ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাজ্যে দুইজনের কারাদণ্ড


চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাজ্যে দুইজনের কারাদণ্ড

যুক্তরাজ্যে বসবাসরত গণতন্ত্রপন্থী হংকং কর্মীদের ওপর নজরদারি চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ব্রিটিশ আদালত। জানা গেছে, তাদের মধ্যে একজন ব্রিটিশ সীমান্ত বাহিনীর কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বৃহস্পতিবার লন্ডনের ওল্ড বেইলি আদালত ৬৬ বছর বয়সী চুং বিউ এবং বিল ইউয়েনকে ৮ বছরের এবং ৪১ বছর বয়সী চি লেউং ওয়াই ওরপে পিটার ওয়াইকে ১০ বছরের কারাদণ্ড দেন। উল্লেখ্য, দুইজনেই ব্রিটিশ ও চীনা নাগরিকত্বধারী।

গত মাসে তারা বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত হন। আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত তারা যুক্তরাজ্যে বসবাসকারী প্রভাবশালী গণতন্ত্রপন্থী হংকং ভিন্নমতাবলম্বীদের ওপর নজরদারি চালিয়েছিলেন।

আরও পড়ুন: ইসরাইলের জনগণের সঙ্গে বিরোধ নেই, নীতি নিয়ে যুক্তরাজ্যের আপত্তি

ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুসারে, যুক্তরাজ্যে চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া ইউয়েন এবং ওয়াই প্রথম ব্যক্তি বলে বিবেচিত হচ্ছেন।

ওয়াইয়ের বিরুদ্ধে অপর একটি অভিযোগ ছিল যে, তিনি সীমান্ত বাহিনীর কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্বের অপব্যবহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেসে প্রবেশ করে নজরদারির লক্ষ্যবস্তু ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেন।

রায় ঘোষণার সময় বিচারক ববি চিমা-গ্রাব বলেন, ‘বর্তমানে যুক্তরাজ্য বিদেশি রাষ্ট্রীয় শক্তির অবিরাম, অভিযোজনক্ষম এবং প্রায়ই গোপন হস্তক্ষেপের মুখোমুখি। তাই আধুনিক গোয়েন্দা কর্মকাণ্ড শুধুমাত্র সামরিক বা সরকারি গোপন তথ্য চুরির মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এটি নজরদারি, তথ্য সংগ্রহ, ভয়ভীতি প্রদর্শন এবং ভিন্নমতাবলম্বীদের লক্ষ্যবস্তু করার মাধ্যমে পরিচালিত হতে পারে।’

লন্ডন কাউন্টার টেররিজম পুলিশের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান বলেন, অভিযুক্তদের কর্মকাণ্ড ছিল সত্যিই ‘শীতল আতঙ্ক’ সৃষ্টি করতে সক্ষম। তার মতে, ‘তারা যুক্তরাজ্যে অবস্থানরত গণতন্ত্রপন্থী কর্মীদের ওপর গুপ্তচরবৃত্তি করছিল। এসব ব্যক্তি কেবল হংকং ও চীনা সরকারের নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন।’

আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু

লন্ডনে অবস্থিত চীনা দূতাবাস মামলাটিকে ‘আইনের অপব্যবহার’ করে পরিচালিত একটি রাজনৈতিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে। ব্রিটিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিদেশি প্রভাব ও গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা রক্ষার ব্যাপারে কঠোর অবস্থান বজায় রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


সংসদের অধিবেশন রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামী ২১ জুন, রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালুর পর, অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের বিষয়ে ব্রিটিশ সরকারের আগ্রহের কথা জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আজ বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আগ্রহের কথা জানান।

এ সাক্ষাৎটি সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বৈঠকের সময়, ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো সুদৃঢ় হওয়ার আশা প্রকাশ করেন।

এ বৈঠকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাবও দেওয়া হয়।

এছাড়া, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, যা দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রস্তাবিত বাজেট ধনী-গরিব বৈষম্য কমাতে সহায়ক হবে : সংসদ সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


