ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১২


পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১২

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১২

 

বেলুচিস্তানের কালাত জেলায় একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে ১২ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, বুধবার এই অভিযানটি ‘সন্ত্রাসীদের’ উপস্থিতির খবরের ভিত্তিতে পরিচালিত হয়।

আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

 

পাকিস্তান এক বিবৃতিতে বলেছে

, অভিযানের সময় পরিকল্পিতভাবে ‘সন্ত্রাসী’দের আস্তানা শনাক্ত করা হয়েছে, নজরদারিতে রাখা হয়েছে এবং পরে তা ধ্বংস করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, অভিযানে ১২ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।

অভিযানস্থল থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও হাতে তৈরি বিস্ফোরক যন্ত্র উদ্ধার ও ধ্বংস করার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পাকিস্তান জানিয়েছে, ওই এলাকায় বাকি যোদ্ধাদের শনাক্ত ও নির্মূল করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু, দোয়া চাইলেন পরিবার

 

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাবে। বিদেশি মদদপুষ্ট ও সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলতে থাকবে।

বেলুচিস্তানের কালাত এলাকায় ১২ জন যোদ্ধাকে হত্যার ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত পৃথক বিবৃতিতে তারা পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করার সংকল্পের কথা জানান।

 

আরও পড়ুন: টিকটক ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে

তারা উল্লেখ করেন, দেশের নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রচেষ্টার পাশে পুরো জাতি রয়েছে।

প্রেসিডেন্ট জারদারি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযান বিদেশি শক্তির মদদে পরিচালিত সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্যেই চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বেলুচিস্তানে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে ‘সন্ত্রাসী’রা যে পরিকল্পনা করছে, সরকার তা কোনোভাবেই সফল হতে দেবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের বন্যায় মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, যেভাবে কাজ করবে এই পদ্ধতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


নেপালের বন্যায় মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, যেভাবে কাজ করবে এই পদ্ধতি

হিমবাহ ধসে আকস্মিক বন্যার ফলে নেপাল ও তিব্বতে প্রাণহানি এবং নিখোঁজের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ফরেনসিক বিশেষজ্ঞরা অচেনা মরদেহ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু করেছেন। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার কারণে এবং পচন ধরার ফলে অনেক মরদেহের চেহারা দেখে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

নেপাল পুলিশের কর্মকর্তারা নিখোঁজ ব্যক্তিদের বাবা-মা, সন্তান এবং অন্যান্য নিকট আত্মীয়দের রক্তের নমুনা দিতে আহ্বান জানিয়েছেন। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে, তাদের বিদেশে থাকা স্বজনরাও নিজেদের দেশে ডিএনএ পরীক্ষা করিয়ে ফলাফল নেপাল পুলিশের কাছে পাঠানোর সুযোগ পাবেন। ইতোমধ্যে শত শত নমুনা সংগ্রহ করা হয়েছে।

সংগৃহীত নমুনাগুলি নেপাল পুলিশ ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং নেপাল একাডেমি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পাঠানো হচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পচন বা পানিতে দীর্ঘ সময় থাকার কারণে মরদেহ বিকৃত হয়ে গেলে চেহারা দেখে শনাক্ত করা সম্ভব হয় না। এই অবস্থায় রক্ত, নরম টিস্যু, হাড় এবং দাঁত থেকে ডিএনএ সংগ্রহ করা যেতে পারে। এমনকি শরীরের অধিকাংশ টিস্যু পচে গেলেও হাড় থেকে ডিএনএ পাওয়া সম্ভব।

নিখোঁজ ব্যক্তির ডিএনএ সরাসরি পাওয়া গেলে, যেমন তার ব্যবহৃত টুথব্রাশ বা হেয়ারব্রাশ থেকে নমুনা সংগ্রহ করে মরদেহের ডিএনএর সঙ্গে তুলনা করা যেতে পারে। যদি তা সম্ভব না হয়, তবে বাবা-মা বা সন্তানের মতো নিকট আত্মীয়ের ডিএনএ নমুনার সঙ্গে মরদেহের ডিএনএ মিলিয়ে পরিচয় শনাক্ত করা হয়।

ডিএনএ পরীক্ষার পাশাপাশি আঙুলের ছাপ এবং দাঁতের তথ্যও মরদেহ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কাজে নেপালকে সহযোগিতা করছে ভারত ও চীন। ভারত ১৯ সদস্যের একটি ফরেনসিক দল পাঠিয়েছে। চীনও ডিএনএ শনাক্তকরণে বিশেষজ্ঞদের দ্বিতীয় দল পাঠিয়েছে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


নেত্রকোনায় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন যে, ‘সংখ্যালঘু’ শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা হবে না।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের শ্যাম সুন্দর জিউর আখড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি ফিতা কেটে জন্মাষ্টমীর বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এ্যানি বলেন, ‘পাহাড়ে যারা থাকেন তারা পাহাড়ি বা আদিবাসী। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং আমরা যারা মুসলমান ধর্মের আছি মুসলমান, আমরা সবাই বাংলাদেশি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা বাংলাদেশি এবং বাংলাদেশ প্রথম।’ এখানে সংখ্যালঘু বলতে কোনো ধারা, কোনো কথা, কোনো শব্দ আমরা ব্যবহার করে নিজেদের খাটো করব না, তাতে জাতি খাটো হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য এই আহ্বানটুকু খুব বেশি প্রয়োজন।’তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় বাংলাদেশে জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন। বাংলাদেশ সৃষ্টির পর তিনি দায়িত্বে থাকাকালে সবাইকে নিয়ে একটি সুন্দর রাজনীতি উপহার দিয়েছেন। এখন পর্যন্ত তার রাজনৈতিক আদর্শের ধারাবাহিকতায় বাংলাদেশে জাতীয়তাবাদের রাজনীতির মাধ্যমে আমরা দেশ পরিচালনা করছি এবং ঐক্যবদ্ধ হয়েছি।’পানিসম্পদ মন্ত্রী উল্লেখ করেন, ‘মাত্র কয়েক দিন হলো আমরা নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। ছয় মাস। ১২ ফেব্রুয়ারি নির্বাচন, ১৭ ফেব্রুয়ারি আমরা শপথ নিয়েছি। তাই সমাজে সবকিছু ছয় মাসের মধ্যে উন্নত জীবনযাপন, সকল অত্যাচার-নির্যাতন বন্ধ, ন্যায় প্রতিষ্ঠা—সবকিছু এখনই করে ফেলেছি, এমন কথা বলার সুযোগ নেই।’তিনি আরো বলেন, ‘তবে আমাদের উদ্যোগ মহৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ আমরা সবাই মিলেমিশে সমাজকে উন্নত জীবনের জন্য, সর্বদা ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং একটি মানবিক বাংলাদেশ গঠনের জন্য শ্রম দিচ্ছি, কষ্ট করছি এবং কাজ করে যাচ্ছি।’শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে এ্যানি চৌধুরী বলেন, ‘কংসের কারাগার ছিল অত্যাচারী কারাগার। সেই কারাগারের মধ্যেই শ্রীকৃষ্ণের জন্ম হয়। সমাজের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ জাগিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা এবং মানবতার কল্যাণকে সামনে রেখেই এই দিনটি পালিত হয়। এই দিনটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য।’জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিমুল সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শৈবাল কান্তি সাহা, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, জেলা আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ দুলাল দাস, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক মাখন লাল সাহা ও সদস্যসচিব উত্তম দেবনাথসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় জন্মাষ্টমীর আলোচনা সভায় সম্প্রীতির বার্তা সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


দীঘিনালায় জন্মাষ্টমীর আলোচনা সভায় সম্প্রীতির বার্তা সেনাবাহিনী

খাগড়াছড়ির দীঘিনালায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত দীঘিনালার শ্রীশ্রী সনাতন শিব মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লে. আজমাঈন আহনাফ বিন খালেদ, এসএম মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জয়নুল আবেদীন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শান্তি প্রিয় চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার হিন্দু ধর্মাবলম্বী মানুষ।

আলোচনা সভায় প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। ধর্মীয় আলোচনা ও জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন এলাকায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জন্মাষ্টমী উদযাপন কমিটির হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুগঞ্জে প্রাইভেটকারে ৪৬০ বোতল স্কাফ সিরাপ, মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


আশুগঞ্জে প্রাইভেটকারে ৪৬০ বোতল স্কাফ সিরাপ, মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে মাদক বহনের সময় ৪৬০ বোতল স্কাফ সিরাপসহ মো. মাসুম মিয়া (মাসুম) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে গাড়ি থেকে ৪৬০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে মো. মাসুম মিয়াকে গ্রেপ্তার করা হয়। আটক প্রাইভেটকারটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-২৩-১৬১৪।

গ্রেপ্তার মাসুম মিয়া নরসিংদী জেলার শিবপুর থানার ছোটাবন্দ এলাকার বাসিন্দা। তার বাবার নাম ফয়েজ উদ্দিন মিয়া।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদক ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় আশুগঞ্জে বিপুল পরিমাণ স্কাফ সিরাপ উদ্ধারের ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%