ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস আজ চালু হচ্ছে


পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস আজ চালু হচ্ছে

পাবনাবাসীর জন্য শত বছরের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার পাবনা-ঢাকা-পাবনা রুটে শুরু হতে যাচ্ছে পাবনা প্রভাতী এক্সপ্রেস এবং পাবনা গোধূলি এক্সপ্রেস নামে দুটি আন্তঃনগর ট্রেনের চলাচল।

এই উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পাবনার রেলস্টেশন চত্বরে একটি জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগার এবং পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাবনা-ঢাকা-পাবনা রুটে প্রতিদিন ‘পাবনা প্রভাতী (৮০৮) এক্সপ্রেস’ ও ‘পাবনা (৮০৭) গোধূলি এক্সপ্রেস’ নামে দুটি ট্রেন চলাচল করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে রাতভর রাজপথে নেতাকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


মধুপুরে পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে রাতভর রাজপথে নেতাকর্মীরা

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন।
রাতভর কর্মসূচি পালন শেষে মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে ফজরের নামাজ আদায় করেন তিনি । পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেনএবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা সর্বদা সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এমপি মহোদয়ের পক্ষ থেকে রাজপথের ত্যাগী, সাহসী ও নিবেদিতপ্রাণ সকল নেতাকর্মীদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এসময় তিনি বলেন জনগণের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব—শান্তি, নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় আমাদের এই পথচলা অব্যাহত থাকবে বলেও জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলালকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলালকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার

গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলালকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কোনাবাড়ী স্ট্যান্ড থেকে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী মামলায় তাকে আটক করা হয়।

দুলাল কোনাবাড়ীর আমবাগের বোর্ডঘর এলাকার বাসিন্দা। ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ২০২৩ সালের সিটি করপোরেশন নির্বাচনের পূর্ব মুহূর্তে আওয়ামী লীগে যোগদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ আজ উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ আজ উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা-পাবনা রেল যোগাযোগের উদ্বোধন হতে যাচ্ছে, যা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে।

রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এই রেলপথের উদ্বোধন করবেন।

ঐতিহাসিক এই মুহূর্তটি উপলক্ষে পাবনায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে পাবনা রেলওয়ে স্টেশনে চলছে শেষ মুহূর্তের কাজ।

স্টেশন চত্বর সাজানো হচ্ছে এবং মঞ্চ নির্মাণ করা হচ্ছে। পুরো আয়োজনকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

নতুন এই রেল যোগাযোগের সূচনার মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। ঢাকা ও পাবনার মধ্যে যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার খুলবে, এমন আশাবাদ স্থানীয়দের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিজ জয়ের পরও ভারতের খেলোয়াড়দের শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


সিরিজ জয়ের পরও ভারতের খেলোয়াড়দের শাস্তি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের জন্য ভারতের খেলোয়াড়দের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা আরোপ করেছে আইসিসি।

শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারত নির্ধারিত সময়ের মধ্যে ৭ ওভার কম বোলিং করেছে। সময়ের ছাড় হিসাবের পরও এই ঘাটতি ছিল। নিয়মিত ওয়ানডে অধিনায়ক শুভমান গিলের অনুপস্থিতিতে শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেওয়া আইয়ার, ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের দেওয়া শাস্তি গ্রহণ করেছেন।

মাউন্ট মঙ্গানুইয়ে ২০৯ রান ডিফেন্ড করে ২২ রানের জয় নিয়ে ভারত ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। তবে, এই জরিমানার সর্বোচ্চ সীমা ম্যাচ ফির ৫০ শতাংশ।

গত মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ার কারণে ভারত শাস্তির সম্মুখীন হয়েছিল। মুল্লানপুরে দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচেও ধীরগতিতে ওভার শেষ করার জন্য ভারত শাস্তির মুখে পড়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%