০৪:৫১ পি.এম
যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় নাজমুল হুদা রাজু (৩৮) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন (৩০) কে পুলিশ আটক করেছে। রবিবার (২১ জুন) ভোরে উপজেলার ধোপাদীর মোড় ও সাভারপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে।
আটক হওয়া নাজমুল হুদা রাজু চলিশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাভারপাড়া গ্রামের মৃত মোকছেদ আলী গাজীর ছেলে বলে জানা গেছে। অন্যদিকে, আব্দুল্লাহ আল মামুন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এবং ধোপাদী মোড় এলাকার মৃত মো. আবু তালেবের পুত্র।
অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান কালের কণ্ঠকে জানান, ‘২০২৫ সালের নভেম্বর মাসের ১৮ তারিখ দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ও নিষিদ্ধ ছাত্রলীগের একজনসহ মোট দুজনকে আটক করা হয়েছে।’ তিনি আরও জানান, ‘রবিবার ভোরে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।’
আরও পড়ুন: জামায়াতের বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ৩০ নেতাকর্মী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন