১১:২৭ পি.এম
কুমিল্লার চৌদ্দগ্রামে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে।
বুধবার বিকেলে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান।
উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম এবং চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।
আরও পড়ুন: কুমিল্লার সম্মেলনে আলেমদের সাত দফা দাবি ও সাহাবায়ে কেরামের মর্যাদা রক্ষা
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মাওলানা আবু বকরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল ও রোকনরা।
গত সেপ্টেম্বর মাসে ‘রাসুল (সা.)-এর সামাজিক জীবন’ বিষয়ক এই রচনা প্রতিযোগিতার আয়োজন করে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ২৫১ জন অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুরের মো. ফোরকান উদ্দিন, যিনি পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা পেয়েছেন। দ্বিতীয় স্থান অর্জন করেন বাতিসা ইউনিয়নের দৈয়ারার জোবায়ের হোসেন, যিনি পেয়েছেন সাত হাজার টাকা। তৃতীয় স্থান অধিকার করেন ঘোলপাশা ইউনিয়নের ধর্মপুরের আয়েশা আক্তার তাজিন, যিনি ৫ হাজার টাকা পেয়েছেন।
এছাড়া, বিশেষ সম্মাননা অর্জন করেন ঘোলপাশা ইউনিয়নের ধর্মপুরের আসমা আক্তার, কনকাপৈত ইউনিয়নের করপাটির আরিফ হোসাইন, শ্রীপুর ইউনিয়নের পদুয়ার মুহসিন উদ্দিন, বাতিসা ইউনিয়নের আটগ্রামের মাহমুদা আক্তার জেরিন, শ্রীপুর ইউনিয়নের কৃষ্ণপুরের সজিব হোসেন, মুন্সিরহাট ইকরা মাদরাসার সাবিহা ইসলাম এবং কালিকাপুর ইউনিয়নের সাতঘড়িয়ার ফারহানা আক্তার।
আরও পড়ুন: কোরআনে এআই নেই কেনো? প্রশ্নের উত্তর দিলেন ডা. জাকির নায়েক
বিজয়ীরা আয়োজকদের অভিনন্দন জানিয়েছেন এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন