ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পদ্মার এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৪৬০ টাকায়


পদ্মার এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৪৬০ টাকায়

রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে ওই মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে ৮ হাজার ৪৬০ টাকা বিক্রি হয়। শনিবার ভোরে গোয়ালন্দ উপজেলার চরসিলিমপুর এলাকায় স্থানীয় জেলে কবির মন্ডলের জালে মাছটি ধরা পড়ে।

শনিবার সকালে জেলে কবির মন্ডল মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে হালিম সরদারের আড়তে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি শাহজাহান শেখ ক্রয় করেন।

জেলে কবির মন্ডল বলেন, বর্তমানে পদ্মায় ইলিশ মাছ তেমন নাই। হঠাৎ দুই একটা ইলিশ মাছ পদ্মায় ধরা পড়ছে। শুক্রবার মধ্যরাত থেকে পদ্মার বিভিন্ন স্থানে ইলিশ ধরার জাল ফেলার পর শনিবার ভোরে চরসিলিমপুর এলাকায় জালে দুইটি ইলিশ ধরা পড়ে। এর মধ্যে বড় ইলিশের ওজন হয় ১ কেজি ৮০০ গ্রাম। আড়তে মাছটি ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে ৮ হাজার ৪৬০ টাকায় বিক্রি করেছি।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

ফেরিঘাটের শাকিল সোহান ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শাহজাহান শেখ বলেন, পদ্মায় তেমন বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। শনিবার হালিম সরদারের আড়ত থেকে বড় আকারের একটি ইলিশ মাছ ক্রয় করেছি। সামান্য লাভে মাছটি দিনাজপুরের পার্বতীপুর বিক্রি করে দিয়েছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুর উল হক বলেন, পদ্মায় ইলিশ সম্পদ বিভিন্ন কারণে কমে আসছে। তবে জেলা মৎস্য অফিস ইলিশ রক্ষায় কাজ করে করে যাচ্ছে। পদ্মায় ১ কেজি ৮০০ গ্রাম ইলিশটি মৎস্য বিভাগের জন্য সুসংবাদ। ইলিশ রক্ষায় সবাইকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি নির্বাচিত দিদার, সাধারণ সম্পাদক ডালিম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি নির্বাচিত দিদার, সাধারণ সম্পাদক ডালিম

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত নিয়মিত সাংবাদিকদের সংগঠন, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ), ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের মো. দিদারুল আলম। এসময় সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান ডালিম।

শনিবার (২০ জুন) ঢাকা ক্লাবে এসআরএফের বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়, যেখানে নির্বাচন পরিচালনা উপকমিটির প্রধান মাজহারুল হক মান্না নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে নির্বাচিত হন কালবেলার হেড অব নিউজ কবির হোসেন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এজাজুল হক মুকুল নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে স্টার নিউজের ইমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার, দফতর সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. রাব্বি হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডি নিউজের স্টাফ রিপোর্টার ইমরান নাফিজ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে ডেইলি স্টারের সিরাজুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত ৫ জন হলেন: চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, আগামীর সময়ের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ গোলাম রব্বানী, দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার অলিউল ইসলাম রনি এবং সময় টিভির স্টাফ রিপোর্টার সৈয়দা সাবরিনা মজুমদার নির্বাচিত হয়েছেন।

এসআরএফের বিদায়ী সভাপতি মাসউদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিবন্ধিত জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ৬০ জন জেলের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

শনিবার কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় এই বকনা বাছুর বিতরণ হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বকনা বাছুরগুলো বিতরণ করেন।

এ সময় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক খাইরুল ইসলাম পাভেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা প্রকৌশলী সফিউল আজম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


গোবিন্দগঞ্জে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের পর দুইদিন পুকুর থেকে মিন্টু চন্দ্র মোহন্ত (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মাদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কামারদহ ইউনিয়নের লালবাগ এলাকায় খাস পুকুরে স্থানীয়রা মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায়। এর পরে খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত মিন্টু চন্দ্র মোহন্ত ওই এলাকার মৃত নিশিকান্তের ছেলে হিসেবে পরিচিত।

পুলিশ এবং স্থানীয়দের জানান, মিন্টু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন, আর মাঝে মাঝে বাড়ি থেকে নিখোঁজ হয়ে পড়তেন। এ ছাড়াও মিন্টু একজন মৃগী রোগী হিসেবে পরিচিত ছিলেন। তার নিখোঁজ হওয়ার ঘটনা ১৭ জুন রাত ১০টার দিকে ঘটে, যখন মিন্টু বাড়ি থেকে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দুইদিন পর শুক্রবার সন্ধ্যায় কামারদহ ইউনিয়নের লালবাগ এলাকায় একটি খাস পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মিন্টুর ছোট ভাই গৌতম কুমার জানান, প্রথমে লোকমুখে পুকুরে মরদেহ ভাসার কথা শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে বড় ভাইয়ের লাশ সনাক্ত করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মাদ মোজাম্মেল বলেন, শনিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ তখনই জানা যাবে, যখন প্রতিবেদন হাতে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেহরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


তেহরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে ইরানে পৌঁছেছেন।

তিনি সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

শনিবার (২০ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, নাকভির এই সফর তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা সংক্রান্ত ইসলামাবাদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

এখন পর্যন্ত সফর সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে ইরনা সংবাদ সংস্থাও জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা শুরু হওয়ার পর থেকে নাকভি বেশ কয়েকবার তেহরান সফর করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই সপ্তাহ আগে নাকভির সর্বশেষ সফরের সময় তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সঙ্গে সাক্ষাৎ করেন। ইসলামাবাদের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের দুই দিন পর এই সফরটি অনুষ্ঠিত হলো।

সূত্র: আলজাজিরা, ডন, তাসনিম নিউজ এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%