০৪:৩৮ পি.এম
নেত্রকোনা জেলায় অনুষ্ঠিত ষাণ্মাসিক রুকন সম্মেলনে বিরোধীদলীয় নেতা এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, “এ সরকার গণভোটের রায় মানতে বাধ্য হবে। ইনশাআল্লাহ!” তিনি আরও বলেন, সরকার কিছু সময় নিচ্ছে, তবে আমরা বিশ্বাস করি জনগণের দেওয়া গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, প্রত্যেক রুকনকে হযরত ইব্রাহিম (আ:)-এর মতো ত্যাগী এবং বিপদে সুদৃঢ় থাকার অনুশীলন করতে হবে। বর্তমানে সরকার, কিছু গোষ্ঠী, এমনকি কিছু আলেম উলামাও আমাদের বিরোধিতা করে। কিন্তু এসব নিয়ে আমরা ভাবছি না। সমালোচনার জবাব দেওয়ার মতো সময় আমাদের হাতে নেই। আমাদের প্রচুর কাজ করতে হবে। তবে যেসব সমালোচনা আমাদের চলার পথে মঙ্গল বয়ে আনবে, তা আমরা গ্রহণ করব।
তিনি মহানবী (সা.) এর মক্কা বিজয়ের পর অমুসলিমদের সাধারণ ক্ষমার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, “ক্ষমাই ইসলামের সৌন্দর্য।” এটা মহানবী (সা.) মক্কা বিজয়ের পর প্রমাণ করেছেন। আপনাদের ত্যাগের মাধ্যমেই এ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
মহিলা রুকনদের উদ্দেশ্যে তিনি বলেন, মহিলাদের ত্যাগ এ সংগঠনের আরো মজবুতি বৃদ্ধি পাবে। গত নির্বাচনে তাদের অবদান ছিল স্মরণীয়।
আজ শুক্রবার সকাল ৯টায় জেলা পাবলিক হলে ষাণ্মাসিক রুকন সম্মেলন শুরু হয়। এতে জেলার নারী-পুরুষ সহ ছয় শতাধিক রুকন (সদস্য) অংশগ্রহণ করেন।
জেলা আমির অধ্যাপক ছাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে, জেলা সেক্রেটারি অধ্যাপক বদরুল আমীনের সঞ্চালনায় মহাগ্রন্থ আল কুরআনের দারসের মাধ্যমে সম্মেলন শুরু হয়।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন