১০:২৭ এম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায়, বিজিবির কাছ থেকে একটি চোরাই পণ্যবোঝাই গাড়ি ছাড়িয়ে নিয়েছে চোরাকারবারিরা। বুধবার বিকেলে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে এই ঘটনা ঘটে। এই সময় বিজিবি সদস্যদের ওপর হামলারও চেষ্টা করা হয় বলে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে তথ্য পাওয়া গেছে যে, কসবার সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা অবৈধভাবে চোরাই পণ্য নিয়ে এসে নয়নপুর বাজারে গুদামে রাখে। এরপর সুযোগ বুঝে তারা গাড়িতে করে চোরাই পণ্য বিভিন্ন স্থানে পাচার করে।
বুধবার দুপুরে কয়েকজন চোরাকারবারি একটি পিকআপ ভ্যানে করে চোরাই পণ্য পাচারের চেষ্টা করে। খবর পাওয়ার পর, বিজিবি সদস্যরা পিকআপটিকে জব্দ করে। এসময় চোরাকারবারিরা দাবি করে যে, পণ্যগুলো বৈধ এবং তারা বিজিবি সদস্যদের ওপর চাপ দিতে থাকে পিকআপটি ছেড়ে দেওয়ার জন্য।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সেখানে আরো লোকজন জড়ো হয়ে মব সৃষ্টি করার চেষ্টা করে চোরাকারবারিরা। পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায়, বিজিবি জব্দকৃত গাড়িটি ছাড়তে বাধ্য হয়।
এ বিষয়ে জানতে চাইলে, বিজিবির সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শফিুল ইসলাম বলেন, চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে এবং জব্দকৃত গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে গুলি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে রক্তপাত রোধের জন্য বিজিবি বাধ্য হয়ে জব্দকৃত গাড়িটি ছেড়ে দেয়। বিষয়টি তদন্তের মধ্যে রয়েছে এবং চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বিজিবি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন