ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নকআউটে কার মুখোমুখি হবে রোনালদোর পর্তুগাল?


নকআউটে কার মুখোমুখি হবে রোনালদোর পর্তুগাল?

শেষ মুহূর্তে ভিএআরের নাটকীয় সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পর্তুগাল। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘কে’ থেকে রানার্সআপ হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ক্রিস্তিয়ানো রোনালদোর দল।

ম্যাচের যোগ করা সময়ে কলম্বিয়ার ডিফেন্ডার ডাভিনসন সানচেজ যখন বল জালে জড়িয়ে উল্লাসে মাতছে, তখন সেই আনন্দ স্থায়ী হয়নি। ভিএআর পর্যালোচনায় দেখা যায়, আক্রমণের সূচনায় মিলিমিটার দূরত্বে অফসাইড ছিল। ফলে গোল বাতিল করেন ম্যাচ রেফারি এবং নিশ্চিত হার থেকে রক্ষা পায় পর্তুগাল।

এই ড্রয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউটে উঠেছে কলম্বিয়া। অপরদিকে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে পর্তুগাল।

আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার

রানার্সআপ হওয়ায় নকআউটে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রোনালদোদের জন্য। আগামী ২ জুলাই তাদের প্রতিপক্ষ হবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। আসন্ন লড়াইটি অভিজ্ঞতা ও বড় ম্যাচের চাপ সামলানোর সক্ষমতায় নকআউট পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে ধরা হচ্ছে।

একই দিনে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া খেলবে ঘানার।

এদিকে গ্রুপ ‘কে’ থেকে তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। তবে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি উজবেকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে গ্রুপ পর্বেই।

আরও পড়ুন: সাদমানের ফিফটির পর এলবিডব্লিউ হয়ে ফিরলেন শান্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে শুরু হলো জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৫৪ এম


মানিকগঞ্জে শুরু হলো জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে গঙ্গাধর পট্টি এলাকায় জেমস-আমেনা টাওয়ার ভবনে এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশীদ খান, সিভিল সার্জন আইভী ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন হাসান, বিশিষ্ট সমাজ সেবক শামীম চৌধুরী এবং সরকার মাসুদ।

সিভিল সার্জন জানান, ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার জয় উদযাপনে কুমিল্লা টাউন হল মাঠে হাজারো ভক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৫৫ এম


আর্জেন্টিনার জয় উদযাপনে কুমিল্লা টাউন হল মাঠে হাজারো ভক্ত

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে নকআউট পর্বে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রবিবার (২৮ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে কুমিল্লা নগরীতে ছিল উৎসবের আবহ। প্রিয় দলের খেলা উপভোগ করতে নগরীর টাউন হল মাঠে জড়ো হন কয়েক হাজার আর্জেন্টিনা সমর্থক। বড় পর্দায় ম্যাচ সম্প্রচারের আয়োজন করা হলে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় বিশ্বকাপের আমেজ।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা দারুণ ছন্দে খেলতে থাকে। ১৯তম মিনিটে জিওভান্নি লো সেলসো ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩১তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে মুসা আল-তামারি জর্ডানের হয়ে একটি গোল শোধ করলেও ম্যাচের ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের ৮০তম মিনিটে নিজের স্বভাবসুলভ নিখুঁত ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনার ৩-১ গোলের জয় নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন ইতিহাসও গড়েন মেসি।

কুমিল্লার টাউন হল মাঠে ম্যাচ শুরুর অনেক আগ থেকেই সমর্থকদের ভিড় জমতে শুরু করে। আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি, জাতীয় পতাকা এবং প্রিয় খেলোয়াড়দের ছবি নিয়ে নানা বয়সের সমর্থকেরা মাঠে উপস্থিত হন। প্রতিটি আক্রমণ, নিখুঁত পাস কিংবা গোলের সুযোগ তৈরি হলেই করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। তিনটি গোলের প্রতিটিতেই আনন্দধ্বনি ও স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা।

বিশেষ করে মেসির ফ্রি-কিক থেকে করা গোলটি বড় পর্দায় দেখার পর সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকে মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করেন, আবার কেউ আনন্দে নেচে-গেয়ে বিজয় উদযাপন করেন। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই 'মেসি, মেসি' এবং 'আর্জেন্টিনা' স্লোগানে মুখর হয়ে ওঠে টাউন হল মাঠ।

খেলা শেষে টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকদের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, অনেকেই প্রিয় দলের জার্সি পরে অংশ নেন। বিজয় উদযাপনের নানা আয়োজনে মুখর হয়ে ওঠে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা।

খেলা দেখতে আসা সমর্থক মোঃ ইয়াছিন বলেন, আর্জেন্টিনার প্রতিটি জয়ই তাদের কাছে উৎসবের উপলক্ষ। তাই প্রিয় দলের সাফল্যকে একসঙ্গে উদযাপন করতেই তারা বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি বিজয় মিছিলের আয়োজন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাবা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৫৭ এম


মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাবা আটক

এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ব্যক্তি নিজের ১৩ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগের সাপেক্ষে আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোণার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামে।

শনিবার (২৭ জুন) দুপুরে ঘটনার প্রেক্ষিতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, মেয়েটির আর কোনো আত্মীয় না থাকায় প্রতিবেশী মাইদুজ্জামান সরকার শনিবার মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন দিবাগত রাতে ঘটনার সময় মেয়েটির মা মাদকাসক্ত সজিতের সঙ্গে থাকা অবস্থায় ৬ মাস আগে অন্যত্র চলে গেছেন। তারপর ২৬ জুন রাতে সজিত তার ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে সজিতকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় আসামি মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ শহরের নয়টি হোটেল গভীর রাতে একযোগে তল্লাশি, প্রতারক চক্রের ৪ সদস্য সহ পাঁচজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:০০ পি.এম


