ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মঠবাড়িয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত


মঠবাড়িয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
 
 
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য  সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর সেসিপ এর আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এর আয়োজনে স্থানীয় সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত  হয়।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার এর সভাপতিত্ব বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কৃষি সম্প্রসারন  কর্মকর্তা মো. পারভেজ আলম, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক আক্তারুজ্জামান (ভারপ্রাপ্ত), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শেখ হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম শিক্ষার্থী আমেনা বেগমসহ গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
 
 মেলায় স্থানীয়  ১০টি বিদ্যালয়, ২ টি কলেজ ও ১টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী স্টার্টআপ আইডিয়া ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করেন।
 অতিথিরা শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন এবং তাদের সৃষ্টিশীল কাজের  প্রশংসা করেন।
 
মেলায়  টিকিকাটা নূরীয়া কামিল মাদ্রাসা প্রথমস্থান অধিকার করে জেলা পর্যায় অংশগ্রহণের সুযোগ লাভ করে।
অনুষ্ঠানে বক্তারা তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী ও যৌক্তিক চিন্তাভাবনার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। 
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রকল্পের জন্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারে ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারে ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী কক্সবাজার সফরকে কেন্দ্র করে সেখানে পৌঁছেছেন সরকারের ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক প্রস্তুতি পরিদর্শনের অংশ হিসেবে তারা কক্সবাজার গেছেন।

শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারে আসা সরকারের ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (১৩ জুন) প্রধানমন্ত্রী কক্সবাজার সফর করবেন। এই সফরে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেবেন।

কক্সবাজারে পৌঁছে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের কার্যালয়ে বৈঠক করছেন। বৈঠক শেষে তারা একে একে প্রধানমন্ত্রীর সফরসূচিতে থাকা প্রকল্পগুলোর উদ্বোধনী স্থান, ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা, বৃক্ষরোপণ কর্মসূচির স্থান এবং রাজনৈতিক জনসভা ও সুধী সমাবেশস্থল পরিদর্শন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডা. ধীপ্রার মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি সহকর্মী-স্বজনদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


ডা. ধীপ্রার মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি সহকর্মী-স্বজনদের

বাংলাদেশ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. নাফিসা তাবাসসুম ধীপ্রার অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবি করেছেন তার সহপাঠী, সহকর্মী এবং পরিবারের সদস্যরা।

শুক্রবার (১২ জুন) রাজধানীর বারডেম হাসপাতালের সামনে সুষ্ঠু তদন্তের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়েছে।

এ সময় সহকর্মীরা জানিয়েছেন, ডা. ধীপ্রা শ্বশুরবাড়িতে প্রায়শই নির্যাতনের শিকার হতেন। তিনি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী মানসিক চিকিৎসাও নিচ্ছিলেন। পরিবারের সদস্যদের বক্তব্য, মৃত্যুর তিনদিন আগে তিনি না খেয়ে তালাবদ্ধ থাকার কারণে এই পরিস্থিতির শিকার হন।

মানববন্ধন থেকে পরিবারের সদস্যরা ঘটনার ময়নাতদন্ত সম্পন্ন করে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ডা. ধীপ্রা ৪ জুন ধানমন্ডির শ্বশুরবাড়িতে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। বারডেম হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। উল্লেখ্য যে, ধীপ্রা ২০১৮ সাল থেকে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন এবং ২০২০ সালে তিনি তার সহপাঠী রহমত রশিদ সিয়ামকে বিয়ে করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাকৃতিক গ্যাস উত্তোলনে ব্রিটিশ শেলকে অনুমোদন দিল ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


প্রাকৃতিক গ্যাস উত্তোলনে ব্রিটিশ শেলকে অনুমোদন দিল ভেনেজুয়েলা

ভেনেজুয়েলা বৃহস্পতিবার ব্রিটিশ জ্বালানি কোম্পানি শেলকে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও রপ্তানির লাইসেন্স দিয়েছে।

এই অনুমোদনের মাধ্যমে কোম্পানিটি দেশটির বিশাল গ্যাস সম্পদ ব্যবহার করে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করতে সক্ষম হবে।

এটি সম্পর্কে তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তাকেই অবরুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের চাপে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানুয়ারিতে ভেনেজুয়েলার আইনসভায় একটি সংস্কার আইন পাস করেন। এই আইনের মাধ্যমে খাতটি বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করা হয়েছে।

রদ্রিগেজ জানিয়েছেন, শেল কোম্পানি ২৩ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা লোরান গ্যাসক্ষেত্র উন্নয়ন করবে। এই ক্ষেত্রটিতে সাতটি প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে। সেই সাতটি মজুদ এর মধ্যে ছয়টি ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে সামুদ্রিক সীমান্ত বরাবর অবস্থান করছে।

তিনি যোগ করেন, এই প্রকল্প ভেনেজুয়েলাকে গ্যাস উন্নয়ন এবং গ্যাস রপ্তানিকারক হিসেবে একটি গুরুত্বপূর্ণ ধাপে এগিয়ে নিতে সহায়তা করবে।

ধারণা করা হয়, ভেনেজুয়েলার কাছে বিশ্বের বৃহত্তম তেল মজুদ রয়েছে এবং দেশটি প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও সমৃদ্ধ।

রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি পিডিভিএসএ জানিয়েছে, শেলের প্রতিনিধিরা বৃহস্পতিবার সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মোনাগাস রাজ্যে অবস্থিত গ্যাস প্রক্রিয়াকরণ ও বিতরণ কেন্দ্র মুসকার অপারেশনাল কমপ্লেক্সটি পরিদর্শন করেছেন।

২০২৩ সালে ভেনেজুয়েলা এবং ত্রিনিদাদ ও টোবাগো শেল-এর সাথে ড্রাগন নামের একটি ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন ও রপ্তানির জন্য চুক্তি স্বাক্ষর করে। এই ক্ষেত্রে ১২০ বিলিয়ন ঘনমিটার গ্যাস মজুদ রয়েছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত তেল নিষেধাজ্ঞার সময় এটি অনিয়মিতভাবে চালু ছিল।

রদ্রিগেজ প্রশাসন ব্রিটেনের বিপি এবং স্পেনের রেপসলসহ বিশ্বের বেশ কয়েকটি শীর্ষতেল কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

আজ শুক্রবার নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হত-দরিদ্র মানুষের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জনগণের মাঝে কর্ম সহায়ক উপকরণ ও বৃত্তি প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য শিক্ষা গ্রহণকে অবৈতনিক করা হয়েছে। সকলের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর জন্য উৎসাহিত করতে হবে।

তিনি জানিয়েছেন, পাঠ্যবইয়ের পাশাপাশি তাদের মানসিক উৎকর্ষতার জন্য খেলাধুলা এবং সাহিত্য-সংস্কৃতির চর্চায় তাঁদের নিয়োজিত করতে হবে। মাদক এবং অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যধির হাত থেকে আমাদের সন্তাদের রক্ষা করতে হবে।

এ ব্যাপারে শিক্ষক এবং অভিভাবকবৃন্দকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন। ফারজানা শারমীন বলেন, এ দেশের কোনো শ্রেণি-পেশার মানুষ আর অবহেলিত থাকবে না। সরকারের নতুন বাজেট দেশের জনবান্ধব বদলে দেশে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে।

আগামী অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বিভিন্ন ভাতার পরিধি বাড়ানো হবে, এবং দূরারোগ্য রোগে আক্রান্তদের চিকিৎসায় চিকিৎসা সহায়তাকে ৫০ হাজার টাকা থেকে এক লাখে উন্নীত করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। বিচারহীনতার সংস্কৃতি ও ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে। গ্রামীণ জনপদে দ্রুততম সময়ে যে কোনো বিরোধ নিষ্পত্তি করার জন্য গ্রাম আদালত কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

জেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনামূল্যে একজন সহকারী জজের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি করা হচ্ছে। আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলাও বিনামূল্যে পরিচালনা করে দেয়া হচ্ছে। দেশে কোনো মানুষ আর অসহায় থাকবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগাতিপাড়া থানার ওসি আব্দুল হান্নান, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরী এবং বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন।

প্রতিমন্ত্রী এর আগে উপজেলা খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বাগাতিপাড়া জিমনেশিয়ামে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামও উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী পরে লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চাল, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%