ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদে পানি অনুসন্ধানের মিশন স্থগিত করল চীন


চাঁদে পানি অনুসন্ধানের মিশন স্থগিত করল চীন

চাঁদের দক্ষিণ মেরুতে পানির সন্ধান চালানোর জন্য চীনের রোবোটিক মিশন ‘চাং’ই-৭’ নির্ধারিত সময়সূচিতে উৎক্ষেপণ করা যাচ্ছে না বলে চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস জানিয়েছে।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মিশনটি এই বছরের নির্ধারিত উৎক্ষেপণ উইন্ডোর মধ্যে পাঠানো সম্ভব নয়।

বেইজিং সময় রবিবার রাত কিংবা সোমবার সকালে উৎক্ষেপণের সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।

আরও পড়ুন: ধ্রুব রাঠির বিরুদ্ধে ৮ বছরের পুরোনো মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি

তবে এটি স্থগিত হওয়ার সঠিক কারণটি স্পষ্ট করা হয়নি। শুধু জানানো হয়েছে—লুনার প্রোবটি “উৎক্ষেপণের শর্ত পূরণ করছে না” এবং “সতর্কতা, নির্ভরযোগ্যতা ও সর্বোচ্চ সাফল্যের নিশ্চয়তার নীতিতে মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

যুক্তরাষ্ট্র ও চীন বর্তমানে চাঁদের দক্ষিণ মেরু নিয়ে একটি নতুন মহাকাশ প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। ধারণা করা হচ্ছে ওই অঞ্চলের ছায়াময় গহ্বরে বিপুল পরিমাণ জমাট বাঁধা পানি থাকতে পারে যা ভবিষ্যতের মহাকাশ গবেষণা ও চাঁদে ঘাঁটি স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে।

এখন পর্যন্ত কোনো মিশন সরাসরি চাঁদের পানির উপস্থিতি বিশ্লেষণ করতে পারেনি, যা ‘চাং’ই-৭’ করার লক্ষ্য নিয়েছিল। যদিও যুক্তরাষ্ট্র স্যাটেলাইটের মাধ্যমে পানির বরফের সম্ভাব্য উপস্থিতি শনাক্ত করতে পেরেছে, তবে সরাসরি খনন বা নমুনা সংগ্রহ করতে পারেনি।

এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ইনটুইটিভ মেশিনস একটি পানি অনুসন্ধানী যন্ত্র পাঠালে, সেটি চাঁদের দক্ষিণ মেরুর দুর্গম ভূখণ্ডে অবতরণের সময় ব্যর্থ হয়।

আরও পড়ুন: আলবেনিয়ায় সহিংস বিক্ষোভ: সরকারের বিরুদ্ধে শিক্ষার্থী ও দুর্নীতিবিরোধী আন্দোলন

চীনের এই মিশন স্থগিত হওয়া চলমান চাঁদ প্রতিযোগিতায় নতুন গতি আনার সম্ভাবনা সৃষ্টি করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আগামী বছর যুক্তরাষ্ট্র ও এর বেসরকারি মহাকাশ সংস্থাগুলোর একাধিক মিশন একই অঞ্চলে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই মিশনগুলোর মধ্যে রয়েছে অ্যাস্ট্রোবোটিক টেকনোলজিস এবং জেফ বেজোসের ব্লু অরিজিনের প্রকল্প।

বিশেষজ্ঞদের মতে, চাঁদের দক্ষিণ মেরুতে পর্যাপ্ত পরিমাণে পানি বরফের উপস্থিতি নিশ্চিত হলে তা ভবিষ্যতের মানববসতি, পানীয় জল, অক্সিজেন এবং এমনকি রকেট জ্বালানির উৎস হিসেবেও ব্যবহৃত হতে পারে।

সূত্র: সিএনএন

আরও পড়ুন: উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশের ওপর হামলা, ৭ পুলিশ আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে মিলছে ২০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১০:১১ এম


ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে মিলছে ২০ লাখ

ইরানের মুদ্রা রিয়ালের পতন যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কবলে ঠেকানো যাচ্ছে না। ২৩ আগস্ট রবিবার, খোলা বাজারে দেশটির ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে ডলারের বিপরীতে রিয়ালের দর। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খোলা বাজারে এক ডলারে মিলছে ২০ লাখ ইরানি রিয়াল। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা এবং ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা থমকে থাকার অবস্থা চলমান এর মধ্যে রিয়ালের এই পতন লক্ষ্য করা যাচ্ছে।

সপ্তাহের শুরুতে খোলাবাজারে প্রতি ডলারের দাম ছিল প্রায় ১৮ লাখ ৬৫ হাজার রিয়াল। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে ইসলামী রিপাবলিক প্রতিষ্ঠার পূর্বের সময়ে যেখানে এক ডলারের দাম ছিল প্রায় ৭০ থেকে ৭৫ রিয়াল, সেখান থেকে রিয়ালের এই পতন ইরানের অর্থনীতির ভয়াবহ দুর্বলতাকেই প্রকাশ করছে।

যুক্তরাষ্ট্রের চাপ এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে বেড়ে চলা উত্তেজনা ইরানের অর্থনীতিতে আরও চাপ তৈরি করছে। ফলে খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বিদেশি মুদ্রার চাহিদা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের আরও অর্থনৈতিক চাপের আশঙ্কাই রিয়ালের দরপতনের প্রধান কারণ। ইরানের তেল রফতানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবেশাধিকারের অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেন নিয়ে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরো সংকটময় করে তুলছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য সময়সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৭ এম


বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য সময়সূচি প্রকাশ

শুধু একদিনের জন্য হলেও ঢাকার ফুটবল আকাশে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ছায়া পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঢাকায় ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের মাঠ পরিদর্শনের পর, এবার সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আগামী অক্টোবরেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের।

রোববার (২৩ আগস্ট) বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায় ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। সেখানে তারা মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়াবক্সসহ স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেছেন। অতপর তারা বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন। এদিন রাতেই বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিরা।

বাফুফের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পরে ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিলের ফুটবল দল।

আগামী সেপ্টেম্বের আন্তর্জাতিক উইন্ডোর ব্যস্ততা শেষ হলে, ৬ অক্টোবরের মধ্যে বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সম্ভাব্য তারিখ হিসেবে ৫ অথবা ৬ অক্টোবরকে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে ব্রাজিলের প্রস্তাবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপের ফাইনাল হবে ৩ অক্টোবর। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। সুতরাং, টুর্নামেন্টের সূচি ও জাতীয় দলের প্রস্তুতি বিবেচনায় নিয়েই ব্রাজিলের প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে বাফুফেকে।

এদিকে, আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। মূলত এই ম্যাচটিই আয়োজনের জন্য ভারত ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। পরে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।

ভারত সফরের সঙ্গে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হওয়ায় বিষয়টি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহের সৃষ্টি করেছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল এর আগে কখনো বাংলাদেশে খেলতে আসেনি। ফলে, অক্টোবরের সম্ভাব্য ম্যাচটি যদি বাস্তবে রূপ নেয়, তাহলে এটি বাংলাদেশের ফুটবল ইতিহাসে বিশেষ এক উপলক্ষ হয়ে দাঁড়াবে।

এর আগে, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। দীর্ঘ সময় পর আবারও বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি কোনো দলকে ঢাকায় দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে, বাংলাদেশ-ব্রাজিল ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের জাতীয় দলের সূচি এবং অন্যান্য বিষয় বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসার নিয়ে দুঃসংবাদ জানালেন অভিনেত্রী সামিয়া আফরিন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১০:২০ এম


ক্যানসার নিয়ে দুঃসংবাদ জানালেন অভিনেত্রী সামিয়া আফরিন

দীর্ঘকাল ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে আসছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। বর্তমানে তিনি আবারও জীবনের এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। সাম্প্রতিক একটি পোস্টে, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার তার ওভারিয়ান ক্যানসার ধরা পড়েছে।

সামিয়া জানান, প্রায় তিন মাস আগে সে পরীক্ষার মাধ্যমে তার শরীরে নতুন করে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকরা এটিকে 'হাই-গ্রেড কার্সিনোমা' হিসেবে চিহ্নিত করেছেন। এরপর দ্রুত অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে।

গত পাঁচ বছর ধরে সামিয়া আফরিন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে আসছেন। তার আগে, ২০২২ সালে, তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার ধরা পড়েছিল। প্রায় দুই বছরের চিকিৎসা ও ইমিউনোথেরাপির পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তবে নতুন করে ক্যানসার শনাক্ত হওয়া তাঁর চিকিৎসার লড়াই আবার শুরু করেছে।

এবার কেমোথেরাপির অভিজ্ঞতাও তার জন্য নতুন। কেমোর কারণে চুল পড়ে যাওয়ার বিষয়টি জেনে, তিনি হতাশ না হয়ে পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। চুল পড়ার আগেই নতুন হেয়ারকাট করে তিনি তার নতুন লুকও উদযাপন করছেন।

সামিয়ার মতে, কঠিন সময়ে বিষণ্ণতায় ডুবে না থেকে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি নিজের অভিজ্ঞতার ভিডিও প্রকাশ করে সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।

ক্যানসারের বিরুদ্ধে চলমান এই লড়াইয়ে দ্রুত সুস্থ হয়ে, আগের মতোই শক্তি নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান এই অভিনেত্রী ও উপস্থাপক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৫ এম


ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩

রাশিয়ার হামলায় ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের উপকণ্ঠে তিনজন নিহত হয়েছেন। রবিবার রাতে টেলিগ্রাম বার্তায় গভর্নর এই তথ্য জানিয়েছেন। উক্ত অঞ্চলের গভর্নর ওলেহ সিনেহুবভ জানান, জরুরি সেবাকর্মীরা আটজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। তাদের মধ্যে কিছু লোক আহত হয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত আর কেউ রয়েছে কি না, সেই সম্পর্কে তথ্য জানার জন্য জরুরি তল্লাশি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%