ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

শরীয়তপুর সরকারি শিশু পরিবারে মৌসুমী ফল বিতরণ


শরীয়তপুর সরকারি শিশু পরিবারে মৌসুমী ফল বিতরণ

শরীয়তপুর শিশু সদন সরকারি শিশু পরিবারের এতিম দুস্থ অসহায়দের মাঝে মৌসুমী ফল আম কাঁঠাল কলা বিতরণ করা হয়েছে।

শরীয়তপুর সদর পৌর মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আলামিন পাঞ্জাবি হাউস এর কর্ণধার তরুণ সমাজসেবক শেখ মোহাম্মদ ইয়াসিন নিজ উদ্যোগে নিজ অর্থায়নে সরকারি শিশু পরিবারের প্রতিষ্ঠানে মৌসুমী ফল বিতরণ করেন। ২০ জুন ২০২৬ শনিবার বেলা সাড়ে দশটার দিকে সরকারি শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক আব্দুল মান্নান হাওলাদার এর নিকট বিভিন্ন রকমের মৌসুমীর ফল তুলে দেন তরুণ সমাজসেবক শেখ মোঃ ইয়াসিন।মৌসুমী ফল বিতরণ কালে এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সাংবাদিক সহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ। শেখ মোহাম্মদ ইয়াসিন দুস্থ অসায় এতিমদের মাঝে বিভিন্ন রকমের মৌসুমী ফল বিতরণ কালে গণমাধ্যমকে বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ছিলেন এতিম, তাই আমি এতিমদের ভালবাসি, তাদের পাশে আমি থাকতে চাই এবং সাহায্যের হাত বাড়াতে চাই।এতিম শিশু বাচ্চাদের দেখলে আমার চোখে কান্না চলে আসে। আমি বিভিন্ন সময়ে দুর্যোগের মুহূর্তে মসজিদ মাদ্রাসা এতিমখানায় আমার সাধ্যমত সাহায্যের হাত বাড়াই।আমার এই সাহায্য আল্লাহ যদি চায় অব্যাহত থাকবে।

আরও পড়ুন: কেরানীগঞ্জে এইচএসসিতে পাসের হার ৫৬.৬৪%, জিপিএ-৫ পেয়েছে ১১ শিক্ষার্থী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে স্ক্যাফসহ একজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


নওগাঁ নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে স্ক্যাফসহ একজন গ্রেপ্তার

অদ্য ইং ২০/০৬/২৬ খ্রিঃ তারিখ ১৩.৩০ ঘটিকায় পুলিশ সুপার, নওগাঁর দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ২নং চন্দননগর ইউনিয়নের সিংড়া উজিরপুর গ্রামের একটি বসতবাড়ীতে অভিযান চালিয়ে ১২(বারো) পিস নেশাজাতীয় মাদক্রব্য স্ক্যাফ সিরাপ সহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীর নাম ১। মোঃ আঃ রশিদ(৬৫), পিতা- মৃত তোরাব আলী মন্ডল, সাং- সিংড়া উজিরপুর, থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ, বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে অবৈধ মাদকদ্রব্য স্ক্যাফ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে মজুদ রাখিয়া বিক্রয় করার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল মহাশূন্যে নিয়ে গেছে নাসা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল মহাশূন্যে নিয়ে গেছে নাসা

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল মহাশূন্যে নেওয়া হয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো মহাকাশ অনুসন্ধান সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি করা এবং দেখানো যে, পৃথিবীর বাইরে পরিচালিত গবেষণা কীভাবে ফুটবলকেও প্রভাবিত করতে পারে।

নাসা বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির বক্তব্য হলো, মহাকাশবিজ্ঞান ফুটবল ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনের পথ তৈরি করে, সেই সঙ্গে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা।

এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে নাসা লিখেছে, ‘আমরা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য কাজ করছি, যাতে তারা দেখতে পারে মহাকাশ অনুসন্ধান কিভাবে ক্রীড়াবিজ্ঞান এবং দৈনন্দিন জীবনের উদ্ভাবনকে উৎসাহিত করে।’

এই কার্যক্রমটি ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন উদ্যোগের অংশ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের হিউস্টনে ফিফা ফ্যান ফেস্টিভালে নাসার একটি প্রদর্শনী চলছে। এই প্রদর্শনীর মধ্যে আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস) পরিচালিত গবেষণা এবং আরটেমিস প্রোগ্রামের মিশনগুলো জনসাধারণের সামনে উপস্থাপন করা হচ্ছে। আর্টেমিস কর্মসূচির লক্ষ্য হলো মহাকাশচারীদের আবারও চাঁদে পাঠানো।

নাসা ও ফুটবলের সম্পর্ক শুধুমাত্র প্রদর্শনী বা প্রচারণামূলক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিচালিত গবেষণা বিভিন্ন বৈজ্ঞানিক অগ্রগতিতে অবদান রেখেছে, যার মধ্যে ফুটবলের বায়ুগতিবিদ্যা সম্পর্কিত জ্ঞানও অন্তর্ভুক্ত।

২০১৯ সালে, গবেষকেরা আইএসএসের মাইক্রোগ্রাভিটি পরিবেশে পরীক্ষা করেন, বলের অভ্যন্তরে ভরের বণ্টন তার গতি, স্থিতিশীলতা এবং ঘূর্ণনকে কীভাবে প্রভাবিত করে। এই গবেষণার ফলাফল বলের মধ্যে স্থাপিত ইলেকট্রনিক সেন্সরের মতো প্রযুক্তিগুলো ম্যাচের সময় বলের পারফরম্যান্সে কেমন প্রভাব ফেলে, তা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রিয়া ম্যাচে মেসির সামনে যেসব রেকর্ড গড়ার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


অস্ট্রিয়া ম্যাচে মেসির সামনে যেসব রেকর্ড গড়ার সুযোগ

চলতি বিশ্বকাপে অংশ নিয়ে লিওনেল মেসি সবচেয়ে বেশি বিশ্বকাপ আসরে খেলার রেকর্ড গড়েছেন। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তিনি রেকর্ডটি ভাগাভাগি করে নিয়েছেন। মাঠে নামার পর হ্যাটট্রিক করে রীতিমতো রেকর্ডবুকে তোলপাড় শুরু করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও একাধিক রেকর্ডের হাতছানি রয়েছে মেসির সামনে।

সবচেয়ে বড় যে রেকর্ডটি গড়ার সুযোগ মেসির সামনে, সেটি হল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে তিন গোল করে মেসির বিশ্বকাপ গোল সংখ্যা এখন ১৬। বর্তমানে এই গোল সংখ্যা জার্মানির মিরোস্লাভ ক্লোসারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ডটি তার দখলে রয়েছে। মেসি যদি অস্ট্রিয়ার বিরুদ্ধে একটি গোল করেন, তাহলে ১৭ গোল নিয়ে তিনি এককভাবে এই তালিকার শীর্ষস্থানে চলে যাবেন।

ক্লোসারের দখলে থাকা আরেকটি রেকর্ডও ভেঙে দেওয়ার দ্বারপ্রান্তে আছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল আর্জেন্টাইন তারকার বিশ্বকাপে পাওয়া ১৬তম জয়, যা জার্মানির হয়ে ক্লোসারেরও সমান। এবারের বিশ্বকাপে আরও একটি ম্যাচ জিতলেই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড় হয়ে যাবেন মেসি।

মেসির সামনে আরেকটি রেকর্ড হলো বক্সের বাইরে থেকে সর্বোচ্চ গোল করার। আলজেরিয়ার বিপক্ষে তিন গোলের প্রথমটি তিনি পেয়েছিলেন বক্সের বাইরে থেকে নেওয়া দুরপাল্লার শটে। বিশ্বকাপে পেনাল্টি বক্সের বাইরে থেকে তার মোট গোল এখন পাঁচটি, যা যৌথভাবে সর্বোচ্চ।

বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এতদিন এককভাবে ব্রাজিলের রিভেলিনোর দখলে ছিল। রিভেলিনো ব্রাজিলের হয়ে ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপ খেলে বক্সের বাইরে থেকে পাঁচটি গোল করেছিলেন। এবার মেসির সামনে সুযোগ রয়েছে সেই রেকর্ড ভাঙার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ বাজেটে জবাবদিহিতা নিশ্চিতের দাবি বাপার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


পরিবেশ বাজেটে জবাবদিহিতা নিশ্চিতের দাবি বাপার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের পরিবেশ ও জলবায়ু বাজেটে বরাদ্দ বৃদ্ধি হলেও, এর কার্যকর বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-র সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘পরিবেশ ও জলবায়ু খাত: ২০২৬-২৭ বাজেট বিশ্লেষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বাপা’র সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার। মূল বক্তব্য উপস্থাপন করেন বাপা’র সদস্য ফারহান হোসেন জয়।

ফারহান হোসেন জয় বলেন, বাজেট হচ্ছে রাষ্ট্রের আলোকনির্দেশিকা। বাজেট থেকেই একটি সরকারের রাষ্ট্র বিনির্মাণের সদিচ্ছা প্রতিফলিত হয়। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় নতুন অর্থবছরে পরিবেশ মন্ত্রণালয়ের বরাদ্দ প্রায় ২২ শতাংশ বাড়লেও, কঠোর জবাবদিহিতা ছাড়া এ বরাদ্দ কার্যকর হবে না। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাষ্ট্রের নিজস্ব ১০০ কোটি টাকার বরাদ্দও অপ্রতুল বলে মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, আমাদের গতানুগতিক আমলানির্ভর বাজেট পরিকল্পনা থেকে বের হয়ে আসতে হবে। তিনি বরাদ্দের অর্থ দুর্নীতিমুক্তভাবে ব্যয় এবং পরিবেশ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে বাজেট প্রণয়নের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বাপা’র সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, সহ-সভাপতি অধ্যাপক এম. ফিরোজ আহমেদ, সহ-সভাপতি জাকির হোসেন, জীবন সদস্য ড. এম এ আব্দুল ওহাব এবং পরিবেশকর্মী হাফিজুল ইসলাম বক্তব্য দেন।

সংবাদ সম্মেলন থেকে পরিবেশ ও জলবায়ু খাতে বরাদ্দ ধীরে ধীরে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩ শতাংশে উন্নীত করা এবং উচ্চ কার্বন নিঃসরণকারী শিল্পে কার্বন কর আরোপ করে সেই অর্থ পরিবেশ সংরক্ষণে ব্যবহারের সুপারিশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%