ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নড়াইলে জামায়াতের রুকন সম্মেলন


নড়াইলে জামায়াতের রুকন সম্মেলন

একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য ইসলামী আদর্শের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

শুক্রবার (২৪ জুলাই) সকালে শিল্পকলা একাডেমী হলরুমে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, রুকনদের শুধু সাংগঠনিক পরিমণ্ডলে সীমাবদ্ধ না থেকে ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে দায়িত্বশীলতার সঙ্গে জনগণের পাশে থেকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে। একই সঙ্গে তিনি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আশেকে এলাহী এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, নড়াইল সদর উপজেলা আমীর হাফেজ আবদুল্লাহ আল আমীন, লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান এবং জেলা যুব বিভাগের সভাপতি খিয়াম উদ্দিন, মাওলানা আলমগীর হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

আরও পড়ুন: সাংবাদিক আলিফের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা, স্ত্রীকে চাকরির আশ্বাস ডেপুটি স্পিকারের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিকেটের বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন রাজশাহী ও ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


ক্রিকেটের বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন রাজশাহী ও ঢাকা

নতুন কুঁড়ি স্পোর্টস এর ক্রিকেট ইভেন্টের প্রথম আসরে রাজশাহী অঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে বালক বিভাগে। তারা রংপুর অঞ্চলকে বৃষ্টি আইনে ১৯ রানে হারিয়েছে। আর বালিকা বিভাগে ঢাকা অঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে, তারা একই ব্যবধানে ময়মনসিংহকে হারিয়েছে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে রাজশাহীর ছেলেরা নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রানের বড় সংগ্রহ গড়ে। এই রান-পাহাড়ের নেপথ্যে আছেন মোহাম্মদ শারাফাত সাদিদ। তিনি মাত্র ২৬ বলে ৫টি চার এবং ৮টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে রংপুর শুরু থেকেই চাপে পড়ে। মাঝপথে বৃষ্টির কারণে খেলা ৩ ওভারে নেমে আসে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তাদের লক্ষ্য দাঁড়ায় ৪৭ রান। কিন্তু সেই লক্ষ্য ছোঁয়া রংপুরের পক্ষে সম্ভব হয়নি। তারা ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রানে থামে। শেষ পর্যন্ত ১৯ রানের ব্যবধানে শিরোপা নিশ্চিত করে রাজশাহী।

বৃষ্টির কারণে বালিকা বিভাগের ফাইনাল মাত্র ৫ ওভারে অনুষ্ঠিত হয়। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা। তারা শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। ইনিংসের তৃতীয় বলে রওনক জাহান নওশিন এবং উইকেটকিপার আফরোজা জাহান মিমকে আউট করেন নুসরাত জাহান জুথি। এরপর অধিনায়ক আফনান জামান আথাই হাল ধরেন। তিনি ১১ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৩ রানের ইনিংস খেলেন। তার এই ইনিংসে ভর করে ঢাকা চার উইকেটে ৪৮ রানের পুঁজি পায়।

জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ময়মনসিংহ। ইনিংসের পঞ্চম বলে অধিনায়ক নাদিয়া আক্তারকে রিয়া বোল্ড করে দেন। তৃতীয় ওভারে সাদিয়া আফরিন জান্নাতকেও ফেরান তিনি। এরপর পরপর তিন রানআউটে ময়মনসিংহের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। এক পর্যায়ে তারা ২০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। এরপর আর ঘুঁড়ে দাঁড়াতে পারেনি। তারা ৬ উইকেটে ২৯ রান তোলে এবং তাদের ইনিংস শেষ হয়। ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রিয়া মনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফোনে চুপ্পুর স্বাস্থ্যের খোঁজখবর নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


ফোনে চুপ্পুর স্বাস্থ্যের খোঁজখবর নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফোন দিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।

শুক্রবার রাতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে ফোন করে মো. সাহাবুদ্দিনের সঙ্গে কথা বলেন। এই তথ্য বঙ্গভবন সূত্র আমার দেশকে নিশ্চিত করেছে।

বঙ্গভবনের একজন কর্মকর্তা আমার দেশকে বলেন, সন্ধ্যার পরপরই ভারপ্রান্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বিদায়ী রাষ্ট্রপতিকে ফোন করেন। এ সময় তারা একে অপরের খোঁজখবর নেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আরোগ্য কামনা করেন। তিনি নিজেও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কল্যাণ কামনা করেন।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করেই তিনি আমার দেশকে বলেন, ‘আমি ভীষণ অসুস্থ। শারীরিক নানান জটিলতায় ভুগছি। চিকিৎসরা আমাকে পূর্ণ বিশ্রাম ও উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। গুরুতর অসুস্থ হওয়ায় আমার পক্ষে রাষ্ট্রপতির দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ জন্যেই আমি পদত্যাগ করেছি।’

নতুন আলোচিত ও সমালোচিত ২২ তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্রটি শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের হাতে তুলে দেন রাষ্ট্রপতির সামরিক সচিব। এরপরই স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। বিকেলে জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এতে উল্লেখ করা হয়, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পীকারের নিকট রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পীকার রাষ্ট্রপতি পদের দায়িত্বভার গ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে ২০০ অসহায় পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

