ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বুকায়ো সাকাকে নিয়ে যে ইঙ্গিত দিলেন কোচ টমাস টুখেল


বুকায়ো সাকাকে নিয়ে যে ইঙ্গিত দিলেন কোচ টমাস টুখেল

 

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের মাধ্যমে ইংল্যান্ড তাদের শুভ সূচনা করেছে। দলের এই ম্যাচে গোলমেশিন তারকা অধিনায়ক হ্যারি কেইন দুই গোল করেছেন।

দ্বিতীয় ম্যাচে বোস্টনে থ্রি লাইন্সরা মাঠে নামবে ঘানার বিপক্ষে। কিন্তু কোচ টমাস টুখেল ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে উইঙ্গার বুকায়ো সাকা হয়তো সাইড বেঞ্চেই থাকবেন ঘানার বিপক্ষে ম্যাচে।

আরও পড়ুন: শাহজালালের রানওয়ে-অ্যাপ্রোন এলাকায় যানবাহনের অবাধ চলাচল

ইংল্যান্ডের ম্যানেজার টমাস টুখেল জানিয়েছেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে সাকাকে বেঞ্চ থেকে নেমে গোলের সুযোগ তৈরি করতে দেখা গেছে। যদিও বর্তমানে তার গোড়ালির সমস্যা রয়েছে, তাই আর্সেনালের এই আক্রমণভাগের খেলোয়াড়কে নিয়ে তিনি সতর্ক রয়েছেন বলেও জানান কোচ।

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে গ্রুপ ‘এল’য়ে নিজেদের অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে সাকারা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে মার্কাস রাশফোর্ডকে একটি অ্যাসিস্ট দেওয়ার জন্য সাকাকে প্রশংসিত করা হচ্ছে। আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের সফল যাত্রায় তিনি যন্ত্রণার মধ্যেও অংশ নিয়েছেন। এই কারণে সাকাকে ব্যবহারে ইংলিশ কোচ অত্যন্ত সতর্কতামূলক পন্থা অবলম্বন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইসরাইলের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে ইরান ঘোষণা দিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করা হবে।

দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড জানায়, এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি সমঝোতা ভঙ্গের জবাব হিসেবে বিবেচনা করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হলো। শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে এটি হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ। আগ্রাসন অব্যাহত থাকলে তাদের বাধ্যবাধকতা পালনে বাধ্য করতে আরও পদক্ষেপ পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে।

ইরান দাবি করে, দক্ষিণ লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং পূর্ববর্তী সমঝোতার পরিপন্থী। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের একটি বড় অংশ এই নৌপথ দিয়ে সম্পন্ন হয়। ফলে প্রণালিটি বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসসির মহাব্যবস্থাপক হলেন সোহেল পারভেজ; মালদ্বীপ প্রবাসীদের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


বিএসসির মহাব্যবস্থাপক হলেন সোহেল পারভেজ; মালদ্বীপ প্রবাসীদের অভিনন্দন

বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব ও (শ্রম) কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. সোহেল পারভেজকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশে বসবাসরত মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিরা তাকে নতুন দায়িত্ব পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

গত (১৮ জুন) বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. সোহেল পারভেজ বিএসসি-এর মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই আদেশটি রোববার (২১ জুন) থেকে কার্যকর হবে। নতুন মহাব্যবস্থাপক মো. সোহেল পারভেজ জানিয়েছেন যে, আগামী কয়েক দিনের মধ্যেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

পেশাগত জীবন চলাকালীন মো. সোহেল পারভেজ প্রশাসনিক প্রজ্ঞা, পেশাগত দক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ২০২০ সালের ৫ জানুয়ারি মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব হিসেবে যোগদান করেন।

তার দীর্ঘ ছয় বছরের কর্মজীবনে তিনি একাধিকবার ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন। এই সময়ে তিনি মালদ্বীপের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও প্রবাসী কল্যাণ নিশ্চিতকরণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, এবং সেইসাথে প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গতিশীলতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এছাড়া, তিনি মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার সংরক্ষণ, শ্রমসংক্রান্ত জটিলতা নিরসন, বৈধ অভিবাসন ব্যবস্থা পরিচালনা এবং সংকটাপন্ন বাংলাদেশিদের সহযোগিতায় অন্যতম ভূমিকা পালন করেছেন। তার কার্যকর উদ্যোগ এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ডে তিনি প্রবাসী সমাজে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

প্রবাসী বাংলাদেশিরা মো. সোহেল পারভেজের বিভিন্ন গঠনমূলক কর্মতৎপরতা ও চারিত্রিক গুণাবলির জন্য তাকে বাংলাদেশ মিশনের একজন প্রবাসীবান্ধব কর্মকর্তা হিসেবে আখ্যা দিয়েছেন।

বিশেষ করে প্রবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধান, দ্রুত আইনি সহায়তা দেওয়া ও হাইকমিশনের সেবা সহজীকরণে তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করা হয়। তারা আশা প্রকাশ করেছেন যে, তার কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি মালদ্বীপে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

একইসাথে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক হিসেবেও নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি দেশের সামুদ্রিক পরিবহন খাতের উন্নয়ন ও কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে এমপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


মিরপুরে এমপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

ঢাকা-১৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কর্ণেল (অব.) আব্দুল বাতেনের মতবিনিময় সভায় বাধা ও কর্মী-সমর্থকদের ওপর বিরোধী দলীয় লোকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভটি শনিবার বিকেলে মিরপুরের রূপনগর এলাকায় অনুষ্ঠিত হয়।

মিছিল পূর্ব সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা-১৬ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও সংস্কৃতিকে পদদলিত করে বিএনপির সন্ত্রাসীরা জামায়াতের উপরে হামলা চালিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ হামলা ক্ষমতাসীনদের রাজনৈতিক ও আদর্শিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।

তিনি ঢাকা-১৬ আসনের বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় জনগণ আগামী দিনে তাদের প্রত্যাখান করবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। নাসির উদ্দীন তার বক্তব্যে আরো বলেন, হামলা ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতের কোনো কর্মীকে নিষ্ক্রিয় করা যাবে না। কাউন্সিলর প্রার্থীকে হত্যার ষড়যন্ত্র করে জামায়াতকে থামানো সম্ভব নয়। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জামায়াত ছাড় দিতে পারে, কিন্তু ন্যায়ের প্রশ্নে পিছিয়ে যায় না। তিনি ক্ষমতাসীনদের সন্ত্রাস ও উস্কানীর রাজনীতি বন্ধ করে আইন ও সাংবিধানিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় জনগণ ঘরে বসে তামাশা দেখবে না।

রূপনগর থানা আমির আবু হানিফের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসানুল বান্না চপল, পল্লবী দক্ষিণ থানা আমির আশরাফুল আলম, পল্লবী উত্তর থানা আমির সাইফুল কাদের, পল্লবী মধ্য থানা আমির রইসুল ইসলাম পবন ও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান প্রমূখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি রূপনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরপুর-১১ এলাকায় গিয়ে শেষ হয়।

সূত্রমতে, গত শুক্রবার বিকেল ৫টার দিকে রূপনগর এলাকায় ওই হামলায় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ অন্তত ১০ থেকে ১৫ জন জামায়াত নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এই হামলার ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শুক্রবারের হামলা প্রসঙ্গে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এমপি বাতেন বলেন, আমি পল্লবীর ৩নং ওয়ার্ডের একটি মসজিদে জুমার নামাজ পড়ি। সেখান থেকে আমার আসরের নামাজ পড়ার কথা ছিল ‘ট’ ব্লকের মসজিদে। আমি সেখানে যাওয়ার আগেই এই হামলার ঘটনা ঘটে। আমি যাওয়ার আগে আমার পিএসের মাধ্যমে স্থানীয় ওসিকে অবহিত করি ফোনে এবং লিখিত। কিন্তু ওসিকে দুপুরের আগে পাওয়া যায়নি। দুপুরের পর ওসির সঙ্গে কথা হয় এবং বিষয়টি জানানো হয়। তিনি আমাকে সেখানে না যাওয়ার জন্য অনুরোধ করেন। আমি সেই অনুরোধের প্রেক্ষিতে বড় কোনো ঘটনা না ঘটুক সেইজন্য বিষয়টি এড়িয়ে চলি।

কিন্তু দেখা গেলো- আমার নেতাকর্মী ও সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করা হলো। সেখানে পুলিশ থাকা সত্ত্বেও কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। সেই হামলায় নেতৃত্ব দিয়েছেন বিএনপি, ছাত্রদল, কৃষকদল, যুবদলের মহানগরী ও স্থানীয় প্রায় কয়েকশ‘ নেতা কর্মী। তার মধ্যে নেতৃত্ব দিয়েছেন মোস্তাফিজুর রহমান মন্টু, নূর সালাম, আলমগীরসহ নেতারা।

তিনি আরো বলেন, এই ঘটনার সম্পূর্ণ দায় রূপনগর থানা পুলিশের, তিনি কোনোভাবে এই দায় এড়াতে পারেন না। এমপি বাতেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক সহমর্মিতা না থাকলে কোনোভাবে এর থেকে উত্তরণ সম্ভব নয়।

হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে শনিবার বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইজারল্যান্ডে রোববার শুরু হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


সুইজারল্যান্ডে রোববার শুরু হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা

ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ বাস্তবায়নের পরবর্তী ধাপ হিসেবে আগামী রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হচ্ছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

আজ শনিবার (২০ জুন) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের ধারাবাহিকতায় ২১ জুন সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।’

বিবৃতিতে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যে, এই বৈঠকে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদের পাশাপাশি পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা অংশগ্রহণ করবেন। আলোচনার মূল লক্ষ্য হবে সমঝোতার বিভিন্ন ধারা বাস্তবায়নের একটি রূপরেখা নির্ধারণ এবং আস্থা তৈরির পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার ভিত্তি প্রস্তুত করা।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই বৈঠকে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ব্যবস্থা, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল, নিষেধাজ্ঞা শিথিলকরণের সম্ভাব্য কাঠামো এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক প্রযুক্তিগত দিকগুলি নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গীত দিয়েছেন যে, তিনি শিগগির সুইজারল্যান্ড সফর করতে পারেন এবং ইরানের সাথে আলোচনা সম্পর্কে বলেছেন যে পরিস্থিতি ‘ভালোভাবেই এগোচ্ছে।’

অন্যদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেহরান কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে, ইসরাইল যুদ্ধবিরতি এবং সমঝোতার শর্ত মেনে চলবে।

বিশ্লেষকরা মনে করছেন, বুর্গেনস্টকের এই বৈঠক সফল হলে এটি সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক স্বাভাবিক করার পথে প্রথম গুরুত্বপূর্ণ কারিগরি পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। সেইসাথে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধানের পথও আরও সুগম হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%