যন্ত এসি মিলানেই থাকছেন মদ্রিচ


২০২৭ সাল পর্যন্ত এসি মিলানেই থাকছেন মদ্রিচ

২০২৭ সালের জুন পর্যন্ত ইতালির ক্লাব এসি মিলানের সাথে চুক্তি নবায়ন করেছেন ক্রোয়েশিয়ার ৪১ বছর বয়সি মিডফিল্ডার লুকা মদ্রিচ। তিনি এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছেন।

এসি মিলানের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মদ্রিচের সঙ্গে চুক্তি নবায়ন বিষয়ে এসি মিলান জানায়, ‘আনন্দের সঙ্গে এসি মিলান ঘোষণা করছে যে, লুকা মদ্রিচ আরও এক মৌসুম, অর্থাৎ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের হয়ে খেলার চুক্তিতে স্বাক্ষর করেছেন।’

আরও পড়ুন: লাউতারোর বদলে আর্জেন্টিনার একাদশে ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার?

২০১৮ সালে ব্যালন ডি’অর জয়ী মদ্রিচ এসি মিলানের সাথে চুক্তি নবায়নে উচ্ছ্বসিত। ক্লাবের দেওয়া এক বিবৃতিতে তিনি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এসি মিলানে থাকতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। প্রথম দিন থেকেই আমাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন এবং যেভাবে আপন করে নিয়েছেন, সেটি অসাধারণ ও অতুলনীয়।’

মদ্রিচ ২০২৫ সালের জুনে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে ১৩ বছরের অধ্যায় শেষ করে এক বছরের চুক্তিতে এসি মিলানে যোগদান করেছিলেন। গত মৌসুমে তিনি মিলানের হয়ে ৩৭ ম্যাচ খেলে দুই গোল করেন।

এসি মিলান গত মৌসুমে সিরি আ-তে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে। সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলান কোপা ইতালিয়ার শেষ ১৬ থেকে বিদায় নেয়, যেখানে মদ্রিচের দল হয়।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে মদ্রিচ পঞ্চবারের মতো ক্রোয়েশিয়ার হয়ে মাঠে নেমেছিলেন। শেষ ৩২-এ পর্তুগালের কাছে পরাজিত হয়ে ক্রোয়েশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

আরও পড়ুন: হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

সব প্রতিযোগিতা মিলিয়ে ক্রোয়েশিয়ার হয়ে মদ্রিচ ২০২ ম্যাচ খেলে ২৯ গোল ও ৩২ অ্যাসিস্ট করেন। তিনি দেশটির হয়ে ২শ বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা একমাত্র ফুটবলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষাই সরকারের প্রধান লক্ষ্য: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষাই সরকারের প্রধান লক্ষ্য: মাহদী আমিন

শুক্রবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: বাসস

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ (বাসস): মাহদী আমিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে মানবাধিকার, আইনের শাসন এবং বাকস্বাধীনতা সুরক্ষা করাই সরকারের মূল লক্ষ্য।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (দায়রা) আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্বে এসেছে। বিগত ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনামলে সংঘটিত রাজনৈতিক নিপীড়ন ও নৃশংসতার চিত্র তুলে ধরে তিনি বলেন, তৎকালীন সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু কিংবা ভুয়া মামলার সবচেয়ে বড় ভুক্তভোগী দেশের জনগণ ও সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এই স্থান থেকে সরকার ভুক্তভোগী পরিবারগুলোর বেদনার সঙ্গে আত্মিকভাবে যুক্ত।

মাহদী আমিন আরও বলেন, অতীতে ক্ষমতার উৎস জনগণ ছিল না, বরং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

সরকারের ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, গত পাঁচ মাসে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন-পীড়ন, হেফাজতে মৃত্যু কিংবা গুমের একটি ঘটনাও ঘটেনি। আমরা এই ইতিবাচক ধারা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন রাজনীতিতে প্রতিশোধের সংস্কৃতির অবসান ঘটিয়ে ন্যায্য বিচার প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, একদিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের সহাবস্থান নিশ্চিত করা হবে, অন্যদিকে বিগত শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের মূল অপরাধী ও হুকুমদাতাদের আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধী যেন পার না পায় এবং কোনো নির্দোষ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেটিই সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য।

তিনি আরও জানান, প্রশাসনিক গতি আনতে প্রতিটি মন্ত্রণালয় ১৮০ দিনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করছে। জুলাই গণঅভ্যুত্থান ও দীর্ঘ ১৬ বছরের ত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক অবস্থান তৈরি হয়েছে, তার ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:১২ পি.এম


নীলফামারীতে শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

 ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে আজ জেলা ভিত্তিক একটি সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত বৃক্ষ মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এছাড়াও, রংপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক হোমায়রা মন্ডল, জাতীয়তাবাদী মহিলাদলের জেলা সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, বন কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

এরপর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বন কর্মকর্তা নিশি কান্ত মালাকার।

উদ্বোধনের আগেই জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

বন কর্মকর্তা নিশি কান্ত মালাকার জানিয়েছেন, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা চলবে।

নীলফামারী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রংপুর যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। এতে ৫২টি স্টল স্থান পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে জামায়াতের রুকন সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


নড়াইলে জামায়াতের রুকন সম্মেলন

একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য ইসলামী আদর্শের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

শুক্রবার (২৪ জুলাই) সকালে শিল্পকলা একাডেমী হলরুমে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, রুকনদের শুধু সাংগঠনিক পরিমণ্ডলে সীমাবদ্ধ না থেকে ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে দায়িত্বশীলতার সঙ্গে জনগণের পাশে থেকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে। একই সঙ্গে তিনি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আশেকে এলাহী এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, নড়াইল সদর উপজেলা আমীর হাফেজ আবদুল্লাহ আল আমীন, লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান এবং জেলা যুব বিভাগের সভাপতি খিয়াম উদ্দিন, মাওলানা আলমগীর হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিকেটের বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন রাজশাহী ও ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


ক্রিকেটের বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন রাজশাহী ও ঢাকা

নতুন কুঁড়ি স্পোর্টস এর ক্রিকেট ইভেন্টের প্রথম আসরে রাজশাহী অঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে বালক বিভাগে। তারা রংপুর অঞ্চলকে বৃষ্টি আইনে ১৯ রানে হারিয়েছে। আর বালিকা বিভাগে ঢাকা অঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে, তারা একই ব্যবধানে ময়মনসিংহকে হারিয়েছে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে রাজশাহীর ছেলেরা নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রানের বড় সংগ্রহ গড়ে। এই রান-পাহাড়ের নেপথ্যে আছেন মোহাম্মদ শারাফাত সাদিদ। তিনি মাত্র ২৬ বলে ৫টি চার এবং ৮টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে রংপুর শুরু থেকেই চাপে পড়ে। মাঝপথে বৃষ্টির কারণে খেলা ৩ ওভারে নেমে আসে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তাদের লক্ষ্য দাঁড়ায় ৪৭ রান। কিন্তু সেই লক্ষ্য ছোঁয়া রংপুরের পক্ষে সম্ভব হয়নি। তারা ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রানে থামে। শেষ পর্যন্ত ১৯ রানের ব্যবধানে শিরোপা নিশ্চিত করে রাজশাহী।

বৃষ্টির কারণে বালিকা বিভাগের ফাইনাল মাত্র ৫ ওভারে অনুষ্ঠিত হয়। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা। তারা শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। ইনিংসের তৃতীয় বলে রওনক জাহান নওশিন এবং উইকেটকিপার আফরোজা জাহান মিমকে আউট করেন নুসরাত জাহান জুথি। এরপর অধিনায়ক আফনান জামান আথাই হাল ধরেন। তিনি ১১ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৩ রানের ইনিংস খেলেন। তার এই ইনিংসে ভর করে ঢাকা চার উইকেটে ৪৮ রানের পুঁজি পায়।

জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ময়মনসিংহ। ইনিংসের পঞ্চম বলে অধিনায়ক নাদিয়া আক্তারকে রিয়া বোল্ড করে দেন। তৃতীয় ওভারে সাদিয়া আফরিন জান্নাতকেও ফেরান তিনি। এরপর পরপর তিন রানআউটে ময়মনসিংহের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। এক পর্যায়ে তারা ২০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। এরপর আর ঘুঁড়ে দাঁড়াতে পারেনি। তারা ৬ উইকেটে ২৯ রান তোলে এবং তাদের ইনিংস শেষ হয়। ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রিয়া মনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%