ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বান্দরবানে সাঙ্গু নদীর পানি বিপৎসীমা অতিক্রম, প্লাবিত নিম্নাঞ্চল


বান্দরবানে সাঙ্গু নদীর পানি বিপৎসীমা অতিক্রম, প্লাবিত নিম্নাঞ্চল

বান্দরবানে মঙ্গলবার রাতভর প্রবল বৃষ্টির কারণে সাঙ্গু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বুধবার সকাল ৯টার সময় নেওয়া রেকর্ড অনুযায়ী বান্দরবান শহরের সাঙ্গু নদীর পয়েন্টে পানির উচ্চতা ১৫ দশমিক ৭৬ মিটার রেকর্ড করা হয়েছে, যার বিপৎসীমা ১৪ দশমিক ৮ মিটার।

এটি সত্ত্বেও জেলা শহরের বিভিন্ন নিম্নাঞ্চলে, যেমন বালাঘাটা, সিকদারপাড়া, আর্মিপাড়া, মেম্বারপাড়া, শেরে বাংলা নগর, কালাঘাটা ইত্যাদিতে পানি প্রায় ৪ থেকে ৫ ফুট পর্যন্ত উঠে গেছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার হাজার হাজার মানুষ। শহরের বালাঘাটা এমডিএস এলাকার রাস্তার পানি বেড়ে যাওয়ায় বান্দরবান-রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশের কথা বলে পূজামণ্ডপ পরিদর্শন হারুন সিকদারের, বিএনপির তৃণমূলে ক্ষোভের গুঞ্জন

এদিকে, বুধবার সকাল ৯টার রেকর্ড অনুযায়ী লামা শহর পয়েন্টের মাতামুহুরী নদীতে ১১ দশমিক ৯৪ উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে, যেখানে বিপৎসীমা হচ্ছে ১১ দশমিক ৮ মিটার।

প্রবল বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কের অভাবে পানিবন্দি মানুষ দুর্ভোগের শিকার হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

ইরান দাবি করেছে যে, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনার ৮৫টি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, নৌ ও মহাকাশ বাহিনীর সমন্বয়ে এসব স্থাপনার লক্ষ্য করে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটি।

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জের ধরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। একইসাথে, ওয়াশিংটন ইরানের তেল বিক্রির জন্য দেওয়া সাময়িক নিষেধাজ্ঞার মওকুফ সুবিধাও বাতিল করে দিয়েছে। এই তীব্র উত্তেজনার ফলে অঞ্চলটিতে বিরাজমান ভঙ্গুর যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ার ঝুঁকিতে পড়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানে অভিযান পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্রের এই হামলার কয়েক ঘণ্টা পরেই ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলার পর মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি বাহরাইনে ক্ষেপণাস্ত্র সতর্কতার সাইরেন বেজে ওঠে। কুয়েতের সেনাবাহিনী জানায় যে, তারা আগত আকাশপথের হামলাগুলো প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে উল্লেখ করা হয় যে, দেশটির রেভল্যুশনারি গার্ডস এ পাল্টা হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, তাদের নৌ ও অ্যারোস্পেস বাহিনী দুই দেশে অবস্থিত ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। এছাড়া, একটি মার্কিন এমকিউ-নাইন ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে, কোনো পক্ষই ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।

সেন্টকম তাদের সর্বশেষ বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার সাইট, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং হরমুজ প্রণালীর কাছাকাছি থাকা রেভল্যুশনারি গার্ডসের ৬০টিরও বেশি ছোট বোটে সফলভাবে আঘাত হেনেছে। সব মিলিয়ে তারা ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির প্রধান তেল হাব খাগ দ্বীপ, কেশম দ্বীপ এবং দক্ষিণের বন্দর নগরী সিরিক ও বন্দর আব্বাসে বুধবার ভোরে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে।

ইরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড একে যুক্তরাষ্ট্রের একটি স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করে তীব্র প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় তারা কোনো ধরনের মার্কিন হস্তক্ষেপ বরদাশত করবে না।

