ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড


ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড

শিরোপার লক্ষ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ড মাঠে নামছে ক্রোয়েশিয়ার বিপক্ষে। উভয় দল বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে এর আগে। পরিসংখ্যানে এগিয়ে রয়েছে হ্যারি কেইনরা।

ইংল্যান্ড ক্রোয়েশিয়ার বিপক্ষে ছয়বার জয়যুক্ত হয়েছে, আর ক্রোয়েশিয়া জিতেছে তিনবার। তাদের মধ্যে দুটি ম্যাচ ড্র হয়ে গেছে। বিশ্বকাপে, তারা এর আগে তিনবার মুখোমুখি হয়েছে, যেখানে ২০১৮ সালে মস্কো বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড তাদের শেষ ম্যাচে ২-১ গোলে হেরেছিল।

গ্রুপ ‘এলে’ একটি হাইভোল্টেজ ম্যাচে ইংলিশদের ওপর চাপ থাকবে। কারণ গেল ক্লাব মৌসুমটি হ্যারি কেইনের জন্য দুর্দান্ত ছিল। তাই প্রথম ম্যাচে দলের প্রত্যাশার চাপ তার ওপর থাকবে। বায়ার্ন মিউনিখের হয়ে ক্লাব ফুটবলে তার ক্যারিয়ারে ৬১ গোল করার পর তিনি বিশ্বকাপে প্রবেশ করছেন। গোল্ডেন বুট ও ব্যালন ডি’অর পুরস্কার জয়ের দৌড়ে নিজেকে টিকিয়ে রাখতে তাকে বাড়তি পারফরম্যান্সে গোল আদায়ের চাপ মোকাবেলা করতে হবে।

আরও পড়ুন: ক্যারিক ইউনাইটেডের দুর্দশার কথা স্বীকার করলেন

ক্রোয়েশিয়া একাদশঃ

ডোমিনিক লিভাকোভিচ; জোসিপ স্টানিসিচ, জোশকো গভার্দিওল, জোসিপ সুতালো, লুকা ভুসকোভিচ; লুকা মদ্রিচ, মারিও পাশালিচ, মার্টিন বাতুরিনা, পেতার সুচিচ; ইভান পেরিসিচ, পেতার মুসা।

ইংল্যান্ড একাদশঃ

জর্ডান পিকফোর্ড; এজ্রি কনসা, নিকো ও’রেইলি, জন স্টোনস, রিস জেমস; ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন; জুড বেলিংহাম, হ্যারি কেইন; অ্যান্থনি গর্ডন, ননি মাদুয়েকে।

আরও পড়ুন: বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন অধ্যায়: নাহিদা আক্তার অধিনায়ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির পায়ে নতুন গল্পের সূচনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০২:১৩ এম


মেসির পায়ে নতুন গল্পের সূচনা

 

বক্সের বাইরে থেকে নিখুঁত শটে এর আগে কতই না চোখ-ধাঁধানো গোল করেছেন তিনি। গতকাল বুধবার আলজেরিয়ার বিপক্ষে শুরুতেই তেমনি এক গোল করে লিওনেল মেসি মাতালেন গ্যালারি।

তবে গোল উদযাপনের এক পর্যায়ে বিস্ময় জাগালেন। তাঁর চোখের কোণে যে জল! জার্সিতে চোখও মুছতে দেখা গেল এই কিংবদন্তিকে। খেলার প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আরো দুইবার লক্ষ্যভেদ করে হ্যাটট্রিকের দেখা পেয়ে যান মেসি। কানসাস সিটি স্টেডিয়ামের ভরা গ্যালারিতে তখন শুধুমাত্র একটাই ধ্বনি উচ্চারিত হচ্ছিল, ‘মেসি, মেসি, মেসি।’ বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের মহিমা ছড়িয়ে দিলেন ফুটবলের এই মহাতারকা। কিন্তু স্মরণীয় এই রাত শুধুই হ্যাটট্রিক কিংবা ৩-০ গোলে জয়ের ছিল না। গোল উল্লাসের মধ্যেই মেসির চোখ ভিজে ওঠা আবেগের কারণ জানা গেল ম্যাচের পর।

