ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন


ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন

ঝালকাঠি, ১৫ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অবসরপ্রাপ্ত (এমপিওভুক্ত) শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।

এ কার্যক্রমের অংশ হিসেবে ঝালকাঠিতে (EFT I iBAS) ব্যবস্থার মাধ্যমে অর্থ প্রদানের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা পরিষদ প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়েজিদ ইবনে আকবর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির গাজী, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার এবং জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আবু সাঈদ।

জানা যায়, সরকারের উদ্যোগের আওতায় অবসর সুবিধা বোর্ডের ৭০ হাজার ১১৯টি এবং কল্যাণ ট্রাস্টের ৫৩ হাজার ২০১টি আবেদনের বিপরীতে অর্থ প্রদান করা হবে। সরকার এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করেছে অর্থ পরিশোধে। এর মধ্যে অবসর সুবিধা বোর্ডের জন্য ১ হাজার ৫৫০ কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য ৪৮৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

'আইবাস' ব্যবস্থার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই করে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে অবসর নেয়া অনেক শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ না পেয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন। দীর্ঘদিনের এই বকেয়া পরিশোধের অংশ হিসেবে ১৫ আগস্ট দেশব্যাপী অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির কেউ অপরাধে জড়ালে ছাড় নয়: প্রতিমন্ত্রী হাবিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


বিএনপির কেউ অপরাধে জড়ালে ছাড় নয়: প্রতিমন্ত্রী হাবিব

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ : বিএনপির কেউ অপরাধে জড়িত থাকলেও তাকে কোনও ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, মানুষের বা এলাকার ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ডের দিকে নজর দেয়া হবে এবং তা মেনে নেওয়া হবে না। রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অপরাধীদের সঙ্গে আপস করা হবে না।

আজ রাজধানীর রাজারবাগ-সবুজবাগ এলাকায় শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির মাঠে আয়োজিত বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে তিনি এসব বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী হাবিব বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের কাউকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ছাড় দেওয়া হবে না এবং আইনের আওতায় আনতে হবে। বিএনপির কেউ এসব অপরাধে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়ার প্রশ্নই উঠে না। তিনি বলেন, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি প্রশাসনের কাছে আসা বিষয়টি তুলে ধরে বলেন, 'মাদকের বিরুদ্ধে যাকে ধরতে হয়, তার রাজনৈতিক পরিচয় গ্রহণ করবেন না। সে যেই হোক, তাকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমরা সেই ব্যক্তির শাস্তি প্রত্যাশা করছি।'

হাবিবুর রশিদ আরও জানিয়েছেন, শুধুমাত্র প্রশাসনকে দোষারোপ করে হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিএনপির অঙ্গসংগঠনগুলোকেও এই বিষয়ে একত্রিত হয়ে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, দলের মধ্যে গ্রুপিংয়ের কারণে কিছু সদস্য অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের আশ্রয়-প্রশ্রয় দেন। তিনি এসব ব্যক্তিদের সতর্ক হতে বলেছেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। যদি কোনো নেতা ব্যক্তিগত স্বার্থে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেন, তাদের চিহ্নিত করা হবে। তাদের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার উন্নয়ন সম্পর্কে হাবিবুর রশিদ বলেছেন, জনগণ ভোট দিয়ে বর্তমান সরকারকে নির্বাচিত করেছে, তাই মানুষের প্রত্যাশা ও দাবি বেশি। এসব দাবির প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং উন্নয়নকাজ চলছে।

তিনি বলেছেন, ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম দায়িত্ব নেওয়ার পর মানিকনগরের একটি সড়কের টেন্ডার হয়ে কাজ শুরু হয়েছে এবং ধলপুর-মানিকনগর থেকে ধলপুর মুগদা হাসপাতাল ও হাসপাতালের পাশে সড়কের কাজও শুরু হয়েছে। বাসাবো-মাদারটেক সড়কের কাজও চালাচ্ছে।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, 'এই তিনটি উন্নয়ন প্রকল্পই বর্তমানে চলমান রয়েছে। জনগণের যে দাবিগুলো রয়েছে, প্রতিটি ক্ষেত্রে উন্নয়নকাজ চলছে।'

ডিএসসিসি প্রশাসক আব্দুস সালামের উদ্যমের প্রশংসা করে হাবিবুর রশিদ বললেন, সিটি কর্পোরেশনের বাজেট স্বল্পতা থাকা সত্ত্বেও সালাম ভাই যথেষ্ট চেষ্টা করছেন এলাকার উন্নয়নে।

তিনি বলেন, এলাকার জনগণ খুব বেশি কিছু চায় না। তারা শুধুমাত্র ভালোভাবে চলাচল করার জন্য রাস্তায় চলাচলের সুযোগ, রাস্তার আলো এবং সঠিকভাবে বর্জ্য অপসারণের জন্য আবেদন করছেন।

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, বর্জ্যের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ৫ নম্বর ওয়ার্ডে যদি কেউ গাফিলতি করে বা অতিরিক্ত টাকা আদায় করে, তবে সংশ্লিষ্ট প্রশাসককে আইনগত ও সিটি কর্পোরেশন আইনের আওতায় ব্যবস্থা নিতে হবে।

বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে সরকারের জবাবদিহি রয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটির সভাপতি বাবু পবন দাস ও সাধারণ সম্পাদক বাবু গুরু দাসসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই: আসামি সাগর বাড়ৈ ৭ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


উত্তরায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই: আসামি সাগর বাড়ৈ ৭ দিনের রিমান্ডে

রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে এক পেট্রোল পাম্পকর্মীর কাছ থেকে বুকে পিস্তল ঠেকিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈ (৪১) কে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ অগাস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর এ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। তিনি আরও জানান, এই আসামির বিরুদ্ধে একই ধরনের ৯টি মামলা আগে থেকেই রয়েছে।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি তার সহযোগী অন্যান্য আসামিদের নিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলেন।

অন্য আসামির নাম-ঠিকানা এখনও সন্দিহান রয়েছে এবং যাচাই প্রক্রিয়াধীন আছে। মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান যে, আন্ত ডাকাত চক্রের সক্রিয় সদস্য হওয়ায় তিনি এলোমেলো তথ্য দিয়েছেন। সময়ের অভাবে আসামিকে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ আগস্ট ডিএল ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন প্রতিষ্ঠানের কর্মচারী সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যানের ড্রাইভার মো. খোরশেদকে নিয়ে উত্তরা ১ নং সেক্টরের পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যান। সকাল সাড়ে ১০টার সময় কাভার্ডভ্যানটি ঢাকা-ময়মনসিংহ রোডের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে ৩টি মোটরসাইকেলে অজ্ঞাত ৬-৭ জন দুষ্কৃতিকারী গাড়ির সামনে এসে যাতায়াত রোধ করে। এই সময় দুষ্কৃতিকারীরা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়, যার মধ্যে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিল। এরপর তারা আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।

এই ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

​স্টাফ রিপোর্টার: মোহাম্মদ নূর

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


সুনামগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট), সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী জামতলা জামে মসজিদে যোহরের নামাজ শেষ হওয়ার পর এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশ এবং জাতির কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়, পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্যও বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। দোয়া মাহফিলের পরে উপস্থিত তৌহিদী জনতা ও দলীয় নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের কৃষির সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


সিলেটের কৃষির সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সিলেট, ১৫ আগস্ট, ২০২৬ : সিলেট অঞ্চলের কৃষির অপার সম্ভাবনা কাজে লাগিয়ে পতিত ও এক ফসলি জমিকে চাষাবাদের আওতায় আনা, জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধার সম্প্রসারণ এবং নতুন ও অপ্রচলিত কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ সিলেট নগরীর হোটেল মেট্রোর সম্মেলনকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়নবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে সিলেটের হাওর ও নিম্নাঞ্চলের অনেক এলাকায় বছরের একটি নির্দিষ্ট সময়ে পানি জমে থাকে। এসব এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে উল্লেখযোগ্য পরিমাণ জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব হবে। একইভাবে সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে এক ফসলি জমিকে দুই ফসলি এবং দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করা যেতে পারে।

তিনি বলেন, জলাবদ্ধতা দূরীকরণ এবং শুষ্ক মৌসুমে সেচের পানি নিশ্চিত করতে খাল খনন কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি সিলেটে আগাম তরমুজ চাষের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, নতুন ও অপ্রচলিত কৃষিপণ্যের চাষ কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের মতো শীতপ্রবণ এলাকায় বিট চাষের সম্ভাবনাও যাচাই করা যেতে পারে। এ ধরনের কৃষিপণ্যের সম্ভাবনা মূল্যায়নে পাইলট প্রকল্প গ্রহণের প্রয়োজন রয়েছে।

তিনি আরো বলেন, সিলেট বিভাগের কৃষি ও প্রাণিসম্পদের সম্ভাবনা, কৃষকদের প্রশিক্ষণ, কৃষি উপকরণ সরবরাহ এবং এলাকাভিত্তিক প্রকল্প গ্রহণের বিষয়গুলো নিয়ে আগামী সপ্তাহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, কৃষি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বিশেষ কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী বলেন, দেশের গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানের বড় অংশ কৃষিনির্ভর। তাই কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উৎপাদনশীলতা ও কৃষকের আয় বাড়াতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধি করা গেলে দেশের সামগ্রিক খাদ্য উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব হবে। এর মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে খাদ্য, বিশেষ করে চাল উৎপাদন ও রপ্তানিতে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারবে।

তিনি বলেন, নতুন ফসল চাষে ঝুঁকি নেওয়া কৃষকরাই কৃষির নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছেন। তরমুজ ও পেঁয়াজসহ বিভিন্ন নতুন ফসলের চাষ সম্প্রসারণে কৃষকদের আরো উৎসাহিত করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে সিলেটের কৃষির সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’ এর প্রকল্প পরিচালক মো. রাকিব উদ্দিনসহ সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%