০৭:০৭ পি.এম
ওয়াশিংটনে বেশ কয়েক দফা আলোচনার পর, এবার ইতালির রাজধানী রোমে সরাসরি সংলাপে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। আগামী ১৫ ও ১৬ জুলাই রাষ্ট্রদূতের পর্যায়ে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, "যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের মধ্যে পরবর্তী দফার আলোচনা রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে—এই ঘোষণাকে আমরা অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানাই।"
আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা এবং কাগজে-কলমে এখনো যুদ্ধাবস্থায় থাকা প্রতিবেশী এই দুটি দেশের মধ্যে, গত কয়েক মাসের মধ্যে এটি হতে যাচ্ছে ষষ্ঠ বৈঠক।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
এর আগে গত মাসে, ইসরায়েলি সেনাবাহিনী এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির মাত্র পাঁচ দিন পর, স্থায়ী শান্তির লক্ষ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করেছিল দুই দেশ ও যুক্তরাষ্ট্র। মূলত সেই ধারাবাহিকতাতেই, এবার রোমে উত্তেজনা হ্রাসের লক্ষ্যে বসছে এই দুই পক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন