ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কলেরার টিকাদান শুরু, যাদের জন্য প্রযোজ্য নয়


কলেরার টিকাদান শুরু, যাদের জন্য প্রযোজ্য নয়

কলেরা সংক্রমণ প্রতিরোধে, রাজধানী ঢাকা সহ ছয়টি জেলার ১৪টি থানা ও উপজেলায় মুখে খাওয়ার বিনা মূল্যে কলেরা টিকা (পিওসিভি) প্রদান কর্মসূচির সূচনা করা হয়েছে।

 

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার বাস্তবায়নে এ টিকাদান শুরু হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার সাপুটিয়া বিলে মাছ ধরতে শত শত নৌকার আগমন, আর্থিক ক্ষতির মুখে ইজারাদার

কারা পাবেন, কারা পাবেন না

এক বছর বা তার বেশি বয়সের সবাই এই টিকা গ্রহণের যোগ্য হলেও, গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ ব্যক্তিরা এই টিকা পাবেন না। প্রথম ধাপে দেশের ঝুঁকিপূর্ণ এসব এলাকায় প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

কখন ও কীভাবে দেয়া হবে টিকা

কর্মসূচির প্রথম ডোজ পরিচালনা করা হচ্ছে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর প্রদান করা হবে দ্বিতীয় ডোজ। পূর্ণ সুরক্ষার জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে দুই ডোজ টিকাই গ্রহণ করতে হবে। নাগরিকরা বিনা মূল্যে নির্ধারিত কেন্দ্র ছাড়াও VaxEPI পোর্টালে নিবন্ধনের মাধ্যমে এ সেবা গ্রহণ করতে পারছেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জের হাটিকুমরুল প্রকল্প ডিসেম্বরে চালুর পথে, ২২ জেলার যান চলাচল উন্নত হবে

যেসব এলাকায় চলছে কর্মসূচি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: লালবাগ, গেণ্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর থানা এলাকা।

ঢাকা উত্তর সিটি করপোরেশন: তেজগাঁও, খিলক্ষেত ও শেরেবাংলা নগর থানা এলাকা।

অন্যান্য জেলা ও উপজেলা: নারায়ণগঞ্জ সদর, মুন্সীগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলা।

আরও পড়ুন: ছাত্রীর চিৎকারে ‘জুব্বা ও পায়জামা হাতে’ দৌড় দিলেন মাদরাসাশিক্ষক

স্বাস্থ্য অধিদফতর জানায়, এই কর্মসূচি বাস্তবায়নে গ্যাভি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও আইসিডিডিআর,বি কারিগরি ও সার্বিক সহায়তা দিচ্ছে। টিকাদানের পাশাপাশি কলেরা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিরাপদ পানি ব্যবহার এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নতির ওপর জোর দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭২ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭২ জন গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭২ জন গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে শুরু হয়ে ২৪ ঘণ্টায় ১৬৫টি অভিযান পরিচালিত হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, ২১ আগস্ট সকাল থেকে ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জের ১১টি জেলায় অভিযানে ১৬ হাজার ৮১৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ১০১ লিটার চোলাই মদ, ২১৪ বোতল স্কফ সিরাপ, ৭৫০ মিলিলিটার বিদেশি মদ ও ৭০টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ৫৭টি মামলা রুজু করা হয়েছে। এসব মামলায় ১৭২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ১৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন
 
‎
‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
‎
‎শনিবার (২২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎
‎হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
‎এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার মাকসুদা,
‎হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. এয়াসিন হাসিব খানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
‎
‎স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত হোসেনপুর উপজেলায় মোট ১৪৫টি কেন্দ্রে প্রথম ডোজের কলেরা টিকাদান কার্যক্রম চলবে। গর্ভবতী নারী ছাড়া ১ বছর বা তার বেশি বয়সী সকল মানুষ এ টিকা কর্মসূচির আওতায় থাকবেন।
‎
‎সংশ্লিষ্টরা জানান, কলেরার মতো পানিবাহিত রোগ প্রতিরোধে টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি পান, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলায় কলেরা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগের বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল নতুন করে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল নতুন করে

বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর খান তৃতীয়বার মা হতে চলেছেন—সম্প্রতি এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়ার পর থেকেই এ ব্যাপারে আলোচনা শুরু হয়। তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, এই খবরটি পুরোপুরি ভিত্তিহীন।

সমপ্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কারিনা একটি গাড়ির দিকে তার দলের সদস্যদের সঙ্গে এগিয়ে যাচ্ছেন। এ সময় দলের এক সদস্য সামনে ছাতা ধরার কারণে অভিনেত্রীর শরীরের কিছু অংশ স্পষ্টভাবে দেখা যায়নি।

নেটাগরিকদের এ ভিডিও দেখে একজনের দাবি, কারিনার পেট কিছুটা স্ফীত দেখা যাচ্ছে। এই থেকে শুরু হয় তৃতীয়বার মা হওয়ার গুজব।

কিন্তু কারিনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই খবরের কোনো সত্যতা নেই। ওই সূত্রের মতে, কারিনা অন্তঃসত্ত্বা নন এবং এই পুরো বিষয়টি একটি গুজব।

কারিনা ও সাইফ আলী খানের দুটি ছেলে রয়েছে—তৈমুর ও জেহ। সম্প্রতি তারা চারজন একসঙ্গে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন। ১৬ আগস্ট সাইফের জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে ছুটি কাটানোর পর তার কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কারিনা।

এর আগে পরিবার পরিকল্পনা নিয়েও কারিনা আলোচনা করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি মজা করে বলেছিলেন যে, সাইফের বয়সের সাথে সাথে একটি করে সন্তান হয়েছে। তাই তিনি ৬০ সালের কাছাকাছি সময়ে সাইফকে আর বাবা হতে দেবেন না বলেও জানান মজা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জুলুস

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


পটিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার ওয়াহিদুর পাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য জুলুস।

শনিবার (২১ আগস্ট) জুমার নামাজের পর ওয়াহিদুর পাড়া এলাকায় এই জুলুসের আয়োজন করা হয়। এই জুলুসে অংশগ্রহণ করেন স্থানীয় আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জুলুসের নেতৃত্ব দেন ঐতিহ্যবাহী ধরমন্ডল গাউছিয়া দরবার শরীফের সুযোগ্য শাহজাদা নাঈম উদ্দিন দিলমোহন কাদেরী।

এ সময় অংশগ্রহণকারীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি তাঁদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। জুলুসে দুরুদ-সালাম পাঠ করা হয় এবং বিভিন্ন ধর্মীয় স্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াহিদুর পাড়া নতুন জামে মসজিদের খতিবসহ স্থানীয় আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন উপলক্ষে তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি মুসলিম সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই জুলুসের আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%