ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বর্ষাকে স্বাগত জানাতে বনলতায় আয়োজন


বর্ষাকে স্বাগত জানাতে বনলতায় আয়োজন

মেঘের মাদল বাজিয়ে জ্যৈষ্ঠের রুদ্ররূপের অবসান ঘটেছে। আষাঢ়ের প্রথম বৃষ্টি অবশেষে তপ্ত ধরণীর বুক চিরে নামলো। আর এই বৃষ্টির মধ্যে মানুষ আনন্দে মেতে উঠেছে।

তীব্র খরা ও হাঁসফাঁস করা দাবদাহের পর আষাঢ়ের এই প্রথম বর্ষণ নগর জীবনকে এক নিমেষে স্নিগ্ধ ও শীতল করে দিয়েছে। প্রকৃতির এই রূপ বরিশালের প্রতিটি স্থানকে স্পর্শ করেছে।

বর্ষার চিরচেনা রূপকে বরণ করে নিতে জীবনানন্দের দাসের রূপসী বরিশাল এক অন্যরকম উৎসবে মেতে উঠেছিল।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

সোমবার (১৫ জুন) রাতের মায়াবী আয়োজন ছিল নগরীর নতুন বাজার এলাকার বনলতা বুক ক্যাফেতে। আষাঢ়ের প্রথম দিনটিকে স্বাগত জানিয়ে বর্ষা বরণ অনুষ্ঠানে তরুণীরা নীল শাড়িতে সাজে সজ্জিত হয়ে হাজির হয়েছেন। বৃষ্টি নিয়ে স্মৃতি মনে করে তারা আনন্দে মেতে উঠেছেন।

অনুষ্ঠানে উপস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া রহমান নাবিলা কদম ফুল গুঁজে স্মৃতিকাতর হয়ে জানান, 'কংক্রিটের এই ব্যস্ত শহরে এখন আর আগের মতো বৃষ্টি উপভোগ করা হয় না। কিন্তু আজ নীল শাড়ি পরে, বন্ধুদের সাথে আড্ডায় এসে মনে হচ্ছে, শৈশবের হারানো দিনগুলো আবার ফিরে পেয়েছি। রিমঝিম বৃষ্টির শব্দ ও কদম ফুলের সুবাস- সব মিলে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে।'

বর্ষা বরণ উৎসবে অংশ নেওয়া আরেক তরুণী নুসরাত জাহান মিম তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেন, 'আষাঢ়ের প্রথম দিন মানে আমার কাছে এক টুকরো নীল আকাশ ও কদম ফুল। ক্যাফের মায়াবী পরিবেশে এসে মনে হচ্ছে মেঘের দেশে হারিয়ে গেছি। শৈশবে বৃষ্টিতে ভিজে যাওয়ার যে আনন্দ, আজ এই উৎসবের মাধ্যমে সেই নস্টালজিয়া আবার নতুন করে ছুঁয়ে গেল।'

বর্ষার চিরন্তন রূপকে ভালোবেসে এই আড্ডায় যোগ দিয়েছিলেন পেশাজীবী নারী ফারজানা ইয়াসমিন। তিনি জানিয়েছেন, 'কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে আমরা উৎসবের আনন্দগুলো ভুলেই যাই। কিন্তু এই চমৎকার আয়োজনটি আবার আমাদের বাঙালি সংস্কৃতির কাছে ফিরিয়ে এনেছে। বৃষ্টি যেমন তপ্ত ধরণীকে শীতল করে, তেমনি আমাদের মনেও এক অদ্ভুত প্রশান্তি বয়ে এনেছে।'

আরও পড়ুন: আজ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়ারত কর্মসূচি অনুষ্ঠিত হবে

জলবায়ুর হিসাব-নিকেশ যাই হোক না কেন, আষাঢ়ের প্রথম দিনে বাঙালির মেঘ-পিওনেরা যে কখনো পাথ ভুলো হয় না, সেটিই প্রমাণিত হলো এই নান্দনিক উৎসবে। ইট-পাথরের এই ব্যস্ত শহরে নতুন প্রজন্মের কাছে বর্ষার অনুভূতি ও বাঙালি সংস্কৃতির চিরন্তন রূপকে পৌঁছে দিতে এ উদ্যোগ নিয়েছে।

