ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁপাইনবাবগঞ্জে মেলার গেটে বানানের ভুল! তুঙ্গে সমালোচনা


চাঁপাইনবাবগঞ্জে মেলার গেটে বানানের ভুল! তুঙ্গে সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত একটি মেলার গেটে একটি বাংলা শব্দের ভুল বানান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

এই ভুলের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ায়, এই নিয়ে সামাজিক মাধ্যম সরগরম।

সম্প্রতি, চাঁপাইনবাবগঞ্জে একটি মেলার আয়োজন করা হয়েছে এবং সেই মেলার গেটে "জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা" এই বাক্যটি সোনালি রঙের অক্ষরে লেখা হয়েছে। তবে সেই ব্যানারে "কুটির" বানানটি ভুলভাবে "কুঠির" লেখা হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

উক্ত ছবিতে দেখা যাচ্ছে যে, এই ভুলটি সবার চোখ এড়িয়ে গেছে। কারণ, এই গেটের উদ্বোধন অনুষ্ঠানে অনেক আমন্ত্রিত ব্যক্তি ও স্থানীয় প্রশাসন উপস্থিত ছিলেন। তবে কেউ অদ্যাবধি এই ভুল বানানটি নিয়ে কোনো প্রশ্ন তুলেননি।

এই ভুল বানান নিয়ে স্থানীয় অধিবাসীরা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা অসন্তোষ প্রকাশ করছেন। অনেকে মন্তব্য করছেন যে, স্থানীয় প্রশাসন ও মেলা আয়োজকদের বাংলা ভাষার প্রতি অবহেলা দেখা যাচ্ছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "প্রশাসন কি এই ভুলের প্রতি উদাসীন? এটি তো বাংলাদেশের সংস্কৃতির প্রতি বড় অপমান।"

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "মেলার গেট তৈরির দায়িত্ব যারা নিয়েছিলেন, তাদের দক্ষতা এবং সতর্কতা নিয়েও প্রশ্ন উঠছে। এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতা কেন?"

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভুল বানান নিয়ে এখনও আলোচনা চলছে, এবং অনেকেই এই বিষয়ে স্থানীয় প্রশাসনের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত মেলা আয়োজকদের বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কারণে সেনাদের পুরুষত্বের হরমোন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


যে কারণে সেনাদের পুরুষত্বের হরমোন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ৩০ বছর বা তার বেশি বয়সী সক্রিয় ও রিজার্ভ সেনাসদস্যদের জন্য টেস্টোস্টেরন (পুরুষত্ব হরমোন) ঘাটতির বাধ্যতামূলক স্ক্রিনিং শুরু করা হয়েছে। এই নতুন কর্মসূচির অনুমোদন দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

হেগসেথ এক ভিডিও বার্তায় বলেছেন, সেনাসদস্যদের সর্বোচ্চ শারীরিক সক্ষমতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম পাওয়া যাবে, তাঁরা স্বেচ্ছায় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (এইচআরটি) গ্রহণ করতে পারবেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া পেশি বৃদ্ধির উদ্দেশ্যে টেস্টোস্টেরন ব্যবহার সামরিক বাহিনীতে নিষিদ্ধ থাকবে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানিয়েছেন, নতুন স্ক্রিনিং কর্মসূচি অবিলম্বে কার্যকর হবে। এর মাধ্যমে সেনাসদস্যদের স্বাস্থ্যসংক্রান্ত একটি বিস্তৃত তথ্যভান্ডার তৈরি হবে এবং প্রয়োজন অনুযায়ী লক্ষ্যভিত্তিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

তবে নারীদের সেনাসদস্যদের ক্ষেত্রেও এই স্ক্রিনিং বাধ্যতামূলক হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এ নিয়ে মার্কিন কংগ্রেসে প্রশ্ন উঠেছে। ডেমোক্র্যাট সিনেটর এবং সাবেক সেনা কর্মকর্তা ট্যামি ডাকওর্থ নারীদের এবং পুরুষদের উভয় সেনাসদস্যের জন্য সমানভাবে হরমোন পরীক্ষা চালুর আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান এবং সাবেক বিমানবাহিনীর সদস্য ক্রিসি হুলাহান এই উদ্যোগকে প্রতিরক্ষামন্ত্রীর সর্বশেষ সংস্কৃতিজনিত যুদ্ধের আসক্তি বলে সমালোচনা করেছেন।

বেইলর কলেজ অব মেডিসিনের ইউরোলজি অধ্যাপক ড. মোহিত খেরা মন্তব্য করেছেন, ৩০ বছরের বেশি পুরুষদের টেস্টোস্টেরন পরীক্ষা করা উচিত, কারণ এটি সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সূচক। তাঁর অভিমত, কম টেস্টোস্টেরণের কারণে পেশিশক্তি এবং কর্মক্ষমতা কমে যেতে পারে, যা যুদ্ধক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে উপসর্গ না থাকলে শুধুমাত্র পরীক্ষার ফলের ভিত্তিতে টেস্টোস্টেরন থেরাপি দেওয়া উচিত নয় বলে তিনি সতর্ক করেছেন।

বিশেষজ্ঞদের মতে, টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে পেশিশক্তি বৃদ্ধি, শরীরের অতিরিক্ত চর্বি কমানো, বিষণ্নতার ঝুঁকি হ্রাস এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নয়ন সম্ভব হতে পারে। তবে এই চিকিৎসা সবার জন্য উপযোগী নয়। বিশেষ করে তরুণদের ক্ষেত্রে এটি প্রজননক্ষমতা কমিয়ে বন্ধ্যাত্বের ঝুঁকি সৃষ্টি করতে পারে। পাশাপাশি হৃদরোগের সম্ভাব্য ঝুঁকিও পুরোপুরি এড়িয়ে যাওয়া যায় না।

এদিকে মার্কিন প্রশাসন সম্প্রতি টেস্টোস্টেরন প্রেসক্রিপশনের বিদ্যমান বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি সংক্রান্ত কিছু নিরাপত্তা এবং কার্যকারিতা সম্পর্কে সতর্কবার্তা লেবেল থেকে অপসারণের প্রস্তাব দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


নরসিংদীতে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৩ শিশু শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। এই ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় ঘটে।

মৃত শিশুরা হচ্ছেন বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) এবং জান্নাত (৮)। নিহতরা সবাই ছিল বড়কান্দা এলাকার গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

পুলিশ এবং এলাকাবাসী জানায়, উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সকালে ক্লাস শুরু হয়। ক্লাস শেষ হওয়ার পরে টিফিন পিরিয়ড শুরু হয়। সেই সময় ৬ জন শিশু শিক্ষার্থী মাদ্রাসার পাশে অবস্থিত একটি বিলে গোসল করতে নামে। এক পর্যায়ে একজন শিশু পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর পাঁচজন পানিতে পড়ে যায়। একই সময়ে আরও ৩ শিশু পানিতে তলিয়ে যায়।

এটা জানতে পেরে মাদ্রসার কর্তৃপক্ষ এবং এলাকাবাসী উদ্ধার কাজে নেমে পড়ে। পরে ৩ শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর খবর আমি পেয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে: আইজিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে: আইজিপি

সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং এবং সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ বর্তমানে বড় চ্যালেঞ্জ হিসাবে চিহ্নিত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

তিনি বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির প্যারেড মাঠে ৪২তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, অপরাধ মোকাবিলায় দক্ষতার কোনো বিকল্প নেই। নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়ানো জরুরি, প্রতিনিয়ত আপডেট হতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল ফরেনসিকের মতো জ্ঞান অর্জন করতে হবে। সব ধরনের ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা এবং প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত এবং সব শ্রেণি-পেশার নাগরিকদের নিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

পুলিশের নবীন সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপন্ন এবং বিপদগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে। পুলিশ সদস্যদের আচরণ দ্বারা সব সময় প্রমাণ দিতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি হবে বাংলাদেশ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।

এর আগে, আইজিপি আলী হোসেন ফকির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে ১৯ জন নারী ও ৪৮১ জন পুরুষসহ মোট ৫০০ শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশগ্রহণ করেন। প্যারেড পরিদর্শনের পর আইজিপি আলী হোসেন ফকির বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

মোট ৫২৭ জন ২০২৫ সালের জুলাই মাসে ৪২তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণ শুরু করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় শুরু হলো ৯ দিনব্যাপী রথযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


নওগাঁয় শুরু হলো ৯ দিনব্যাপী রথযাত্রা

 জেলার নওগাঁয় আজ থেকে বর্ণাঢ্য আয়োজনে ৯ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির আয়োজনে এ রথযাত্রা শুরু হয়। ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথযাত্রা করানো হয়। রথযাত্রাটি শহরের পুরাতন গরুহাটি থেকে শুরু হয়ে শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দিরে এসে শেষ হয়।

আজ বিকেল ৫ টায় রথযাত্রার দ্বিতীয় টান দেওয়া হবে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। এ বর্ণাঢ্য রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে।

জানা গেছে, পুণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবটিই রথযাত্রা। হিন্দুশাস্ত্র মতে, রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। রথ টানার সময় বাঁ পাশে একদল, ডান পাশে একদল, সামনে একদল এবং পেছনের দিকে একদল, আর শ্রী চৈতন্য মহাপ্রভু মাঝখানেই অবস্থান করতেন।

প্রায় শত বছর ধরে শহরের কালিতলা এলাকায় কালিমাতা মন্দির কমিটির আয়োজনে রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। কথিত আছে-রথের সময় জগন্নাথ বা কৃষ্ণকে নিয়ে যাওয়া হয় নীলাচল থেকে সুন্দরাচলে। আর সেখানে কৃষ্ণ ব্রজবাসীদের সাথে আটদিন অবস্থান করেন।

রথের রশি ছুঁয়ে রথ টানা মাত্র নয়, বেশির ভাগ মানুষ রথের রশি যতটুকু পারে ছিঁড়েও নেন। টুকরো টুকরো রথের রশির সুতো মাদুলি করে ছোট ছেলে-মেয়েদের হাতে ও গলায় পরিয়ে দেন। বড়রাও পরেন। সনাতন ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস, এই মাদুলি সমস্ত বিপদ-আপদ থেকে তাদের রক্ষা করবে। অসুখ-বিসুখ হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা যাবে। অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখেন। ঘুমের ঘোরে চিৎকার দিয়ে ওঠেন। এ রকম কারও মাথায় রশির টুকরো অংশ ছুঁইয়ে দিলে কিংবা তার বালিশের নীচে রেখে ঘুমালে দুঃস্বপ্ন আসে না, এমনটাও বিশ্বাস করেন তারা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই, জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

৯ দিনব্যাপী এ উৎসব উপলক্ষে নওগাঁ শহরের শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির প্রাঙ্গণে বসেছে গ্রামীণ মেলা। জেলার বিভিন্ন স্থান থেকে রথাযাত্রা উৎসব দেখতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের আগমন ঘটছে। এছাড়া, অন্যান্য ধর্মাবলম্বীরাও এসেছে এ অনুষ্ঠান দেখতে।

এ রথযাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরন সাহা চন্দনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার হাজার হাজার ভক্তবৃন্দ।

শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন বাসস’কে বলেন, রথযাত্রার আগে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় গীতা পাঠ করা হয়। প্রায় ৬০ বছর আগে থেকে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব হয়ে আসছে। ৯ দিনব্যাপী গ্রামীণ মেলায় বিভিন্ন মিষ্টান্ন ও বিনোদনের জন্য একইসাথে বিভিন্ন রাইডস রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%