ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ


খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান দিমিত্রি মেদভেদেভকে নিজের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রতিনিধিদলে আরও থাকবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, রাশিয়ান অর্থোডক্স চার্চ-এর ধর্মযাজক, সুন্নি মুফতি এবং শিয়া ধর্মীয় আলেমরা। রাশিয়ার এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জানাজায় অংশ নিয়ে ইরানের প্রতি সমবেদনা জানাবে এবং দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক হিসেবে উপস্থিত থাকবে।

ইরানের ইসলামি বিপ্লবের নেতা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রথম দিন নিহত হন। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে তার রাষ্ট্রীয় দাফনানুষ্ঠান কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ২০ জন নিহত

ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৬ জুলাই খামেনির আনুষ্ঠানিক জানাজা ও দাফন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব কর্মসূচির কারণে তেহরান প্রদেশে তিন দিন সরকারি ছুটি কার্যকর থাকবে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দেশ-বিদেশের কয়েক লাখ মানুষ এই দাফনানুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী এবং আয়োজক কমিটির প্রধান আলী আকবর পুরজামশিদিয়ান জানিয়েছেন, এরই মধ্যে ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা ও গবেষক এই আয়োজনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আরও জানান, অন্তত ৩০টি দেশ আনুষ্ঠানিকভাবে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর আবেদন করেছে। আন্তর্জাতিক অংশগ্রহণ ও নিরাপত্তা ব্যবস্থার কারণে অনুষ্ঠানটি কয়েকদিনব্যাপী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী ৮ জুলাই খামেনির মরদেহ ইরাকের বাগদাদ বা নাজাফে নেওয়া হবে। সেখানে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হবে। এরপর নাজাফ ও কারবালায় শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। পরদিন ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজার মাজারের কাছে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন: ওমানের হরমুজ প্রণালিতে জাহাজে আগুন, তদন্ত চলছে

আয়োজক কমিটি জানিয়েছে, পুরো আয়োজনটি জাতীয় পর্যায়ের একটি কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ এর নেতৃত্বে একটি জাতীয় সদর দফতর এ কার্যক্রম সমন্বয় করছে।

অনুষ্ঠান ঘিরে ইরানে কয়েক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তেহরান, কোম ও খোরাসান রাজাভি প্রদেশসহ বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ছুটি থাকবে। জনসাধারণের যাতায়াত সহজ করতে তেহরানের মেট্রো ও বাসসেবা ২৪ ঘণ্টা বিনামূল্যে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে বিদেশি সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যে ৩০০ জনেরও বেশি গণমাধ্যমকর্মী নিবন্ধন করেছেন। আয়োজকরা জানিয়েছেন, পুরো আয়োজন চলাকালে ইন্টারনেট নিষেধাজ্ঞা থাকবে না। কর্মকর্তারা মনে করছেন, এই বিদায়ী অনুষ্ঠানটি আন্তর্জাতিক অংশগ্রহণ ও আঞ্চলিক সংহতির একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী হয়ে উঠবে।

আরও পড়ুন: ব্যাংক খাত অত্যন্ত দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়েছে: মাহবুব উল্লাহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের কাছ থেকে আ.লীগ কর্মী ছিনতাই, ‘সমঝোতা’য় হ্যান্ডকাফ ফেরত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


পুলিশের কাছ থেকে আ.লীগ কর্মী ছিনতাই, ‘সমঝোতা’য় হ্যান্ডকাফ ফেরত

বরিশালের মুলাদী উপজেলার এলাকায় স্থানীয়রা পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ একটি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক কর্মীকে ছিনিয়ে নিয়েছে। ঘটনাটি ঘটে বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজারে। এরপর দিনভর পুলিশের সঙ্গে দেনদরবার ও সমঝোতার পর গভীর রাতে হ্যান্ডকাফটি উদ্ধার করে দেন স্থানীয়রা।

এ ঘটনা সম্পর্কে বৃহস্পতিবার (২ জুলাই) মুলাদী থানার এসআই মনির হোসেন সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় পুলিশ একটি মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়াকে বুধবার বিকেল ৫টার দিকে গ্রেফতার করে।

রাসেদুল সেতু ভূঁইয়াকে গ্রেফতার করার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশকে চারপাশ থেকে ঘিরে ফেলে। একপর্যায়ে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ সেতুকে তারা ছিনিয়ে নেয়। এদিকে, হ্যান্ডকাফ ফেরত পেতে স্থানীয়দের সঙ্গে সমঝোতায় পৌঁছালে গভীর রাতে পুলিশের দেয়া চাবি নিয়ে হ্যান্ডকাফটি খুলে ফেরত দেয় তারা।

এ ঘটনায় মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার সোহেল রানা সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, 'ঘটনার পরপরই তারা হ্যান্ডকাফ ফেরত পেয়েছেন।' তিনি আরো বলেন যে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় এর আগে পুলিশ একটি মামলা দায়ের করেছিল। সেতু ভূঁইয়া সেই মামলার ৫ নং আসামি। তাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার নতুন একটি মামলা দায়ের করেছেন এসআই মনির হোসেন।

ওসি জানান, নতুন মামলার পর আসামি সেতু ভূঁইয়াসহ এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২২

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


সন্দ্বীপে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২২

চট্টগ্রামের সন্দ্বীপে সারা দেশের ন্যায় প্রথম দিনে এইচএসসি ও সমমানের পরীক্ষার শুরুতে ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, সন্দ্বীপ উপজেলার সরকারি হাজী আবদুল বাতেন কলেজ, মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ, সাউথ সন্দ্বীপ কলেজ এবং বশিরিয়া আহমেদীয়া আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা সহ মোট চারটি পরীক্ষাকেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়।

এই চারটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল ১ হাজার ৩৫৮। ২ জুলাই বাংলা প্রথম পত্র এবং কোরআন মজিদ বিষয়ের প্রথম দিনের পরীক্ষায় প্রায় ১০২৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এর মধ্যে ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষার উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ৩৮১ এবং ছাত্রী সংখ্যা ছিল ৬২৩।

সন্দ্বীপ উপজেলার সবকটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন নিশ্চিত করেছেন যে, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে কোনো পরীক্ষার্থী বহিষ্কার ছাড়াই এই পরীক্ষার প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুখোমুখি রোনালদো–মদ্রিচ, বিশ্বকাপে যাত্রা থামবে কার?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


মুখোমুখি রোনালদো–মদ্রিচ, বিশ্বকাপে যাত্রা থামবে কার?

দুটি দলই ফিফা র‌্যাঙ্কিংয়ে সেরা দশের আশপাশে অবস্থিত। পর্তুগাল ৮ নম্বরে এবং ক্রোয়েশিয়া ১৩-তে রয়েছে। তাদের ম্যাচটি নকআউট পর্ব তথা শেষ ৩২-এর। এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ মুখোমুখি হচ্ছেন।

দীর্ঘ সময় ধরে দুজন রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলেছেন এবং একসাথে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এর মধ্যে ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে তারা তিনবার টানা চ্যাম্পিয়ন হয়েছেন। অন্যান্য অনেক শিরোপাও তাদের অর্জনে রয়েছে। কিন্তু টরন্টো স্টেডিয়ামে এই দুজনের মুখোমুখি লড়াইয়ের গুরুত্ব রয়েছে আরেক কারণে। এই ম্যাচের ফলে তাদের মধ্যে একজনের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হতে যাচ্ছে।

কিন্তু না, রোনালদো এবং মদ্রিচের কেউই বলেননি যে এবারেরটা তাদের শেষ বিশ্বকাপ। তাদের বয়সই চল্লিশের ওপর, একজন হাঁটছেন ৪২-এর দিকে এবং মদ্রিচ সেপ্টেম্বরে ৪১ বছর পূর্ণ করবেন। আগামী বিশ্বকাপ আসতে আসতে তাদের বয়স ৪৪ বছরের ঘর ছাড়িয়ে যাবে। এবং ওই বয়সে যে তাদের আর বিশ্বকাপে দেখা যাবে না, তা অবশ্যই আন্দাজ করা যায়।

এমনকি ম্যাচ শেষ হলে দুজনের কেউ অবসরের ঘোষণা দিতে পারলে অবাক হওয়ার কিছু থাকবে না। বর্তমানে বিশ্বকাপ শেষে মদ্রিচের অবসরের গুঞ্জন চলছে। ক্রোয়েশিয়ার জার্সিতে ২০০৬ সালে তার অভিষেক হয়েছিল। এই তারকার নেতৃত্বেই ক্রোয়েশিয়া বিশ্বকাপে সর্বাধিক সফলতা অর্জন করেছে। ২০১৮ সালে তারা রানার্সআপ হয়েছিল এবং ওই আসরে মদ্রিচ হলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

ক্রোয়েশিয়ার জার্সিতে মদ্রিচের খেলেছে মোট ২০১ ম্যাচ। এটি একটি বিশাল সংখ্যা। তবে রোনালদো সেই সংখ্যার চেয়েও ওপর দিকে আছেন, যিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল এবং সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও গড়েছেন। ২৩১ ম্যাচ খেলে তিনি ১৪৫ গোল করেছেন। তার জাতীয় দলের হয়ে মদ্রিচের ৩ বছর পর অভিষেক ঘটে।

নানা কারণে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রোনালদো মাঠে নামতে পারেন আত্মবিশ্বাস নিয়ে। ১০ বারের সাক্ষাতে ৭ বার পর্তুগাল জিতেছে এবং ২টি ড্রয়ের বিপরীতে একবার হারেছে। তাছাড়া তার দলের সাথেও রয়েছে তারকা খেলোয়াড়ের ছড়াছড়ি। ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও নেভেস, ভিতিনহা; বর্তমান ফুটবল বিশ্বের তিন সেরা মিডফিল্ডারই রয়েছেন তার দলে। এছাড়াও রুবেন দিয়াজ, দিয়েগো দালত ও জোয়াও ক্যানসেলোর মতো তারকা খেলোয়াড়ও তার দলে আছেন। নুনো মেন্দেজ তো লেফটব্যাক পজিশনে অন্যতম সেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক চাপ কমাতে যুক্তরাষ্ট্র সরকারকে ৫ শতাংশ শেয়ার দিতে চায় ওপেনএআই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


রাজনৈতিক চাপ কমাতে যুক্তরাষ্ট্র সরকারকে ৫ শতাংশ শেয়ার দিতে চায় ওপেনএআই

রাজনৈতিক চাপ কমানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছে বিপুল পরিমাণ শেয়ার দেওয়ার প্রস্তাব করেছে বিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরির প্রতিষ্ঠান ওপেনএআই।

বর্তমান বাজারমূল্য অনুযায়ী, এই ৫ শতাংশ শেয়ারের মূল্য প্রায় ৪ হাজার ২৬০ কোটি (৪২.৬ বিলিয়ন) ডলার।

সংবাদমাধ্যম ‘ফিন্যান্সিয়াল টাইমস’-এ প্রকাশিত খবর অনুযায়ী, ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এই প্রস্তাবটি ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনার সময় দিয়েছেন। তিনি মন্তব্য করেছেন যে, যদি সরকারকে এই শেয়ার দেওয়া হয়, তাহলে সাধারণ আমেরিকানরা এআই শিল্পের দ্রুত বৃদ্ধির অর্থনৈতিক সুবিধা সরাসরি ভোগ করতে সক্ষম হবে।

ওপেনএআই-এর এই পরিকল্পনায় শুধু তাদের নয়, গুগল, মেটা এবং অ্যানথ্রপিকের মতো বৃহৎ এআই প্রতিষ্ঠানের ৫ শতাংশ করে শেয়ার নিয়ে একটি সরকারি তহবিল গঠনের কথাও উল্লেখ করা হয়েছে। কিন্তু অন্য প্রতিষ্ঠানগুলো এই প্রস্তাবে সম্মতি জানাতে রাজি হবে কি না, এ সম্পর্কে এখনো কিছু নিশ্চিত নয়।

আমেরিকা সরকার সম্প্রতি সাইবার ঝুঁকি, জাতীয় নিরাপত্তা এবং চীনের সস্তা এআই মডেলগুলোর সাথে প্রতিযোগিতায় থাকার জন্য এআই কোম্পানিগুলোর প্রতি নজরদারি বৃদ্ধি করেছে। মূলত এই চাপ কমাতে ওপেনএআই এমন একটি প্রস্তাব দিয়েছে। তাদের আগে এআইয়ের আয় সবার মাঝে ভাগ করে দেওয়ার জন্য একটি ‘পাবলিক ওয়েলথ ফান্ড’ প্রতিষ্ঠার কথাও বলা হয়েছিল।

এ বিষয়ে হোয়াইট হাউস বা প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। তবে ট্রাম্প প্রশাসন এর আগে সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি ক্ষেত্রের মতো গুরুত্বপূর্ণ খাতে শেয়ার নিয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে শীর্ষ এআই কোম্পানিগুলোর ওপরে সরকারের শেয়ার থাকার পক্ষে। তার ধারণা, এতে সাধারণ মানুষ এআই বিপ্লবের ‘অংশীদার’ হতে সক্ষম হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%