কয়েক দিন ধরেই মাঠের বাইরে কঠিন দিন কাটিয়েছেন তিনি। সেই কষ্ট, সংগ্রাম আর ফুটবলের সবুজ গালিচার প্রতি অগাধ ভালোবাসা মিলিয়েই যেন লেখা হলো মেসির আরেকটি অবিস্মরণীয় বিশ্বকাপ অধ্যায়।

ম্যাচের পর মেসিকে জিজ্ঞেস করা হয় প্রথম গোলের পর আবেগাপ্লুত হয়ে পড়ার কারণ। কিছুটা বললেও পুরোপুরি খোলাসা করেননি, ‘আমি কেন কেঁদেছিলাম? এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্কই নেই। গত কিছু দিন কঠিন দিনের মধ্য দিয়ে গিয়েছি।

পূর্ণ ম্যানেজমেন্ট এবং আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ আমি, কারণ তারা সব সময় আমার পাশে ছিল এবং এই কঠিন সময়টা পার করতে আমাকে অনেক শক্তি জুগিয়েছে।’ গত মাসে ইন্টার মায়ামির হয়ে ম্যাচে চোটে পড়ে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন মেসি। বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে শঙ্কাও জেগেছিল; কিন্তু নিজেকে ফিট করে ঠিকই বিশ্বকাপে পা রাখলেন। আর প্রথম ম্যাচেই করলেন একগাদা রেকর্ড। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসে ১৬ গোল নিয়ে মেসি ছুঁয়ে ফেলেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। আর এক গোল করলেই এককভাবে সিংহাসনে বসবেন এই তারকা। তবে তাঁদের কাছে এসবের কোনো মূল্য নেই বলেই জানিয়েছেন, ‘ক্লোসার পাশে এই জায়গায় থাকতে পারা সম্মানের, রোনালদোও (১৫ গোল) আছে কাছেই। তবে এসবের কোনো মূল্য নেই। এমবাপ্পেও আছে কাছেই, দুটি গোল করেছে আজ (সেনেগালের বিপক্ষে)। তবে দিন শেষে এসব শুধুই সংখ্যা, এর বেশি কিছু নয়। তাদের সঙ্গে লড়তে পারা বড় সম্মানের, তবে এটি (রেকর্ড) এমন কিছু নয়। রোনালদোকে (ব্রাজিলের সাবেক স্ট্রাইকার) দেখে বেড়ে উঠেছি আমি এবং আমার চোখে তিনি গ্রেটদের একজন। কিন্তু তিনি তো শীর্ষে নেই (সর্বোচ্চ গোলদাতার তালিকায়)। কাজেই এটা শুধুই পরিসংখ্যান।’

চার বছর আগে কাতারে বিশ্বকাপ উঁচিয়ে ধরার পর সবাই ভেবেই নিয়েছিল, ওটাই মেসির শেষ। কিন্তু মেসি যে সহজে হাল ছাড়েন না, তার প্রমাণ রাখলেন আবারও। ৩৮ বছর বয়সে এসে পেলেন বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক, সেটাও আবার দেশের জার্সিতে ২০০তম ম্যাচে। ইউরোপের ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রে গিয়েও বদলাননি তিনি। তাঁর ছোঁয়ায় মেজর লিগ সকারে এসেছে নতুন প্রাণের জোয়ার। দীর্ঘ ক্যারিয়ারে পেছন ফিরে তাকিয়ে তাই তৃপ্তিই পান মেসি, ‘আমার জীবনে যা কিছু ঘটেছে, এই সবকিছুর মধ্য দিয়ে যেতে পেরে আমি খুব খুশি। এখন আমি শুধু উপভোগ করছি এবং যা পাচ্ছি, সেসবকে বলা যায় সোনায় সোহাগা। এই চমৎকার দলটির প্রতি আমি খুবই খুশি ও কৃতজ্ঞ। খুবই উপভোগ করছি সবকিছু।’ জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করার স্বস্তিও তাঁর কণ্ঠে, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ সব সময়ই কঠিন হয়। প্রথমার্ধটা আমাদের জন্য একটু কঠিন ছিল, দ্বিতীয়ার্ধ কিছুটা ভিন্ন ছিল, যা স্বাভাবিক। এটা স্পষ্ট যে এই বিশ্বকাপে কেউই কিছু সহজে ছাড় দিচ্ছে না। এটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ; যেখানে সব দলই শক্তিশালী, তাদের নিজস্ব খেলার ধরন আছে। প্রতিটি ম্যাচই খুব কাছাকাছি এবং তীব্র লড়াইয়ের হবে।’

মেসির পারফরম্যান্স এখন আর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে অবাক করে না। বরাবরের মতোই মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার যেমন মেসিকে নিয়ে বলতে গিয়ে ভাষা খুঁজে পাননি, ‘এটা বর্ণনা করার মতো কোনো শব্দ নেই। আমার মনে হয়, কেউ যদি ভেবে থাকে যে লিও ছাড়া এই দল আরো ভালো, আজ সেটা স্পষ্ট হয়ে গেছে, লিওই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর আমাদের উচিত ওর চারপাশে এমন একটি দল গড়ে তোলা, যেখানে সে স্বস্তি বোধ করবে।’ ৩৮ বছরে এসেও মেসি যা করছেন তাতে তাঁর গল্প শেষ হওয়ার নয়, বরং প্রতিটি ম্যাচেই তা নতুন করে শুরু হয়।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলাদাতা এখন মেসি। এই রেকর্ডে তাঁর পাশেই আছেন জার্মানির সাবেক তারকা মিরোস্লাভ ক্লোসা। গত ৬০ বছরে বিশ্বকাপে পেনাল্টি বক্সের বাইরে থেকে সর্বাধিক পাঁচ গোল করার রেকর্ডে ব্রাজিলের রিভেলিনোকে ছুঁয়েছেন মেসি। বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম হ্যাটট্রিক করলেন তিনি। ফুটবল মহাযজ্ঞে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ডও এখন তাঁর। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের সময় তাঁর বয়স ছিল ৩৮ বছর ৩৫৭ দিন। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপের এক ম্যাচে দুটির বেশি গোল করার রেকর্ডও গড়েছেন তিনি। পাঁচটি বিশ্বকাপে গোল করা দ্বিতীয় ফুটবলার মেসি। ক্রিস্তিয়ানো রোনালদো প্রথমজন। বিশ্বকাপে রেকর্ড ২৪টি গোলে সরাসরি অবদান মেসির। ১৬টি গোলের পাশাপাশি আটটি অ্যাসিস্ট তাঁর। ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ড ছিল ২১ গোলে অবদান। বিশ্বকাপের টানা পাঁচ ম্যাচে গোল করার রেকর্ডে দ্বিতীয় অবস্থানে মেসি। টানা ছয় ম্যাচে গোল করে তাঁর ওপরে আছেন ফ্রান্সের সাবেক তারকা জাস্ত ফন্তেইন ও ব্রাজিলের জেরজিনহো। প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন এদিন মেসি। এ ছাড়া পর্তুগালের হয়ে বুধবারই মেসির রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। লাতিন অঞ্চলের প্রথম ফুটবলার হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসি। বিশ্ব ফুটবলের ইতিহাসে এই মাইলফলকে মাত্র তৃতীয় খেলোয়াড় তিনি।

আবেগও ছুঁয়ে গেছে... বিশ্বকাপে শুধু হ্যাটট্রিক করাটাই বাকি ছিল, সেটিও আলজেরিয়ার বিপক্ষে করলেন লিওনেল মেসি। তবে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলের পরই তাঁকে দেখা গেছে কাঁদতে। এই আর্জেন্টাইন সুপারস্টার বলেছেন, ‘প্রথম গোল করার পর আমি কেঁদেছি, তবে ফুটबলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমার কিছু কঠিন সময় গেছে। স্কোয়াডের সবাইকে ধন্যবাদ তাদের সমর্থন এবং কঠিন সময়ে পাশে থাকার জন্য। তারা আমাকে শক্তি জোগায়।’

লাল কার্ড বিতর্ক। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এমন প্রাপ্তির ম্যাচে নিন্দুকরাও রসদ পেয়েছে সমালোচনার। তাদের দাবি, ম্যাচে নিশ্চিতভাবেই এই সুপারস্টার পেতে পারতেন লাল কার্ড। ১৭ মিনিটে প্রথম গোল করার কিছু পরেই আলজেরিয়ার আইসা মান্দিকে পেছন থেকে ফাউল করেন তিনি। ভিএআর বিশ্লেষণে দেখা যায়, মান্দির ডান পায়ের পেছনের অংশে বুটের স্পাইক দিয়ে আঘাত করেছেন মেসি। কিন্তু মেসিকে রেফারি কোনো কার্ড না দেখানোর সমালোচনায় সোশ্যাল মিডিয়া তোলপাড়। ক্রীড়া বিশ্লেষক অ্যালে মরেনোও বলেছেন, ‘এটা ১০০ শতাংশ লাল কার্ড; কিন্তু এটাই বাস্তব যে বড় খেলোয়াড়রা বাড়তি সুবিধা পায়।’ ইএসপিএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেখে নিন ইংল্যান্ড-ক্রোয়েশিয়ার একাদশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০২:১৪ এম


দেখে নিন ইংল্যান্ড-ক্রোয়েশিয়ার একাদশ

 

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টায় মাঠে নামছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে লাইনআপ নিশ্চিত করেছে দুই দল।

ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে গ্রুপ ‘এল’-এর ম্যাচে নামার জন্য ইংল্যান্ডের আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন হ্যারি কেইন। তাঁর দুই পাশে রাখা হয়েছে অ্যান্থনি গর্ডন ও ননি মাদুয়েকেকে।

মাঝমাঠে আক্রমণাত্মক ভূমিকায় থাকছেন জুড বেলিংহ্যাম। তাঁকে সঙ্গ দেবেন ডেকলান রাইস ও ইলিয়ট অ্যান্ডারসন।

ইংল্যান্ডের একাদশে গর্ডন ও মাদুয়েকের থাকা বড় ইঙ্গিত দিচ্ছে বুকায়ো সাকাকে নিয়ে। পুরোপুরি ফিটনেস নিয়ে সংশয় থাকায় তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ টমাস টুখেল।

দুই প্রান্ত দিয়ে গতি বাড়ানোর ভাবনা থেকেই গর্ডন ও মাদুয়েকেকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রক্ষণে ইংল্যান্ডের হয়ে শুরু করবেন নিকো ও’রাইলি, এজরি কনসা, জন স্টোনস ও রিস জেমস।

গোলপোস্টের নিচে থাকবেন জর্ডান পিকফোর্ড। ফরমেশন ৪-২-৩-১।

অন্যদিকে ক্রোয়েশিয়ার মাঝমাঠে থাকছেন অভিজ্ঞ লুকা মদ্রিচ। তাঁর সঙ্গে শুরু করছেন পেতার সুচিচ ও মার্টিন বাতুরিনা। আক্রমণে রাখা হয়েছে ইভান পেরিসিচ, পেতার মুসা ও মারিও পাশালিচ।

ক্রোয়েশিয়ার একাদশে নেই আন্তে বুদিমির, আন্দ্রেই ক্রামারিচ ও মাতেও কোভাচিচ। তাঁদের বদলে মুসা, পাশালিচ ও সুচিচকে বেছে নেওয়া হয়েছে।

ক্রোয়েশিয়ার রক্ষণে থাকছেন ইয়োশকো ভার্দিওল, ইয়োসিপ শুতালো, লুকা ভুসকোভিচ ও ইয়োসিপ স্তানিশিচ। গোলরক্ষক হিসেবে আছেন দমিনিক লিভাকোভিচ। তাঁদের ফরমেশনও ৪-২-৩-১।

ইংল্যান্ড একাদশ : জর্ডান পিকফোর্ড; নিকো ও’রাইলি, এজরি কনসা, জন স্টোনস, রিস জেমস; ইলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম; অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, ননি মাদুয়েকে।

ক্রোয়েশিয়া একাদশ : দমিনিক লিভাকোভিচ; ইয়োশকো ভার্দিওল, ইয়োসিপ শুতালো, লুকা ভুসকোভিচ, ইয়োসিপ স্তানিশিচ; লুকা মদ্রিচ, পেতার সুচিচ, মার্টিন বাতুরিনা; ইভান পেরিশিচ, পেতার মুসা, মারিও পাশালিচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে পুলিশ হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্রসহ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০২:১৫ এম


ঈশ্বরদীতে পুলিশ হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্রসহ আটক

 

পাবনার ঈশ্বরদীতে দুটি আগ্নেয়াস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ হত্যা মামলার অন্যতম আসামী রাজিব হোসেন সেতুকে (৩২) আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আসামী সেতু বাবুপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল পাকশী ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার সভাপতি। সেতু পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সেতুর রাজনৈতিক কার্যক্রম বিএনপির পাবনা জেলার আহবায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের পক্ষ থেকে পরিচালিত হচ্ছে। সে পাকশী ইউনিয়নে অবস্থিত সরকারি-বেসরকারি অফিস, ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান, ঈশ্বরদী ইপিজেডে অস্ত্রবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি ও সরকারি বাসাবাড়ি দখল এবং মাদকের কারবার করে আসছিল।

বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এবং তাকে আটক করে পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় আটক সেতুর কাছ থেকে পুলিশ ১টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এবিএম মনিরুল ইসলাম জানিয়েছেন, আটককৃত আসামী রাজিব হোসেন সেতু ২০১৫ সালের (৪ অক্টোবরে) পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যা মামলার একজন প্রধান আসামী। সে দীর্ঘদিন ধরে পাকশী সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ইয়াবার কারবার চালিয়ে আসছিল।

সেতুকে বর্তমানে ঈশ্বরদী থানার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবিক সমাজ গঠনে কবি-সাহিত্যিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: খায়রুল কবির খোকন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০২:৩৪ এম


মানবিক সমাজ গঠনে কবি-সাহিত্যিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: খায়রুল কবির খোকন

মানবিক সমাজ গঠনে, সামাজিক অনাচার, নৈতিক অবক্ষয় ও বৈষম্য দূরীকরণে কবি-সাহিত্যিকদের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

বুধবার (১৭ জুন), রাজধানীর এলিফ্যান্ট রোডের স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে জাতীয় কবিতা কেন্দ্রের (জাকক) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মানবিক সমাজ বিনির্মাণে কবি এবং কবিতার ভূমিকা’ শীর্ষক একটি সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এ সেমিনারের আয়োজন ‘সমাজ পরিবর্তনের শ্রেষ্ঠ মাধ্যম কবিতা’ এবং ‘সৃষ্টিসুখের উল্লাসে’ স্লোগানকে সামনে রেখে করা হয়।

খায়রুল কবির খোকন বলেন, নৈতিক অবক্ষয়, মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন থেকে সমাজকে মুক্ত করতে সর্বস্তরের মানুষকে সচেতন ও সংঘবদ্ধ করতে কবি-সাহিত্যিকরাই প্রধান ভূমিকা পালন করতে পারেন। একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত করতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা কেন্দ্রের সভাপতি এবং দৈনিক যুগান্তরের নগর সম্পাদক মিজান মালিক। তিনি তার বক্তব্যে বলেন, যারা কবিতাকে ভালোবাসেন তারা সাধারণত সংবেদনশীল ও মানবিক মানুষ। কবিতার আশ্রয়ে থাকা মানুষেরা অনেক ব্যক্তিগত স্বার্থ ও ভোগ-বিলাস ত্যাগ করে সমাজ ও মানবতার পক্ষে অবস্থান নেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম ব্যাংক পিএলসির এভিপি এবং জাতীয় কবিতা কেন্দ্রের সম্পাদক লায়ন অ্যাডভোকেট আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি, যিনি বলেন, সামাজিক পরিবর্তন ও প্রগতিশীল সমাজ গঠনে কবি ও কবিতার ভূমিকা অনস্বীকার্য। তিনি কবিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে।

আরেক বিশেষ অতিথি কর্নেল আনোয়ার বলেন, কবিরা রূপক ও কল্পনার মাধ্যমে সমাজের বহু সত্য প্রকাশ করেন, যা সাধারণ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি বলেন, ‘যে দেশে কবিদের যথাযথ মূল্যায়ন হয় না, সে দেশ প্রকৃত অর্থে উন্নতি লাভ করতে পারে না।’

আলোচকরা বলেন, কবিতা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়; এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। একটি সুন্দর, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে কবিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং কবিতার মাধ্যমে মানুষের সুপ্ত মানবিক গুণাবলী জাগ্রত করতে হবে।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক আকবর সিরাজী এবং ছায়ানীড় প্রকাশনীর নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফুর রহমান দুলাল।

সেমিনারে দেশবরেণ্য পেশাজীবী, সংস্কৃতিকর্মী ও কবিরা অংশ নিয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। কবিতা আবৃত্তি ও সাহিত্যভিত্তিক আলোচনা আয়োজনটিকে একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%