প্রস্তাবিত বাজেট ধনী-গরিব বৈষম্য কমাতে সহায়ক হবে : সংসদ সদস্যরা

সংসদ সদস্যরা বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের ধনী-গরিব বৈষম্য কমাতে সহায়ক হবে। তারা আরো বলেন, সরকার এ বাজেট প্রণয়ন করেছে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার থেকেই।

আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এ বক্তব্য তুলে ধরেন।

গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন। এতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। এই লক্ষ্যমাত্রা বিদায়ী অর্থবছরের সম্ভাব্য ৪ দশমিক ১৪ শতাংশ প্রবৃদ্ধি থেকে উত্তরণের লক্ষ্য নির্ধারণ করেছে।

প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, এ বাজেট দরিদ্র, মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিকল্পনার আলোকে এবং দীর্ঘদিনের চিন্তা-ভাবনার ভিত্তিতে এ বাজেট প্রণয়ন করেছে। এটি বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন।

আইনমন্ত্রী বলেছেন, সাধারণত বাজেট নিয়ে সমালোচনা করা হলেও এবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বিশিষ্ট ফেলো এবং অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য এই বাজেটকে ‘সুচিন্তিত বাজেট’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, অতীতে বাজেট ঘোষণার পর মানুষ রাস্তায় নেমে ‘গরিব মারার বাজেট’ বলে প্রতিবাদ করত। কিন্তু এবার এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি, কারণ এ বাজেট দরিদ্র মানুষের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে।

মো. আসাদুজ্জামান বলেন, এ বাজেট সুশাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নৈরাজ্যবাদ ও মৌলবাদ মোকাবিলা করে দেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করে ‘বেগমপাড়া’ গড়ে তোলা হয়েছে। কিন্তু এ বিষয়ে সংসদের বিরোধী দল যথাযথ সমালোচনা করেনি।

সরকারি দলের মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকাতুল ইসলাম মন্তব্য করেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও এ বাজেটের অন্যতম শক্তি হলো সম্পদের ভারসাম্যপূর্ণ বণ্টন এবং করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ। এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ স্বস্তি পাবে।

তিনি বলেন, কৃষি, স্বাস্থ্য নিরাপত্তা এবং স্থানীয় সরকারের মাধ্যমে তৃণমূল জনগণের উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ বাজেটের অন্যতম শক্তি। ‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনের সফল কারিগর হবে এ বাজেট’, তিনি যোগ করেন।

চট্টগ্রাম-৮ আসনের সরকারি দলের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বাজেট বাস্তবায়নের মাধ্যমে বর্তমান অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে একটি শক্তিশালী অর্থনীতির পথে দেশ এগিয়ে যাবে।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, বাজেটে প্রকৃত ঘাটতির পরিমাণ ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। একই সঙ্গে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবায়ন না হলে বাজেট ঘাটতি আরো বাড়তে পারে।

প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আজিজুর রহমান (যশোর-১) বলেন, এ বাজেট আগের বাজেটের তুলনায় প্রায় ৩৮ শতাংশ বড়। তাই এত বড় বাজেট কীভাবে বাস্তবায়ন করা হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

আলোচনায় অংশগ্রহণ করেন সরকারি দলের আব্দুল মালিক (সিলেট-৩), খন্দকার আবু আশফাক (ঢাকা-১), শহিদুল ইসলাম (ফরিদপুর-৪), অ্যাডভোকেট নওয়াজ হালিমা আরলি (সংরক্ষিত নারী আসন-৫), এম মোস্তাফিজুর রহমান (জামালপুর-৩), জসিম উদ্দিন আহমেদ (চট্টগ্রাম-১৪), সেলিম ভূঁইয়া (কুমিল্লা-২), আরিফা সুলতানা (সংরক্ষিত নারী আসন-৩০), দীপেন দেওয়ান (রাঙামাটি-২৯৯) এবং বিরোধী দলের আলী আজম মোহাম্মদ আবু বকর (ঝিনাইদহ-২), এম মতিউর রহমান (ঝিনাইদহ-৩), আতিকুর রহমান মুজাহিদ (কুড়িগ্রাম-২), আবু তালিব (ঝিনাইদহ-৪), নুরুল আমিন (চট্টগ্রাম-১) ও আজিজুর রহমান (যশোর-১)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিপরিষদের সভা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%