০৪:৫৭ এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি প্রদান করেছেন। তিনি বলেছেন, আলোচনার সুযোগ এখনো রয়েছে। ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিচ্ছে।
স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) মানেনি।' তার মতে, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের কারণে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারেনি, অন্যথায় ইসরাইলের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারত।
ট্রাম্প মন্তব্য করেন, 'আজ রাতে আমরা তাদের ওপর খুব কঠোরভাবে হামলা চালাব। আগামীকালও একইভাবে হামলা হবে। তারা এর বিরুদ্ধে কিছুই করতে পারবে না।'
আরও পড়ুন: পাকিস্তান-আফগান সীমান্তে তালেবানের হামলায় ১ নিহত, ৫ আহত
এছাড়া তিনি বলেন, 'তাদের হাতে কার্যত কিছুই নেই। বড় বড় কথা বলা ছাড়া তাদের আর কিছু করার নেই।'
সাক্ষাৎকারের কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, প্রেসিডেন্টের নির্দেশে টানা তৃতীয় রাতের মতো ইরানে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।
সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের ভূগর্ভস্থ একটি পারমাণবিক স্থাপনা 'পিকঅ্যাক্স মাউন্টেন'-এ হামলার ইঙ্গিতও দেন। এটি নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছাকাছি অবস্থিত। ট্রাম্প বলেন, 'পিকঅ্যাক্স বড় ধরনের হামলার সম্ভাব্য লক্ষ্য হতে পারে।'
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ওই স্থাপনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সেখানে বর্তমানে উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী
ট্রাম্পের ভাষায়, 'তাদের পারমাণবিক কর্মসূচির অবস্থা ভালো নয়। যখনই আমরা এর কোনো খবর পাই, তখনই সেটি ধ্বংস করে দিই। তাই তারা এখন এ বিষয়ে কথা বলতে চায় না। খুব শিগগিরই আমরা পিকঅ্যাক্সেও হামলা চালাতে পারি।'
তিনি আরও বলেন, 'আমরা পিকঅ্যাক্স মাউন্টেন ধ্বংস করব। ইরানকে প্রস্তুত থাকতে বলুন।' পিকঅ্যাক্স মাউন্টেন নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র থেকে প্রায় এক মাইল দক্ষিণে অবস্থিত। সেখানে গভীর ভূগর্ভে দুটি সুড়ঙ্গ ব্যবস্থা রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, স্থাপনাগুলো এতটাই সুরক্ষিত যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাঙ্কার-ভেদী বোমাও সেগুলো সম্পূর্ণ ধ্বংস করতে নাও সক্ষম হতে পারে।
তথ্যসূত্র: সামা টিভি
আরও পড়ুন: দুর্লভ ডাইনোসর ‘জোডি’ ৪৭.৩ মিলিয়ন ডলারে বিক্রি, বিজ্ঞানীদের অসন্তোষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন