ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

‘প্রতিটি সংসদীয় আসনে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা’


‘প্রতিটি সংসদীয় আসনে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা’

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের প্রতিটি সংসদীয় আসনে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। সেই সাথে গ্রামভিত্তিক ম্যাপিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ।

রোববার (১৪ জুন) রাজধানীর শেরাটন হোটেলে ইউনিসেফের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা জানিয়েছেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশের কোনো গ্রাম যেন প্রাথমিক বিদ্যালয়বিহীন না থাকে, সেজন্য গ্রামভিত্তিক ম্যাপিং কার্যক্রম চলছে। পাশাপাশি উচ্চশিক্ষাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, নিহতের সংখ্যা ৪

শিক্ষামন্ত্রী আরও বলেন, “সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে হবে। আর এই লক্ষ্য অর্জনে মানবসম্পদ উন্নয়নে শিক্ষার চেয়ে বড় কোনো বিনিয়োগ হতে পারে না।”

উচ্চশিক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিল্পখাত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতা দূর করতে সরকার কাজ করে চলেছে। বর্তমান কর্মবাজারে টিকে থাকার মতো দক্ষতা অর্জনের ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।

ইউনিসেফ আয়োজিত ‘ভ্যালিডেশন ওয়ার্কশপ অন দ্য বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস (ইএসএ)’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, শিক্ষাবিদ এবং ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন: সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ বৃদ্ধি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের তৈরি কৃত্রিম রোবোটিক হাত দেখে মুগ্ধ জোবাইদা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


শিক্ষার্থীদের তৈরি কৃত্রিম রোবোটিক হাত দেখে মুগ্ধ জোবাইদা রহমান

রাজধানীর আয়োজিত এক বিজ্ঞান প্রদর্শনীতে শিক্ষার্থীদের তৈরি কণ্ঠস্বর ও শারীরিক ইশারায় (জেসচার) নিয়ন্ত্রণযোগ্য কৃত্রিম রোবোটিক হাত দেখে ডা. জোবাইদা রহমান মুগ্ধতা প্রকাশ করেছেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে রবিবার (১৪ জুন) বিকেলে তেজগাঁওয়ের বিএএফ শাহীন কলেজের শাহীন হল মিলনায়তনে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ (ঢাকা জেলা পর্যায়) প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তিনি শিক্ষার্থীদের এই উদ্ভাবন ঘুরে দেখেন।

প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।748

প্রদর্শনীতে একদল শিক্ষার্থী তাদের তৈরি কৃত্রিম রোবোটিক হাতটি (প্রোসথেসিস) প্রধান অতিথির সামনে উপস্থাপন করে। ফলে, প্রচলিত কৃত্রিম হাতের সীমাবদ্ধতা কাটিয়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তির এই উদ্ভাবন দেখে ডা. জোবাইদা রহমান শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এবং এর বিভিন্ন কার্যকারিতা সম্পর্কে খোঁজ নেন।

শিক্ষার্থীরা প্রধান অতিথিকে জানায় যে, বাজারে প্রচলিত কৃত্রিম হাতগুলো সাধারণত অপরিবর্তনশীল (ফিক্সড) ও অত্যন্ত ব্যয়বহুল হয়ে থাকে। তবে তাদের তৈরি হাতটি সম্পূর্ণ থ্রিডি প্রিন্টারে তৈরি ও বিশেষভাবে প্রোগ্রাম করা হয়, যা কণ্ঠস্বর বা শারীরিক ইশারার মাধ্যমে অনায়াসেই যেকোনো জিনিস ধরতে ও ছাড়তে সক্ষম।

এটি শুধু হাত কাটা ব্যক্তিদের জন্যই নয়, বরং যাদের কবজি থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের শারীরিক গঠন অনুযায়ীও কাস্টমাইজ বা পরিবর্তন করে নেওয়া সম্ভব। একই সঙ্গে এটি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে সাশ্রয়ী মূল্যে তৈরি করা সম্ভব। শিক্ষার্থীদের এই প্রযুক্তিগত উদ্ভাবন ও আত্মবিশ্বাস দেখে ডা. জোবাইদা রহমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘চমৎকার প্রজেক্ট, তোমাদের অভিনন্দন।’

পরে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জোবাইদা রহমান শিক্ষার্থীদের এই উদ্ভাবনী মেধার প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও মূল্যবোধ বিকাশে সপ্তম শ্রেণি থেকেই দলগত কাজ, বাস্তবভিত্তিক শিক্ষা এবং নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া প্রয়োজন। ধনী-গরিব নির্বিশেষে অনগ্রসর এলাকায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আগামী দিনের শিক্ষাকে আরও আনন্দময় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘সরকার আর জিপিএ-৫-এর মতো সোনার হরিণের পেছনে ছুটবে না। শিক্ষার্থীদের জন্য একটি কর্মমুখী ও বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে।’ অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে মতিহার থানা, চন্দ্রিমা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করা করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মো. ইদুল (২২), সে নগরীর মতিহার থানার চর সাতবাড়ীয়া এলাকার বাসিন্দা, মোঃ রাসেল (২৬), সে নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী (বৌ বাজার) এলাকার বাসিন্দা ও মোঃ ইমাম হোসেন (৩৩), সে বগুড়া সদর উপজেলার বৃন্দাবনপাড়া এলাকার বাসিন্দা বর্তমানে মতিহার থানার তালাইমারী এলাকায় বসবাস করে।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতার ইমাম হোসেনের বিরুদ্ধে মতিহার থানায় পূর্বে দায়ের করা দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ

রাজশাহী নগরের প্রান্তিক ও বস্তিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর: সবুজায়ন, নগর কৃষি ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নগর গঠনে একটি নীতিপত্র প্রকাশ করা হয়েছে।
রোববার (১৪ জুন) নগরের রানীবাজারে এসকে সেমিনার হলে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত এক সংলাপে নীতিপত্রটি প্রকাশ করা হয়।
বারসিকের পোভার্টি রিডাকশন অ্যান্ড আরবান রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় রাজশাহী নগরের ১৪টি বস্তিতে পরিচালিত মাঠ পর্যায়ের অনুসন্ধান, কেস স্টাডি ও পরিবারভিত্তিক সাক্ষাৎকারের ভিত্তিতে নীতিপত্রটি প্রণয়ন করা হয়েছে।
সংলাপে উপস্থাপিত তথ্য অনুযায়ী, নগর কৃষি, সবুজায়ন এবং মৌলিক নাগরিক সেবার প্রাপ্যতা বৃদ্ধি করলে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি আয় বৃদ্ধি, নারী ক্ষমতায়ন, সামাজিক সংহতি এবং জলবায়ু অভিযোজন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।
নীতিপত্রে নগর উন্নয়ন পরিকল্পনায় নগর কৃষিকে অন্তর্ভুক্ত করা, প্রতিটি বস্তিতে কমিউনিটি পুষ্টি বাগান স্থাপন, নিরাপদ পানি, বিদ্যুৎ ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা, নারী নেতৃত্বভিত্তিক সবুজায়ন কর্মসূচি চালু করা এবং জলবায়ু অভিযোজন তহবিল গঠনের সুপারিশ করা হয়েছে।
এছাড়া প্রতিটি ওয়ার্ডে সবুজ করিডর ও উন্মুক্ত সবুজ স্থান বৃদ্ধি, নগর কৃষির জন্য বীজ ব্যাংক ও প্রণোদনা তহবিল গঠন, বস্তিবাসীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিতকরণ, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ এবং অংশগ্রহণমূলক নগর পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
নীতিপত্রে বলা হয়, রাজশাহীসহ দেশের নগরগুলোকে আরও সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগরে রূপান্তর করতে হলে উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে প্রান্তিক জনগোষ্ঠীকে স্থান দিতে হবে এবং তাদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বারসিক রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন। সহযোগী কর্মসূচি কর্মকর্তা অমিত সরকার নীতিপত্র পাঠ করেন এবং সহযোগী কর্মসূচি কর্মকর্তা তহুরা খাতুন লিলি অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সংলাপে বস্তিবাসীদের পক্ষে বক্তব্য দেন নগর দরিদ্র অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নিলুফা ইসমত আরা, লতিফা বেগম, ওমর আলী, পাপিয়া বেগম, বাচ্চু মিয়া, মতি মিয়া, যুব সংগঠক মো. রকি আলী ও ফাতেমাতুজ জোহরাসহ অনেকে।
এছাড়া আলোচনায় অংশ নেন মহানগর কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাজশাহী সিটি করপোরেশনের কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, রাজশাহী ওয়াসার সহকারী প্রকৌশলী ফারুক আহম্মেদ, গ্রীণ কোয়ালিশন রাজশাহীর সভাপতি ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, বারসিকের প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, বাসসের বিশেষ সংবাদদাতা ড. আইনাল হক এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমানসহ বিভিন্ন পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে যুবদলের সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


বালিয়াকান্দিতে যুবদলের সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
 
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল।
শনিবার দুপুরে বালিয়াকান্দি ওয়াবদা মোড়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান কামরুল। 
তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পরে উপজেলা তরুনদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতির সাথে যুক্ত থাকার পর যুবদলের কাউন্সিলের উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে সুনামের সহিত দলীয় কর্মকান্ড পরিচালনা করে আসছি। আমি গত ১৬ বছর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীতে সরাসরি নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছি। আমি রাজনৈতিক বহু মামলায় হাজতবাসসহ নানাভাবে রাজনৈতিক হয়রানীর শিকার হয়েছি।
তিনি আরও বরেন, গত ১২ জুন একটি পত্রিকায় 'যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ' শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা বানায়োট, ভিত্তিহীন ও কাল্পনিক। আমি কোনদিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। কিন্তু সংবাদে আমাকে ছাত্রলীগের রাজনৈতির যে কথা বলা হয়েছে তা আদৌ সত্য নয়। সংবাদে বলা হয়েছে, আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মুরাদে মারধর করেছি, আসলে সেটিও সত্য নয়। তার সাথে পানি উন্নয়ন বোর্ড অফিসে কোন মারধর বা কোন বিরোধের মতো কোন ঘটনা ঘটেনি। সংবাদে যা উল্লেখ করা হয়েছে তা সর্বপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
কামরুজ্জামান কামরুল বলেন, এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রনের যে কথা বলা হয়েছে তার সাথেও আমি জড়িত নয়। ক্লিনিক থেকে যে চাঁদাবাজির কথা বলা হয়েছে তার কোন সত্যের লেশ মাত্র নাই। আমার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করতে ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় আমার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে যোগসাজসে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক সংবাদ প্রকাশ করেছেন। আর আমার অসচ্ছলতার যে কথাটি বলা হয়েছে তাও সত্য নয়।
তিনি বলেন, বালু উত্তোলন, এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মারধর, সাংবাদিক নির্যাতনসহ যে সকল অভিযোগ করা হয়েছে তার কোন সত্যতা পেলে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশের অনুরোধ করছি সকল সাংবাদিকদের। সেই সাথে মিথ্যা, বানোয়াট, কাল্পনিক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমানের মিজান, সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, রেজাউল ইসলাম, সোহাগ সহ ক্লিনিক মালিক অসিত কুমার রায়, দেবব্রত রায়, অসিত সরকার, জাহাঙ্গীর আলম আনিস বক্তৃতা করেন।
ক্লিনিক মালিকরা বলেন, আমাদের কাছ থেকে কখনো কোন চাঁদাবাজি বা শালিসের নামে কোন টাকা পয়সা নেয়নি। এ ঘটনা মিথ্যা।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মুরাদ বলেন, আমার সাথে অফিসের মধ্যে কোন মারামারির কোন ঘটনা ঘটেনি। এবিষয় নিয়ে আমার কোন অভিযোগ নেই। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%