প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের নুরুল ইসলাম অভিযোগ করেছেন যে, প্রতিপক্ষের বাঁধার কারণে তিনি নিজের ক্রয়কৃত জমিতে নিজেই যেতে পারছেন না।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, মগধরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সরকারী পাকা সড়কের উত্তর পার্শ্বস্থ এবং মগধরা মৌজার অন্তর্গত বিএস ৮৯৪৬ ও ৬৩৫৫ দাগের ৪৭ শতক জমি, যেটি বিগত ১৮/০২/২০১৪ এবং ১৪/০১/২০১৫ ইং তারিখে রেজিস্ট্রিকৃত সাফ কবলা দলিলের মাধ্যমে পূর্বতন মালিক মোহাম্মদ আজাহারুল ইসলামের কাছ থেকে দুটি আলাদা দলিল সৃজনে ক্রয় করা হয়েছে। দলিল দুটির নাম্বার হচ্ছে ৯৯ ও ২৯২৮।
সম্প্রতি, তিনি তার নিজ ক্রয়কৃত বৈধ জমিতে একটি বাউন্ডারি দেয়াল নির্মাণ করতে গেলে, তার দুর প্রতিবেশি পূর্বের সরু রাস্তা আরো সংকীর্ণ হওয়ার অজুহাত তুলে কাজের মধ্যে বাঁধার সৃষ্টি করে। তারা পেশিশক্তি প্রদর্শন করে তার উন্নয়ন কাজ জোরপূর্বক বন্ধ করে দেয়। এ কারণে, তার ৫ লক্ষাধিক টাকার ইট, বালি ও সিমেন্ট অরক্ষিত এবং অনিরাপদ অবস্থায় জমিতে পড়ে নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে, বলে তিনি এ প্রতিবেদককে জানান।
তিনি জোর দিয়ে বলেন, "আমি আমার ক্রয়কৃত জমির বাইরে এক ইঞ্চিও যাইনি এবং আমার জমিতে আমি কাজ করছি, তা ছাড়া আমার জমির সাথে আমার প্রতিপক্ষের নুন্যতম সীমানাও নাই।" এর পরেও, তিনি অভিযোগ করেন যে, কিছু খারাপ লোকের কুপরামর্শ নিয়ে তার দুর প্রতিবেশি তার উন্নয়ন কাজে বিঘ্ন সৃষ্টি করছে এবং অযথা তাকে হয়রানি করছে। এর ফলে, তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নুরুল ইসলাম এই বিষয়টি নিয়ে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ ও ন্যায্য সহযোগিতা কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন