প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদক ব্যবসা ত্যাগ করার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, ১৭ বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় যদি কেউ মাদকের ব্যবসা করে, তাহলে তিনি ওসিকে বলেছি- আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। তলব করার জন্য আমার আপনার কোন সুযোগ থাকবে না। কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত, যারা সাময়িকভাবে প্রভাবশালী। তাই আমি আশা করছি, তারা মাদক ব্যবসা ছেড়ে দেবেন। যদি তারা না ছাড়েন এবং কেউ যদি গর্তে পড়ে যায়, তাহলে উদ্ধার করার জন্য কোন লোক থাকবে না।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন। পানিসম্পদমন্ত্রী বলেন, সরকারের নারী উন্নয়নের প্রচেষ্টায় নারীবান্ধব হিসেবে সরকারের উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারগুলোর নারী সদস্যদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করছে। সেই টাকা থেকে প্রয়োজনীয় খরচ করার পাশাপাশি নারীরা সঞ্চয়ও করছেন।
তিনি আরও বলেছেন, সরকারের এই সহযোগিতার পেছনে একটি উদ্দেশ্য রয়েছে- একজন মা যদি এই সহযোগিতা পেয়ে থাকে, সচেতন থাকেন, এবং পরিবারের বিষয়গুলি পরিচালনা করতে সক্ষম হন, তাহলে তার ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে পারবে, এতে পুরো জাতি শিক্ষিত হবে। এই কারণে যেকোনো অর্থ ইনভেস্ট হতে পারে। এখানেও আমরা ইনভেস্ট করতেছি।
এসময় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন