ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী সিটি রেড ক্রিসেন্টের নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বকে অভিনন্দন


রাজশাহী সিটি রেড ক্রিসেন্টের নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বকে অভিনন্দন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা-২০২৬ এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৬-২০২৮) শনিবার নগর ভবনের সিটি হল সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং সংকটকালে অসহায় মানুষের পাশে থেকে সংগঠনটি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, রাজশাহী সিটি ইউনিট দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবী কার্যক্রম, রক্তদান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের সহায়তায় উল্লেখযোগ্য অবদান রেখে নগরবাসীর আস্থা অর্জন করেছে। একটি শক্তিশালী ও গতিশীল নেতৃত্বই একটি সংগঠনকে এগিয়ে নিতে পারে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।
সভায় তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করছেন এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে কাজ করে যাচ্ছেন। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় স্বাগত বক্তব্য দেন ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান। এ সময় অ্যাডহক কমিটির গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক ডা. মোঃ শামীম হোসেন চৌধুরী।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। নির্বাচন কমিশনার ছিলেন রাশীদ হোসেন চৌধুরী ও বকুল হোসেন। প্রধান নির্বাচন কমিশনার সভায় নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেজাউল করিম রাজু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মো. শামীম হোসেন চৌধুরী। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. ওয়াসীম হোসেন, অ্যাডভোকেট জমসেদ আলী, সদিদ মো. সদরুল্লাহ, প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান মুক্তা এবং ড. পারভেজ আজহারুল হক।
পরে রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান। সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, বার্ষিক সদস্য ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা-সহ গ্রেফতার -৫

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


রাজশাহীতে পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা-সহ গ্রেফতার -৫

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) রাতে চন্দ্রিমা, বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট, ১৫ কেজি গাঁজা, নগদ ৩৯ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো বাঘা উপজেলার ভানুকর (মীরগঞ্জ) এলাকার মোশারফ হোসেন (৪২), রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকার আকবর আলী (৩২), ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকার সাকিব ওরফে অন্তর (২৬), দাশপুকুর আলীর মোড় এলাকার সিফাত হোসেন ওরফে কাউসার (২৪) এবং দাশপুকুর এলাকার নাসির উদ্দীন (৩৫)।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউল আজম।
তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে চন্দ্রিমা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে চন্দ্রিমা ও বোয়ালিয়া মডেল থানার যৌথ দল অভিযান চালিয়ে মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পাশাপাশি মাদক বিক্রির ৩৯ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
একই রাতে রাত ৯টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে আকবর, সাকিব, সিফাত ও নাসিরকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়া মাদক প্যাকেটজাতকরণে ব্যবহৃত চারটি কাঁচি ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মোশারফের বিরুদ্ধে পূর্বে একটি ফৌজদারি মামলা রয়েছে। সাকিব ও সিফাতের বিরুদ্ধে একটি করে মাদক মামলা এবং নাসিরের বিরুদ্ধে পেনাল কোড ও জুয়া আইনে দুটি মামলা বিচারাধীন রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমেজেল হাজতেপ্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হতাশায় ব্রাজিল ছাড়লেন যুবক, দুধ ঢেলে বরণ করে নিল আর্জেন্টিনার সমর্থকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


হতাশায় ব্রাজিল ছাড়লেন যুবক, দুধ ঢেলে বরণ করে নিল আর্জেন্টিনার সমর্থকরা

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। এরই মধ্যে প্রিয় দলকে ঘিরে উন্মাদনায় মেতে উঠেছেন ভক্ত-সমর্থকেরা।

দেশের বিভিন্ন স্থানের মতো মৌলভীবাজারেও শুরু হয়েছে বিশ্বকাপের আমেজ। তবে এই উন্মাদনার মধ্যেই ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক ইমরান খান আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থক শিবিরে। আর তাকে বরণ করে নিতে দুধ দিয়ে গোসল করিয়ে অভিনব আয়োজন করেন আর্জেন্টিনা সমর্থকরা।

শনিবার (৬ জুন) মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। বিশ্বকাপ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে ‘আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজার’।

আর্জেন্টিনা সমর্থক ইমরান খান জানান, ‘ছোটবেলা থেকেই তিনি ব্রাজিল দলের সমর্থক ছিলেন। প্রতিটি বড় টুর্নামেন্টে বুকভরা আশা নিয়ে প্রিয় দলকে সমর্থন করলেও সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েন।

তিনি বলেন, ‘কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ—কোথাও ব্রাজিল কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না। দীর্ঘদিন ধরে হতাশ ছিলাম। তাই এবার আর্জেন্টিনার সমর্থক হিসেবে নতুন যাত্রা শুরু করলাম।’

বিশ্বকাপকে সামনে রেখে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয় রাজনগরে। কেক কেটে আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা জানান সমর্থকেরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নাচ-গান ও নানা আয়োজনে উৎসব উদযাপন করেন আর্জেন্টিনা সমর্থকেরা।

আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজারের অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, ‘বিশ্বকাপের আগে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। প্রিয় দলের সাফল্য কামনায় আমাদের এই আয়োজন। তবে এবারের অনুষ্ঠানের সবচেয়ে ব্যতিক্রমী দিক ছিল একজন ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনা শিবিরে যোগদান এবং তাকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেওয়া।’

চার বছর পর আগামী ১১ জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের মহারণ। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো বাংলাদেশের সমর্থকেরাও এখন অপেক্ষার প্রহর গুনছেন। কার হাতে উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি—সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী ১৯ জুলাইয়ের ফাইনালের পর। তবে তার আগেই রাজনগরের এই ব্যতিক্রমী আয়োজন প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগ ও উন্মাদনা বিশ্বকাপের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন ডিফেন্ডারের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন ডিফেন্ডারের

বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার ফুটবলার লিওনার্দো বালেরদি। এই মার্শেইয়ের ডিফেন্ডার পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন।

শনিবার (৬ জুন) বালেরদির এই ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তারা দ্রুত সুস্থতার জন্য তার ভালো করার কামনা করেছে। শিগগিরই লিওনেল স্ক্যালোনি তার বদলি ঘোষণা করবেন।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, ‘ডিফেন্ডার লিওনার্দো বালেরদি ডান পায়ের সোলিয়াস (পায়ের পেছনের পেশি) মাংসপেশিতে চোট পেয়েছেন। তাই তিনি বিশ্বকাপে অংশ নেওয়া দলের চূড়ান্ত স্কোয়াডে থাকতে পারবেন না। সাহস রাখো, শক্ত থাকো এবং দ্রুত সুস্থ হয়ে ওঠো।

বালেরদির চোটটি শুক্রবারের অনুশীলনে ঘটেছিল। প্রথম দিকে ভাবা হচ্ছিল, অন্তত দুই সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু, তাঁর বিশ্বকাপ থেকে ছিটকে পড়া নিশ্চিত হল।

চোট না পেলে বালেরদির এটি হতো প্রথম বিশ্বকাপ। ২০১৯ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক হলেও, কাতার বিশ্বকাপ স্কোয়াডে বলা যায়নি। জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ১১টি ম্যাচ। ২০১৯ সালের অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা রানার্সআপ হওয়ার পর তার ডাক পড়েছিল জাতীয় দলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী বছর চট্টগ্রামে মনোরেল প্রকল্পের কাজ শুরুর আশা মেয়রের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


আগামী বছর চট্টগ্রামে মনোরেল প্রকল্পের কাজ শুরুর আশা মেয়রের

চট্টগ্রাম নগরে যানজট নিরসন করতে উদ্দেশ্যে মনোরেল প্রকল্পের কাজ আগামী বছর শুরু হবে, আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলছেন, আগামী ডিসেম্বরের মধ্যে এর সম্ভাব্যতা যাচাই করার বিষয়ে জোর দেন।

শনিবার (৬ মে) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেস্ট হাউসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক সভায় মেয়র বলেন, ‘আমার ইতিমধ্যে সড়ক ও বিদ্যুৎ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি প্রকল্পটির বাস্তবায়নের বিষয়ে। প্রকল্পটির প্রি-ফিজিবিলিটি স্টাডিও সম্পন্ন হয়েছে।’

শাহাদাত হোসেন জানান, ‘সরকারের সর্বোচ্চ মহল প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত আগ্রহী। যদি আমরা আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের সম্ভাবনা যাচাই শেষ করতে পারি, তাহলে আগামী বছরের মধ্যে প্রকল্পটির মূল কাজ করা সম্ভব হবে। আর সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রথম মনোরেল চট্টগ্রামে চালু হতে যাচ্ছে।’

সভায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএর নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান জানান, ৫ থেকে ৭ জুন পর্যন্ত ডিটিসিএর ৫ সদস্যের এই টিম নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সরেজমিনে পরিদর্শন করছেন। তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে সভা থেকে পাওয়া তথ্যের আলোকে প্রকল্পের বিষয়ে করণীয় নির্ধারণ করবেন।

গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ূন মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রামকে একটি স্মার্ট, আধুনিক ও টেকসই নগরে রূপান্তরের অংশ হিসেবে মনোরেল প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের ভৌগোলিক বৈশিষ্ট্য, পাহাড়-সমুদ্রবেষ্টিত অবস্থান, সীমিত সড়ক অবকাঠামো এবং ঘনবসতিপূর্ণ নগর বিন্যাস বিবেচনায় এখানে মেট্রো রেলের তুলনায় মনোরেল অনেক বেশি বাস্তবসম্মত ও ব্যয়-সাশ্রয়ী সমাধান হতে পারে। মনোরেল নির্মাণে তুলনামূলকভাবে কম জায়গার প্রয়োজন হয় এবং বিদ্যমান সড়ক ব্যবস্থার ওপর কম প্রভাব পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%