বর্ষা বরণ অনুষ্ঠানের মূল আয়োজক ও বনলতা বুক ক্যাফের পরিচালক জাহিদ আবদুল্লাহ রাহাত জানিয়েছেন, 'বাঙালির বারো মাসে তেরো পার্বণের একটি সুন্দর ও রোমান্টিক অনুষঙ্গ হলো বর্ষা উৎসব। আধুনিকতার ভিড়ে ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের ঋতুবৈচিত্র্য বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের অনেকেই আর আষাঢ়-শ্রাবণের চিরন্তন রূপ ও সাংস্কৃতিক গভীরতা বুঝতে পারেনা।'

তিনি আরো বলেন, 'আমরা চেয়েছি এই ইট-পাথরের নগরে তরুণ ও তরুণীদের প্রকৃতির ছোঁয়া দিতে, তাদের শেকড়ের সন্ধান দিতে। তরুণদের বাঁধভাঙা উচ্ছ্বাস ও তরুণীদের নীল শাড়ি প্রমাণ দেয়, বাঙালি তার সংস্কৃতিকে কত গভীরভাবে ভালোবাসে।'

বর্ষা বরণ অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, লেখক, গবেষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার দুই সিটি কর্পোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


ঢাকার দুই সিটি কর্পোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে বর্তমানে দৈনিক মোট পানির চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। যদিও এ ধরনের পানির চাহিদা গ্রীষ্ম ও শীত মৌসুমে তারতম্য হয়ে থাকে।

তিনি জানান, বর্তমানে ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার। আজ জাতীয় সংসদে, সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্থানীয় সরকার মন্ত্রী আরও জানান, পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক কেমিক্যাল পিএসি (পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড), এ্যালাম সালফেট এবং ক্লোরিনেশন-এর মাধ্যমে পরিশোধন করা হয়। ঢাকা ওয়াসার নিজস্ব ল্যাবরেটরিতে ওয়াসার গাইডলাইন অনুসরণ করে পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত করার পর তা নেটওয়ার্কে সরবরাহ করা হয়।

ঢাকা ওয়াসা মহানগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে। তারা বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করে পানির গুণগতমানকে নিশ্চিত করে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার অভিযানে সংঘর্ষে আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার অভিযানে সংঘর্ষে আহত ৩০

লালমনিরহাটের আদিতমারী উপজেলায়, ভুট্টাকাশে মাটিচাপা অবস্থায় ৭ বছর বয়সী নন্দিনী রানী নামে প্রথম শ্রেণির একটি শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায়, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার সময়, তাকে ছিনিয়ে নিতে স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটে। স্থানীয় সন্ত্রাসীরা অভিযুক্তের বাড়িতে আগুন দিতে থাকে এবং জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়িতেও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেট নিক্ষেপ করে, যার ফলে অন্তত ৩০ জন আহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং এলাকাবাসীও রয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের একটি ভুট্টাক্ষেতের ভেতর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত নন্দিনী রানী ওই গ্রামের কৃষক নলনী বর্মণের এক মেয়ে এবং স্থানীয় ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

নন্দিনীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত সোমবার (১৫ জুন) বিকেল থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর, মঙ্গলবার সকালে ভুট্টাক্ষেতে মাটিচাপা দেয়া ও বস্তাবন্দি অবস্থায় তার মরদেহের সন্ধান মেলে।

এই হত্যাকাণ্ডের পরে তদন্তকালে আদিতমারী থানা পুলিশ শিশুটির চাচা (পারিবারিক সম্পর্কের) বিধানকে (১৯) প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকেই পুলিশ তাকে আটক করে। কিন্তু, আটক করার পর আসামিকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের পথরোধ করে এবং আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে, ক্ষুব্ধ জনতা ঘাতক বিধানের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লালমনিরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ইউএনওসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসন স্থানীয়দের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। কিন্তু আসামিকে নিয়ে ফিরে আসার সময়, বিক্ষুব্ধ জনতা পুনরায় উত্তেজিত হয়ে প্রশাসনের গাড়ির দিকে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ কারণে ডিসি, এসপি এবং ইউএনওর ব্যবহৃত সরকারি গাড়িগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কমপক্ষে ৩০ জন আহত হন।

লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, ভুট্টাক্ষেতে শিশুটির লাশ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সেখানে যায়। কিন্তু জনগণ আসামিকে নিয়ে আসার সময় বাধা প্রদান করে। পরে বিজিবি ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে তারা সেখানে যান। সবাইকে বুঝিয়ে আসামিকে নিয়ে আসার সময়, তারা অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এর ফলে আমাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয় এবং কিছু পুলিশ সদস্য আহত হন।

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বলেন, আসামিকে নিয়ে আসার সময় পুলিশের গাড়িবহরে হামলা করা হয়েছে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমাদের কিছু সদস্য আহত হয়েছেন। রাষ্ট্রীয় কাজে বাধা দেয়ার বিরুদ্ধে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

তিনি আরো জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আধুনিক ও কার্যকর করতে কাজ চলছে : মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আধুনিক ও কার্যকর করতে কাজ চলছে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে আরো আধুনিক এবং কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে সহজে জনসেবা পাওয়া সম্ভব হবে।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আনিসুর রহমান (মাদারীপুর-৩) উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী এ সময় বলেন, ‘স্থানীয় সরকার বিভাগ এবং আইসিটি বিভাগের আওতাধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প দেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে আধুনিক ও আরো কার্যকর সেবা কেন্দ্রে রূপান্তরের জন্য কাজ করছে।’

তিনি জানান, ইতিমধ্যে এসব কেন্দ্রের মাধ্যমে নাগরিকরা বিভিন্ন ধরনের সরকারি সেবা ডিজিটালভাবে গ্রহণ করতে সক্ষম হচ্ছেন।

মন্ত্রী আরো জানান, ডিজিটাল সেন্টারগুলোকে শক্তিশালী করার জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, যাতে উদ্যোক্তারা দক্ষ ও অনুপ্রাণিত থাকতে পারেন।

মন্ত্রী উল্লেখ করেন, আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে সারা দেশের মধ্যে এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু করা হয়েছে।

তিনি বলেন, প্রবাসী সেবা ডেস্কে কাজ করা উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি বিবেচনায় নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ‘প্রবাসী হেল্প ডেস্ক’ স্থাপন করা হচ্ছে, যার মাধ্যমে প্রবাসীরা রেমিট্যান্স উত্তোলন এবং পুনঃএকত্রীকরণের সেবা লাভ করবেন।

এছাড়া তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে ‘স্কিলস ফিউশন সেন্টার’ স্থাপনের উদ্যোগ নিচ্ছেন এবং ফ্রিল্যান্সিং ও ই-কমার্স প্রশিক্ষণ কর্মসূচিও চালু হচ্ছে।

মাদারীপুর জেলা নিয়ে আলোচনা করতে গিয়ে মন্ত্রী জানান, বর্তমানে ৫৯টি ইউনিয়ন পরিষদে ৭৭ জন উদ্যোক্তা ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে নাগরিক সেবা প্রদানে নিয়োজিত রয়েছেন।

তিনি আরও বলেন, সরকারের চলমান ডিজিটালাইজেশন কার্যক্রমের লক্ষ্য হচ্ছে— প্রযুক্তিনির্ভর জনসেবা সম্প্রসারণ করা এবং তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতেই ঝড়ের সতর্কতা, ঢাকায় বাতাসের গতি ৬০ কিমি পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


রাতেই ঝড়ের সতর্কতা, ঢাকায় বাতাসের গতি ৬০ কিমি পর্যন্ত

রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের ১৫টি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। এই সব অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া দফতরের দেয়া এই সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়েছে, রাত ১টার মধ্যে পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে, এ সময় বৃষ্টি ও বজ্রসহ বিভিন্ন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য একটি বিজ্ঞপ্তিতে আবহাওয়া দফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়ার আরও একবার খবর জানানো হয়েছে যে, বুধবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

এ সময় রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%