ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কোনো ধর্মই অন্যায় কাজকে সমর্থন করে না : গয়েশ্বর চন্দ্র রায়


কোনো ধর্মই অন্যায় কাজকে সমর্থন করে না : গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী League সরকারের আমলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সরকারি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন বিধি-নিষেধের বাইরে ছিল না। ফলে অনেক ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, 'কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না।'

সোমবার (২২ জুন) সকালে কেরানীগঞ্জ উপজেলা হলরুমে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'সব ধর্মেই ভালো ও মন্দ কাজের প্রতিফল সম্পর্কে ধারণা রয়েছে। মানুষ তার কর্ম অনুযায়ী ফল ভোগ করবে।

ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কোনো সাংঘর্ষিক আইন সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।'

তিনি আরো বলেন, 'বিগত আওয়ামী League সরকারের আমলে আমাকে ইফতার পার্টি আয়োজন করতে দেওয়া হয়নি। তখন আমি গাড়িতে করে বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করতাম। ইসলাম যেমন নিরাকার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তেমনি আমি একজন হিন্দু হিসেবে সর্বশক্তিমান সৃষ্টিকর্তায় বিশ্বাস করি।

ধর্ম ও কর্ম একে অপরের পরিপূরক। রাষ্ট্রের আইন এবং দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে। কোনো ধরনের উগ্রবাদ প্রতিষ্ঠার সুযোগ নেই।'

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, কেরানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ মো. আল-আমীন, বিএনপি নেতা আলি হোসেন আলী, চঞ্চল এবং যুবদল নেতা আরমান উল্লাহ ডাবলু প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগাছায় ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


পীরগাছায় ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১

 

রংপুরের পীরগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পুলিশ চিহ্নিত মাদক সম্রাট শাহিন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম শুকনা গাঁজা।

সোমবার (২২ জুন) দিন দুপুরে গ্রেপ্তার শাহিন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শাহিন মিয়া উপজেলায় তাম্বুলপুর ইউনিয়নের পরান এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে, রবিবার (২১ জুন) রাত ১টা ২০ মিনিটের দিকে পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয় উপজেলার পরান এলাকায়। এই অভিযানে অংশগ্রহণ করে এসআই ফিরোজ, এসআই রফিকুল, এসআই শাহ আলম, এসআই শামীম, এএসআই রেজাউল ও এএসআই সেলিমসহ পুলিশের একটি দল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় রুহুল আমিনের বাড়ির সামনে থেকে শাহিন মিয়াকে আটক করা হয়েছে। পরে তার দেহ তল্লাশি করে পাওয়া যায় ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম শুকনা গাঁজা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া একটি জিআর মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম মন্তব্য করেন, 'মাদকের বিরুদ্ধে পীরগাছা থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এই অভিযানে একজন চিহ্নিত মাদক কারবারিকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাজার সিন্ডিকেটের কাছে কি সত্যিই হেরে গেলেন সিলেটের ডিসি সরোয়ার আলম?

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


মাজার সিন্ডিকেটের কাছে কি সত্যিই হেরে গেলেন সিলেটের ডিসি সরোয়ার আলম?

সিলেটের ঐতিহ্যবাহী দুটি মাজারের ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা আনার উদ্যোগের প্রেক্ষাপটে জেলা প্রশাসক (ডিসি) সারোয়ার আলমের বদলির আদেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের একটি অংশের দাবি, মাজারের দান ও অন্যান্য আয়-ব্যয়ের ক্ষেত্রে অধিকতর জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসক সারোয়ার আলম বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এর অংশ হিসেবে তিনি মাজারের ডেগ সিলগালা এবং নতুন দানবক্স স্থাপনের উদ্যোগ নেন বলে জানা যায়।
এরপরই তাঁর বদলির আদেশ জারি হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ সিদ্ধান্তের পেছনের কারণ জানতে চেয়েছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, মাজারে আগত দর্শনার্থীদের ওয়াশরুম ব্যবহার, গোসল ও অন্যান্য সেবার জন্য নির্ধারিত অর্থ নেওয়া হয়। এছাড়া দরিদ্র ও অসহায় মানুষদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও বিভিন্ন সময়ে উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে জনপ্রিয় ও সৎ প্রশাসক হিসেবে পরিচিত সারোয়ার আলমকে সিলেটে বহাল রাখার দাবি জানানো হয়েছে। তাঁদের মতে, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তাঁর উদ্যোগগুলো অব্যাহত থাকা প্রয়োজন।
তবে ডিসি সারোয়ার আলমের বদলির বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ান মানবাধিকার সংস্থা নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের আগে যে দাবি জানিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


মালয়েশিয়ান মানবাধিকার সংস্থা নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের আগে যে দাবি জানিয়েছে

