প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বান্দরবানে মঙ্গলবার রাতভর প্রবল বৃষ্টির কারণে সাঙ্গু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বুধবার সকাল ৯টার সময় নেওয়া রেকর্ড অনুযায়ী বান্দরবান শহরের সাঙ্গু নদীর পয়েন্টে পানির উচ্চতা ১৫ দশমিক ৭৬ মিটার রেকর্ড করা হয়েছে, যার বিপৎসীমা ১৪ দশমিক ৮ মিটার।
এটি সত্ত্বেও জেলা শহরের বিভিন্ন নিম্নাঞ্চলে, যেমন বালাঘাটা, সিকদারপাড়া, আর্মিপাড়া, মেম্বারপাড়া, শেরে বাংলা নগর, কালাঘাটা ইত্যাদিতে পানি প্রায় ৪ থেকে ৫ ফুট পর্যন্ত উঠে গেছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার হাজার হাজার মানুষ। শহরের বালাঘাটা এমডিএস এলাকার রাস্তার পানি বেড়ে যাওয়ায় বান্দরবান-রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এদিকে, বুধবার সকাল ৯টার রেকর্ড অনুযায়ী লামা শহর পয়েন্টের মাতামুহুরী নদীতে ১১ দশমিক ৯৪ উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে, যেখানে বিপৎসীমা হচ্ছে ১১ দশমিক ৮ মিটার।
প্রবল বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কের অভাবে পানিবন্দি মানুষ দুর্ভোগের শিকার হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন