ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বিক্ষোভের মুখে গ্রামবাসীর জিম্মায় যুবলীগ নেতাকে ছাড়ল পুলিশ


বিক্ষোভের মুখে গ্রামবাসীর জিম্মায় যুবলীগ নেতাকে ছাড়ল পুলিশ

পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধঘোষিত যুবলীগের নেতা রিপন সরকারকে (৪০) থানা থেকে মুক্ত করিয়ে নিয়েছেন গ্রামবাসী। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রিপন উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের (পাটুলিপাড়া) ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি এবং তিনি ওই গ্রামের হাবিবুর সরকারের সন্তান।

স্থানীয় সূত্র ও পুলিশ থেকে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশ সন্দেহভাজন হিসেবে পাটুলিপাড়া গ্রাম থেকে রিপনকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর গ্রামের ৩ শতাধিক লোক থানার সামনে গিয়ে রিপনকে মুক্ত করার দাবিতে বিক্ষোভ করে। এসময় পুলিশ বিক্ষোভকারীদের থানার সামনে থেকে সরিয়ে দিতে চেষ্টা করে।

আরও পড়ুন: গাজীপুরের পোশাক কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট

এক পর্যায়ে বিক্ষোভকারীদের শীর্ষ কয়েকজনের সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে আলোচনা শুরু হয়। পরে রিপন সরকারকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

গ্রামের একটি সূত্র জানায়, টেবুনিয়া-বাঘাবাড়ী সড়কের ভাঙ্গুড়া উপজেলার পাটুলিপাড়া গ্রামে একটি ক্ষুদ্র বাজার রয়েছে। ঐ বাজারে ইউনুস সরকার নামের একজনের ঘর ভেঙে মাছের বাজার স্থাপন করে গ্রামের বাসিন্দা।

এ ঘটনার জন্য ইউনুস সরকার আদালতে রিপনসহ গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রিপন সরকারের আটকের সাথে এই ঘটনার সম্পর্ক থাকতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, নিরপরাধ মানুষকে আটক করা তারা মেনে নিতে পারেননি। তাই দলমত নির্বিশেষে সবাই গ্রামে এসে বিক্ষোভে অংশ নেন। ফলে পুলিশ তাকে মুক্ত করতে বাধ্য হয়।

আরও পড়ুন: নেছারাবাদে বিএনপি নেতা মিঠুর গণসংযোগ, ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা

ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আজম বলেন, সন্দেহভাজন হিসেবে রিপন সরকারকে আটক করা হয়েছিল এবং পরে তাকে গ্রামবাসীর জিম্মায় মুক্ত করে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চায়ের আড্ডায় যাওয়ার পথে মোবাইল মেকানিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০২:০০ এম


চায়ের আড্ডায় যাওয়ার পথে মোবাইল মেকানিকের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্ধুদের সঙ্গে চা খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো.নাজিম হোসাইন (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় একই বাড়ির আবির নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দশঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামের আটঘর এলাকার মিঝি বাড়ির আমিন উল্যার ছেলে। তিনি পেশায় একজন মোবাইল মেকানিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম ও তার প্রতিবেশী আবির মোটরসাইকেলযোগে আটঘর এলাকা থেকে উপজেলার দিঘীরপাড় এলাকায় চা খেতে যাচ্ছিলেন। পথে দশঘরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে নাজিমের মৃত্যু হয়। অন্যদিকে, আবিরকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা নেওয়া হয়েছে।  

নিহতের পরিবারের সদস্যরা জানান, নাজিম গত তিন বছর ধরে চাটখিল পৌর মার্কেটের 'সুজন টেলিকম'-এ মোবাইল মেকানিক হিসেবে কাজ করতেন। মাত্র একদিন আগে তিনি সেখান থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। তার স্বপ্ন ছিল ঢাকায় গিয়ে আইফোন মেরামতের কাজ শিখে নিজেকে আরও বড় পরিসরে প্রতিষ্ঠিত করা।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, নিহতের স্বজনরা বিষয়টি পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার হুমকিতে সামনে ‘সংকটময় সময়’ দেখছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০২:০৭ এম


রাশিয়ার হুমকিতে সামনে ‘সংকটময় সময়’ দেখছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী

পোল্যান্ড বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার সম্ভাব্য হুমকির মুখে। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, আগামী কয়েক মাস নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

শুক্রবার (৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমি কাউকে ভয় দেখাতে চাই না। তবে যুদ্ধের পরিবর্তিত বাস্তবতার কারণে আগামী কয়েক মাস সত্যিই সংকটপূর্ণ হতে পারে। বিশেষ করে বাল্টিক অঞ্চলের দেশগুলোতে এ উদ্বেগ আরো বেশি করে দেখা দিচ্ছে।'

মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, 'ন্যাটোর প্রতিক্রিয়া দেখতে পোল্যান্ডে সশস্ত্র উসকানিমূলক হামলার পরিকল্পনা করছে রাশিয়া।'

এ প্রতিবেদন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতেই এসব কথা বলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

পোল্যান্ডের সংবাদমাধ্যম ওনেটের এক প্রতিবেদনে প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কির ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, মস্কো আগামী কয়েক মাসের মধ্যে এমন পদক্ষেপ নিতে পারে। এর মূল উদ্দেশ্য হবে ইউরোপে নতুন করে উত্তেজনা সৃষ্টি করা এবং ইউক্রেনকে দেওয়া পশ্চিমা সামরিক ও আর্থিক সহায়তা কমাতে চাপ তৈরি করা।

পোল্যান্ডের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ন্যাটোর পূর্বাঞ্চল ঘিরে রাশিয়ার সম্ভাব্য সামরিক পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে ওয়ারশকে গোয়েন্দা তথ্য দিয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পকে দেওয়া ‘শান্তি পুরস্কার’ নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০২:১২ এম


ট্রাম্পকে দেওয়া ‘শান্তি পুরস্কার’ নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চড়াও হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিতর্কিত ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ফিফার বসের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য।

এই বিষয়টি নিয়ে ফিফার নৈতিকতা কমিটিকে (এথিক্স কমিটি) কঠোর পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন তারা।

এর আগে, গত বছরের ডিসেম্বরে ইনফান্তিনোর এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়েছিল যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কয়ার’।

তখন ওই সংস্থাটি ইনফান্তিনোর বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা (এমইপি) এক যৌথ চিঠিতে স্বাক্ষর করে ফেয়ারস্কয়ারের সেই অভিযোগের প্রতি নিজেদের প্রকাশ্য ও আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না-মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০২:১৬ এম


শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না-মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না। তিনি উল্লেখ করেছেন, এই পেশার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে একদল তরুণের মধ্যে ছড়িয়ে দিতে পারি। তরুণরা আবার এটাকে পৃথিবীময় ছড়িয়ে দিতে পারে। তিনি বলেছেন, আমার জীবনের শুরু শিক্ষকতা পেশা দিয়ে এবং কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি নিঃসংকোচে বলতে পারবো, জীবনে আমি সবচেয়ে উপভোগ করেছি শিক্ষকতা পেশাটাকেই।

বিএনপি মহাসচিব আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তবে শিক্ষার মান নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তিনি বলেন, কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয় যেন গতানুগতিক একটি প্রতিষ্ঠান না হয়ে, এটা বিশ্বমান অর্জন করতে পারে এবং দরিদ্র অনুন্নত এই জনপদটি যেন শিক্ষা নগরের খ্যাতি অর্জন করতে পারে, সে বিষয়ে শিক্ষক নির্বাচনে মেধাকে গুরুত্ব দেওয়াসহ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে অন্যান্য বক্তৃতা করেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইস্রাফীল শাহীনের সভাপতিত্বে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, জেলা প্রশাসক মোহাম্দ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একটা বিরাট শ্রমসাধ্য এবং সময়সাপেক্ষ জটিল কর্মযজ্ঞ। সেরকম একটা বিরাট কাজে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং এই বছরেই তার ভর্তি শুরুর কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং। তিনি জানান, এ পর্যন্ত মন্ত্রী মহোদয় (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) একান্ত প্রচেষ্টায় এ কাজটি দ্রুততার সাথেই এগিয়ে চলেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য একটা চমৎকার জায়গা নির্ধারণ হয়েছে এবং মাত্র দেড় মাসের মধ্যে প্রশংসনীয় তৎপরতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে চলেছে।

স্বাগত বক্তব্যে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইস্রাফীল শাহীন বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%