মালয়েশিয়া ও বাংলাদেশরের মধ্যে নতুন জনশক্তি রফতানি পরিধি বাড়ানোর আগে, বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের জন্য দাবি জানিয়েছে দেশটির বেসরকারি মানবাধিকার ও শ্রমিক অধিকার সংস্থা ‘তেনাগানিতা’ শীর্ষক।

সোমবার (২২ জুন) সংস্থাটির নির্বাহী পরিচালক গ্লোরিন এ. দাস এক বিবৃতিতে জানান, নতুন কোনও শ্রম অভিবাসন প্রক্রিয়া শুরু করার আগে সরকারি অনুমোদিত চ্যানেলে এসেও যেসব কর্মী বর্তমানে বেকার, অর্ধ-বেকার, ঋণগ্রস্ত কিংবা অবৈধ হয়ে পড়েছেন, তাদের বিষয়ে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ মূল্যায়ন প্রয়োজন।

তিনি প্রশ্ন তোলেন, যেখানে হাজার হাজার কর্মী বৈধভাবে এসেও উপযুক্ত কর্মসংস্থান পাচ্ছেন না, ঋণের জালে জর্জরিত হচ্ছেন এবং নিজেদের কোনো দোষ ছাড়াই অনথিভুক্ত হয়ে পড়ছেন, সেখানে নতুন করে কর্মী নিয়োগের যৌক্তিকতা কোথায়? বহু বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় আসার জন্য জমি-সম্পদ বিক্রি করে বা চড়া সুদে ঋণ নিয়ে বিপুল পরিমাণ অভিবাসন সফল ফি পরিশোধ করেছেন। কিন্তু এখানে আসার পর তারা দেখছেন যে প্রতিশ্রুত চাকরি নেই, চুক্তির শর্ত পরিবর্তন করা হয়েছে কিংবা নিয়োগকর্তারা তাদের কাজ দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

এই চরম বাস্তবতায়, তেনাগানিতা উভয় দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে, নিয়োগ জালিয়াতি, চুক্তির হেরফের, কাজ না পাওয়া, ঋণের দাসত্ব এবং নিয়োগকর্তাদের ব্যর্থতার কারণে যারা অনথিভুক্ত হয়েছেন, তাদের প্রকৃত সংখ্যা ও অবস্থা নির্ধারণে একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করা হোক। শ্রম অভিবাসন প্রক্রিয়াকে যেন কোনোভাবেই ব্যবসার হাতিয়ার বানানো না হয়, যেখানে পুরনো শোষিত কর্মীদের ফেলে রেখে কেবল নতুনদের আনা হবে। অভিবাসী শ্রমিকদের কেবল মুনাফা অর্জনের পণ্য বা রেমিট্যান্সের উৎস হিসেবে না দেখে, তাদের অধিকার, মর্যাদা ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংস্থাটি আরও উল্লেখ করেছে, মালয়েশিয়ায় অবস্থানরত অনথিভুক্ত বাংলাদেশি শ্রমিকদের ঢালাওভাবে অপরাধী হিসেবে বিবেচনা করা অনুচিত। কারণ, তাদের অনেকেই বৈধভাবে প্রবেশ করার পর নিয়োগকর্তার প্রতারণা, পারমিট নবায়নে ব্যর্থতা, কোম্পানির বিলুপ্তি কিংবা শোষণমূলক কর্মপরিবেশের কারণে বাধ্য হয়ে অনথিভুক্ত হয়ে পড়েছেন।

তাহলে, তেনাগানিতা মালয়েশিয়া সরকারকে একটি অধিকার-ভিত্তিক নিয়মিতকরণ (বৈধকরণ) প্রক্রিয়া চালুর অনুরোধ জানিয়েছে, যাতে এই ভুক্তভোগী কর্মীরা গ্রেফতার বা শাস্তির ভয় ছাড়াই পুনরায় আইনি মর্যাদা ফিরে পেতে পারেন। একই সাথে, অভিবাসন ব্যবস্থার এই সংকটের জন্য দায়ী নিয়োগকর্তা, রিক্রুটিং এজেন্সি ও মধ্যস্বত্বভোগীদের জবাবদিহিতা নিশ্চিত করাসহ একটি সমন্বিত জাতীয় শ্রম অভিবাসন নীতিমালা প্রণয়নের জোর দাবি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যা: নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যা: নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

আন্দোলনে শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমসকে পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার (২২ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজাতে পাঠানো হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার মধ্যরাতে শহরের বড়গাছা এলাকা থেকে জেমসকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন রাকিবুল হাসান জেমস। তবে তার বাবার অসুস্থতার কারণে বাসাতে এসে তাকে দেখতে আসলে তার সে বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও নাটোর থানার একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট নাটোর সদর আসনের তৎকালীন আওয়ামী লীগের এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসায় শিক্ষার্থী ইয়াছিনকে আটকে রেখে পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনায় দায়ের করা মামলার এজাহারে জেমসের নাম আসার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%