এই পাল্টাপাল্টি হামলার ঠিক আগেই ওয়াশিংটন গত জুন মাসে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তির অধীনে দেওয়া তেলের নিষেধাজ্ঞা মওকুফ সুবিধা প্রত্যাহার করে নেয়। মার্কিন কর্মকর্তারা বলছেন, বাণিজ্যিক জাহাজে হামলা পূর্ববর্তী সমঝোতার সাথে সংগতিপূর্ণ নয় এবং এর জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম যুদ্ধাবস্থা বিরাজমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কিছু স্থানে অতি ভারী বর্ষণের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কিছু স্থানে অতি ভারী বর্ষণের শঙ্কা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ (বুধবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

এছাড়া বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা বাতাস ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তার সাথে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় (ভোর ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩১৪ মিলিমিটার।

অন্যদিকে, রাঙামাটিতে ২৮৭ মিলিমিটার, চট্টগ্রামে ২৮৪ মিলিমিটার এবং কিশোরগঞ্জের নিকলীতে ২৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৮ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবিতে বিশ্বকাপের খেলা দেখা নিয়ে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্ক

মাভাবিপ্রবি প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


মাভাবিপ্রবিতে বিশ্বকাপের খেলা দেখা নিয়ে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত অন্তত ১০

 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচ দেখা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাতে তৃতীয় একাডেমিক ভবনের সামনে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। ম্যাচ চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে বসাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে তা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে পরিসংখ্যান বিভাগও এতে জড়িয়ে পড়ে। এতে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে রক্তাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আব্দুল কুদ্দুস আহত হন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

সংঘর্ষে গুরুতর আহত এফটিএনএস বিভাগের শিক্ষার্থী শামীমকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে কয়েকজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। চোখের উন্নত চিকিৎসার জন্য এক শিক্ষার্থীকে দ্রুত কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, সংঘর্ষে সংশ্লিষ্ট বিভাগগুলোকে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে এবং তাদের সঙ্গে আমরা দ্রুতই বসব।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম শহীদুল ইসলাম সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ কেন্দ্রের পরিচালক এবং প্রক্টরিয়াল বডিকে নিয়ে দ্রুত বসে পরিস্থিতির সমাধানের পরামর্শ দিয়েছেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গত অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টম হাউসের রাজস্ব ঘাটতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


গত অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টম হাউসের রাজস্ব ঘাটতি

 

গত অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টম হাউসে মোটা অঙ্কের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ২০২২৫-২৬ অর্থ বছরে ২ হাজার ৬৪ কোটি ৮৯ লাখ টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে মাত্র ১ হাজার ১১৪ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা।

এ কারণে অর্থবছর শেষে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৯৫০ কোটি ৬৯ লাখ ১৯ হাজার টাকা। কাস্টমস হাউসের জনপ্রশাসন দপ্তর থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

বিগত ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় এবারের রাজস্ব আদায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক মন্দা, দ্বিপক্ষীয় টানাপোড়েনে আমদানি হ্রাস, আন্তর্জাতিক বাণিজ্যের ধীরগতি এবং শুল্কায়ন কাঠামোর পরিবর্তনের কারণে এই ঘাটতি তৈরি হয়েছে। তবে কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্ক ফাঁকি রোধে কঠোর নজরদারি ও উন্নত পরিকল্পনার কারণে সম্ভাব্য আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

অন্যদিকে, বন্দরের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, অভ্যন্তরীণ নানা সংকটের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ভোমরা বন্দরের বাণিজ্য খাত। ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি, এলসি (ঋণপত্র) খোলায় জটিলতা এবং ডলার সংকটের কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে দুশ্চিন্তা কাটছে না। ফলে সামগ্রিক বাণিজ্য সক্ষমতা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বাসস’কে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বহুমুখী সমস্যায় আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে সম্ভাবনাময় এ বন্দরে। ব্যবসা কমে যাওয়ায় রাজস্ব খাতে এই বড় ধাক্কা লেগেছে। এই ঘাটতি কাটিয়ে উঠতে এখন সুনির্দিষ্ট ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন।

ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান বাসস’কে জানিয়েছেন, এনবিআরের নির্দেশনা অনুযায়ী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য নতুন রাজস্ব আহরণ কৌশল নির্ধারণ করা হচ্ছে। নতুন বাজেটের আওতায় ব্যবসাবান্ধব উদ্যোগের পাশাপাশি রাজস্ব বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%