নওগাঁ শহরের নয়টি হোটেল গভীর রাতে একযোগে তল্লাশি, প্রতারক চক্রের ৪ সদস্য সহ পাঁচজন গ্রেফতার

নওগাঁ শহরের নয়টি হোটেল গভীর রাতে একযোগে তল্লাশি, প্রতারক চক্রের ৪ সদস্য সহ পাঁচজন গ্রেফতার

গত ২৩/৬/২৬ খ্রিঃ নওগাঁ সদর থানা এলাকায় একই দিনে প্রতারণা এবং রাসায়নিক স্প্রে /শয়তানের নিঃশ্বাস প্রয়োগের মাধ্যমে দুইটি স্বর্ণালংকার হাতিয়ে নেবার ঘটনা ঘটে। এর মধ্যে একটি নওগাঁ শহরস্থ চুরিপট্টির ভিতরে নওগাঁ মিষ্টান্ন ভান্ডার এর সামনে বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় একজন বয়স্ক মহিলা কে (৭০) কে অজ্ঞাত নামা কিছু ব্যক্তি শয়তানের নিঃশ্বাস প্রয়োগের মাধ্যমে অচেতন করে। ঐ সময় কৌশলে তারা ভিকটিম কে রিক্সায় উঠিয়ে নিয়ে তার শরীরে পরিহিত স্বর্ণের চেইন,কানের দুল এবং নগদ ৫০০০/- টাকা নিয়ে তাকে অচেতন অবস্থায় ডিগ্রীর মোড় ময়লা ফেলা নামক স্থানে ফেলে দিয়ে চলে যায়।পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেয়। পরবর্তীতে ভিকটিম বেশী অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্হায় ভিকটিম ফাতেমা বেগম (৭০) ২৫/৬/২০২৬ খ্রিঃ মৃত্যু বরন করেন।

অপর একটি ঘটনায় একজন বয়স্ক দম্পতি তার ছেলের বাড়িতে আসার পথে ঢাকা বাস স্ট্যান্ড হতে লিটন ব্রীজের মাঝামাঝি এলাকায় দুপুর অনুমান ১২.০০ টার দিকে পরস্পর জোগসাজসে অজ্ঞাতনামা ব্যক্তিরা স্বর্ণেরবারের লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে এবং রাসায়নিক স্প্রে প্রয়োগের মাধ্যমে সম্মোহিত করে জোরপূর্বক তাদের কাছ থেকে ০৬ আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল নিয়ে নেয়।

এই সংক্রান্তে নওগাঁ সদর থানায় আলাদা দু'টি মামলা রুজু করা হয়। বিষয়টি সিরিয়াসলি নিয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদের তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অফসার ইনচার্জ নওগাঁ সদর থানা, এবং জেলা গোয়েন্দা শাখার একটি সমন্বিত টিম গঠন করা হয় ।
পুলিশ সুপার, নওগাঁ জেলা এর নির্দেশে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল নওগাঁ শহরের নয়টি হোটেলে একযোগে ২৭ তারিখ গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়, এছাড়াও অন্যান্য স্থানে অভিযান পরিচালনা করা হয়।

বিরামহীন অভিযান পরিচালনা করে নওগাঁ সদর থানার নওগাঁ রেস্টহাউজ হোটেল থেকে ও অন্য এলাকা হতে ২৭/৬/২০২৬ খ্রিঃ ১। মোঃ আব্দুল হাই ২। মোঃ এরশাদ আলী ৩। বাবলু এদের বাড়ি গাইবান্ধা এবং ৪। মো: কালাম বাড়ি নবাবগঞ্জ,দিনাজপুর কে গ্রেফতার করা হয় । তাদের কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় যে,তারা চার জন সহ আরও ২/৩ জন মিলে উল্লিখিত দ্বিতীয় ঘটনার বিষয়টি স্বীকার করে, অর্থাৎ ঢাকা বাস স্ট্যান্ডে স্বর্ণের বারে লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে এবং সম্মোহিত করে মহিলার স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে।

দ্বিতীয় ঘটনায় চুরি কৃত গয়না টি আসামি এরশাদ নওগাঁ স্বর্ণপট্টি বাজারে মুহিব জুয়েলার্স এর ম্যানেজার জনৈক জাহাঙ্গীর এর নিকট বিক্রি করেছে। জেলা গোয়েন্দা শাখা আসামী এরশাদ এর দেখানো মতে ঢাকা বাসস্ট্যান্ড হতে লিটন ব্রীজের মাঝের এলাকায় চুরি হওয়া বয়স্ক দম্পত্তির ০৬ আনা স্বর্ণের দুল এর ক্রেতা নওগাঁ স্বর্ণপট্টির মুহিদ জুয়েলার্স এর ম্যানেজার মোঃ জাহাঙ্গীর কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে চোরাই স্বর্ণ ক্রয়ের কথা স্বীকার করে এবং কানের দুল জোড়া গুলিয়ে ফেলা হয়েছে বলে জানায় এবং জাহাঙ্গীর এর বাহির করে দেয়া মতে গলানো অবস্থায় তার কাছ থেকে ০৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।উল্লেখ্য যে জাহাঙ্গীর ইতিপূর্বেও নওগাঁ জেলার স্বর্ণপট্টিতে চোরাই স্বর্ণ ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ছিল মর্মে জানা যায়।

ধৃত আসামীদের অন্যান্য স্বর্ণ এবং টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সেগুলো তাদের পলাতক সহযোগীর কাছে আছে বলে জানায়। পলাতক সহযোগীদের গ্রেফতার করে অবশিষ্ট চুরি যাওয়া মালামাল উদ্ধার অভিযান অব্যাহত আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%