শিবচর (মাদারীপুর ) প্রতিনিধিঃমোঃআসাদুজ্জামান

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:২২ পি.এম


শিবচরে ২০০ অসহায় পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরের শিবচর উপজেলায় ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল ও ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং রাইজিং এইড ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত "মাদারীপুর জেলার শিবচর উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মসংস্থানমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন" প্রকল্পের আওতায় শুক্রবার (২৪ জুলাই) দিনব্যাপী এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শিবচরের কুতুবপুরের মুন্সি হাট এলাকায় আইডিয়াল ইসলামিক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ২০০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে একটি করে উন্নত জাতের ছাগল ও এক বস্তা করে ছাগলের খাদ্য তুলে দেন অতিথিরা। আয়োজকদের মতে, এ সহায়তার মাধ্যমে উপকারভোগীরা ছাগল পালন করে নিয়মিত আয়ের উৎস গড়ে তুলতে পারবেন এবং ধীরে ধীরে নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএমডি-এর সুজিত চক্রবর্তী, শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চৌধুরী নাদিরা আক্তার এবং শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আসিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান, এমপি বলেন, "পিছিয়ে পড়া মানুষের ভাগ্যোন্নয়নে কর্মসংস্থানভিত্তিক উদ্যোগের কোনো বিকল্প নেই। উন্নত জাতের ছাগল বিতরণ কেবল একটি সহায়তা নয়, এটি স্বাবলম্বী হওয়ার একটি বাস্তব সুযোগ। উপকারভোগীরা সঠিকভাবে এই সম্পদ কাজে লাগাতে পারলে নিজেদের পরিবারকে দারিদ্র্যের চক্র থেকে বের করে আনতে পারবেন।"

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বলেন, "সমাজসেবা অধিদপ্তরের লক্ষ্য শুধু অনুদান প্রদান নয়, বরং মানুষের জন্য টেকসই আয়ের পথ তৈরি করা। উৎপাদনমুখী সম্পদ প্রদানের মাধ্যমে অসহায় পরিবারগুলোকে দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

এ সময় অতিথিরা উপকারভোগীদের উন্নত পদ্ধতিতে ছাগল পালন, নিয়মিত পরিচর্যা এবং বংশবৃদ্ধির মাধ্যমে আয় বৃদ্ধির বিভিন্ন পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, একটি উন্নত জাতের ছাগল ও প্রাথমিক খাদ্য সহায়তা পাওয়ায় নতুনভাবে জীবন শুরু করার সাহস পেয়েছেন। সঠিক পরিচর্যা ও বংশবৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে তারা পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো দ্বৈত কবিতা আবৃত্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো দ্বৈত কবিতা আবৃত্তি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের আয়োজনে পৌরসভা অডিটোরিয়ামে এই দ্বৈত কবিতা আবৃত্তি দাহনকাল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের উচ্চারণশিল্পীরা দ্বৈত কবিতা আবৃত্তি করেন।

অদ্বিতীয়া পাল, দেবাশীষ দাস, খাদিজা আক্তার রিয়া ও আনিকা হোসেনের আবৃত্তি ও উপস্থাপনায় অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা, শুভ দাশগুপ্তের প্রেম, নির্মলেন্দু গুণের ক্ষেতমজুরের কাব্য, কাজী নজরুল ইসলামের অভিশাপ, রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি, পরিচয় কবিতা আবৃত্তি করা হয়।

এছাড়া দেবাশ্রিতা ভট্টাচার্য, মৌনতা দেবনাথ, অন্বেষা ধর, রাজশ্রী হালদার রাজন্যা, শ্রেয়সী পাল, কাজী মাহদী ইসলাম, স্পর্শিয়া বৈদ্য, শ্রেষ্ঠা গোস্বামী, প্রিয়ন্তী দেবনাথ, দিব্যশ্রী ভট্টাচার্য, দেবার্ঘ্য ভট্টাচার্য, রত্নদ্বীপ রায়, মৃত্তিকা ধর, আদিলা হোসেন, আদিবা হোসেন, সৃষ্টি গাইন পূর্ণশ্রী কর পুরকায়স্থ, আদৃতা দেব, সিয়াম খন্দকার, রাইয়ান জামাল, শিশির চন্দ্র দাস, অভিমন্যু পাল অরিত্র, অনন্তশ্রেষ্ঠা শীল, অরিত্রিকা রায় চৌধুরীসহ অন্য আবৃত্তিকাররা রুদ্র গোস্বামী, জায়িদ হোসেন তানু, সাদাত হোসাইনসহ বিখ্যাত কবিদের দ্বৈত কবিতা আবৃত্তি করেন।

শেষে ১৪৩২ উৎসবের বিভিন্ন বিভাগের সেরাদের নিয়ে ফেইসবুক পেইজে আয়োজিত প্রতিযোগিতায় ৬ জন সেরা আবৃত্তিকারকে পুরস্কার দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী জলি পাল, সাংবাদিক দীপঙ্কর ভট্টাচার্য লিটন ও উজ্জ্বল কুমার দাস।

শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের সভাপতি দেবাশীষ দাস জানান, ‘শুদ্ধ উচ্চারণের জন্য শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের এই আবৃত্তি চর্চা চালিয়ে যেতে আমরা দৃঢ়প্রত্যয়ী।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%