বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৪ এম
মানুষের জীবনে অভাব, সংকট ও আর্থিক দুরবস্থা আসা একটি স্বাভাবিক ঘটনা। কখনো জীবনের প্রয়োজন মেটানোর জন্য, কখনো পরিবার-পরিজনের দায়িত্ব পালন করতে, আবার কখনো অনিবার্য পরিস্থিতির কারণে মানুষ অন্যের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয়। ঋণের মাধ্যমে সাময়িকভাবে সংকট কাটিয়ে ওঠা সম্ভব হলেও, তা পরিশোধ করতে না পারলে জীবনে নানা দুশ্চিন্তা ও দুর্ভোগ নেমে আসে।
ঋণ কখনো কখনো মানুষের জীবনে একটি বড় বোঝা হয়ে দাঁড়ায়। ঋণদাতা পাওনা টাকা ফেরত না পেয়ে হতাশা ও ক্ষোভে ভুগতে পারেন। অন্যদিকে, ঋণগ্রহীতা সময়মতো ঋণ পরিশোধ করতে না পারার কারণে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। কখনো কখনো ঋণদাতার কটু কথা, অপমান বা অসম্মানজনক আচরণের শিকার হতে হয়। ফলে, ঋণগ্রস্ত মানুষের মনে সবসময় ঋণমুক্ত হওয়ার আকাঙ্ক্ষা কাজ করে। তিনি চান, আল্লাহ যেন এমন ব্যবস্থা করে দেন, যাতে দ্রুত ঋণ পরিশোধ করে স্বস্তি ফিরে পান।
ইসলামে ঋণ পরিশোধের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। ঋণ মানুষের অধিকার সংশ্লিষ্ট বিষয় হওয়ায়, তা যথাসময়ে পরিশোধের চেষ্টা করা প্রত্যেক ঋণগ্রহীতার দায়িত্ব। একই সঙ্গে, আর্থিক সংকটে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, তাঁর ওপর ভরসা রাখা এবং হালাল উপায়ে জীবিকার সন্ধান করাও মুমিনের কর্তব্য। ঋণের বোঝা থেকে মুক্তি পেতে রাসুলুল্লাহ (সা.) বেশ কিছু দোয়া শিখিয়েছেন, যেগুলোতে আল্লাহর কাছে সাহায্য, স্বচ্ছলতা ও ঋণমুক্তির প্রার্থনা রয়েছে।
ঋণ থেকে মুক্ত হওয়ার দোয়া
একবার চতুর্থ খলিফা আলী (রা.)-এর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য সাহায্য চাইলে, তিনি তাকে কয়েকটি শব্দ শিক্ষা দেওয়ার কথা বলেন। আলী (রা.) জানান, এই শব্দগুলো তাকে রাসুলুল্লাহ (সা.) শিক্ষা দিয়েছেন। এগুলো পাঠ করলে আল্লাহ ঋণমুক্তির ব্যবস্থা করে দেবেন, ঋণের পরিমাণ পাহাড়সমান হলেও। এরপর তিনি ওই ব্যক্তিকে নিচের দোয়াটি পড়ার পরামর্শ দেন।
আরবি : اللهم اكْفِنِي بِحَلَالِكَ عن حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিয়ের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছিল। বাড়িতে বরযাত্রী ও আত্মীয়স্বজনের ভিড় ছিল, এবং কাজিও উপস্থিত ছিলেন। এমন সময় বোরকা পরিহিত এক তরুণী বিশেষ মিষ্টি নিয়ে এসে উপস্থিত হন বরের জন্য। কিন্তু মিষ্টির অস্বাভাবিক গন্ধ পেয়ে বর সন্দেহে পড়েন। পরে ওই তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত বর বিয়ে না করেই বাড়ি ফিরে যান।
স্থানীয় লোকজনের মতে, কনের বরকে পছন্দ হয়নি। তাই তিনি বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন।
বুধবার সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। কনে সাদিয়া আক্তার (২০) মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।
বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বুধবার বিকাল ৩টার দিকে তারা বর তাওফিকুর রহমানকে নিয়ে কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও তখন সেখানে উপস্থিত ছিলেন। সন্ধ্যার আগে বরযাত্রীরা খাওয়া-দাওয়া করছিলেন। তিনি নিজেও বরের পাশে বসেছিলেন। এমন সময় বোরকা পরা তরুণী মিষ্টি নিয়ে এসে বললেন, "এসব মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়।"
তিনি আরও বলেন, "বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। কনের পরিবারের লোকজনও ওই তরুণীকে চেনেন না বলে জানান। এ ঘটনায় আমরা ভয় পেয়ে যাই এবং দ্রুত বরকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। পরে আমরা বাড়ি ফিরে আসায় বিয়ে আর হয়নি। দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে তাওফিকুর রহমান নামে এক যুবক জরুরি বিভাগে আসেন। তার স্বজনরা জানান, বিয়ের অনুষ্ঠানে তাকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টিটি খাননি। তিনি ভীত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ করেছেন। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে। ঘটনার পর বরপক্ষ বিয়ে না করেই চলে যায়।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, "এ ধরনের কোনো ঘটনার কথা আমার জানা নেই। এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এক বছর আগে কঠোর নিয়মকানুন কার্যকর করা সত্ত্বেও ২০২৪ সালে আফ্রিকান স্বর্ণের চোরাচালানের প্রধান গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাতই রয়ে গেছে। এই তথ্যটি বেসরকারি সংস্থা সুইসএইডের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৩ সালে যথাযথ সতর্কতা বিধি কার্যকর করার পরেও সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই, আনুমানিক ৪১৩ মেট্রিক টন আফ্রিকান স্বর্ণ চোরাচালানের মাধ্যমে গ্রহণ করেছে। এই স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫২ বিলিয়ন ডলার।
সুইসএইড তাদের প্রতিবেদনে জানায়, সংযুক্ত আরব আমিরাতের সরকারি আমদানির তথ্য এবং আফ্রিকান দেশগুলোর রফতানির তথ্যের তুলনা করে তারা চোরাচালানের পরিমাণ নির্ধারণ করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২২ সালের তথ্যের ভিত্তিতে ২০২৪ সালে প্রকাশিত সর্বশেষ সমীক্ষার তুলনায় সন্দেহভাজন চোরাচালানের পরিমাণ ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সুইসএইড জানায়, সংযুক্ত আরব আমিরাতের যথাযথ সতর্কতা বিধি চালুর ফলে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। তবে দেশটির অধিকাংশ স্বর্ণ শোধনাগার এসব বিধি মানতে ব্যর্থ হয়েছে অথবা আংশিকভাবে মেনে চলেছে বলে তাদের অনুসন্ধানে উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি মন্ত্রণালয় সুইসএইডকে জানিয়েছে যে, দেশটির পরিশোধিত স্বর্ণ উৎপাদনের প্রায় ৯০ শতাংশ সরবরাহ করে এমন ১৩টি শোধনাগারকে ‘সম্মত’ অথবা ‘স্বল্প-ঝুঁকিপূর্ণ বিচ্যুতিসহ সম্মত’ হিসেবে রেটিং দেয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকাতে প্রতিদিনই কেনাকাটার জন্য কোথাও না কোথাও যাওয়ার প্রয়োজন হতে পারে। তবে, কোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনাকে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তারিখে কোন কোন মার্কেট, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকবে, তা দেখে নিন।
যেসব মার্কেট বন্ধ থাকবে
মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার করপোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট ও সাকুরা মার্কেট।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শৈশব কিংবা বয়স্ক বয়স—দোলনায় চাপার নির্মল আনন্দের অনুভূতি আলাদা। যখন বেড়াতে যাওয়া হয় অথবা কোনো পার্কে বড়দের জন্য উপযোগী দোলনা দেখা যায়, তখন ছোটদের পাশাপাশি বড়রাও লোভ সামলাতে পারেন না, যা একটি পরিচিত দৃশ্য।
বয়সের যেকোনো পর্যায়ে খেলার মাঠের সেই পরিচিত আনন্দটি শরীর ও মনকে চাঙা রাখতে সক্ষম, যা অনেকের কাছে অজানা। দোলনায় দোলা কেবল ‘ছোটদের খেলা’ নয়; বরং এটি একঘেয়েমি কাটানোর এবং সুস্থ থাকার একটি চমৎকার কৌশল।
শরীরের অজান্তেই ব্যায়াম
দোলনায় বসে ছন্দ বজায় রাখতে হলে পায়ের ওপর চাপ দিতে হয়। একই সঙ্গে দোলনার শিকল শক্ত করে ধরে শরীরের ভারসাম্যও রক্ষা করতে হয়। এই সহজ কাজগুলো করতে গিয়ে হাত-পা এবং পেটের পেশিতে টান অনুভূত হয়, ফলে হৃৎস্পন্দন বাড়ে। এর ফলে হৃদযন্ত্র সচল ও সুস্থ থাকে।
অস্থিসন্ধিতে আরাম ও ক্যালোরি ক্ষয়
অনেকে দৌড়ানো বা ভারী ব্যায়ামের সময় হাঁটু বা অস্থিসন্ধিতে ব্যথা অনুভব করেন অথবা ঝাঁকুনির অস্বস্তিতে ভোগেন। কিন্তু দোলনায় দোলা তুলনামূলকভাবে অনেক বেশি আরামদায়ক। নিয়মিত দুললে রক্তসঞ্চালন বৃদ্ধি পায় এবং শরীরের নমনীয়তা উন্নত হয়।
ভারসাম্য ও মনোযোগ বৃদ্ধি
দোলনার গতির সঙ্গে শরীরের ছন্দ মেলাতে গিয়ে একটি সূক্ষ্ম সমন্বয় তৈরি হয়। এর ফলে শারীরিক ভারসাম্য বৃদ্ধি পায়, পাশাপাশি পারিপার্শ্বিক সচেতনতা এবং একাগ্রতা বাড়ে।
যোগব্যায়াম বা মেডিটেশনের মতো দোলনার ছন্দোময় দুলুনি মনের ওপরও প্রশান্তির প্রভাব ফেলে। এতে শ্বাস-প্রশ্বাস ধীর হয় এবং স্নায়বিক চাপ কমে। একই সঙ্গে শরীর থেকে নিঃসৃত হয় ‘এন্ডরফিন’—যা মূলত মন ভালো রাখার হরমোন। সারা দিনের ক্লান্তি এবং অস্থিরতা কাটিয়ে মনকে শান্ত করতে তাই কয়েক মুহূর্তের দোলনা-বিলাস অত্যন্ত কার্যকর হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