ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টানা বর্ষণে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ


টানা বর্ষণে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

টানা তিন দিনের বর্ষণে সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে।

 টানা তিন দিনের বর্ষণে সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে চলা সুরমা নদীর পানি এখন পৌর শহরের ষোলঘর পয়েন্টে প্রবেশ করছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বাসস’কে জানান, আগামী দুইদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ও মোল্লাপাড়া ইউনিয়নের নিচু এলাকায় ইসলামপুর ও দরিয়াবাজ এলাকায় সরেজমিনে দেখা গেছে, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সঙ্গে ওই এলাকার যোগাযোগ বর্তমানে বিচ্ছিন্ন রয়েছে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

এছাড়া, সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া, কোরবাননগর ও লক্ষণশ্রী, গৌরারং ইউনিয়নের বহু গ্রামীণ সড়ক ডুবে গেছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সীমান্তবর্তী উপজেলা বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের নিম্নাঞ্চলের অনেক সড়কও প্লাবিত হয়েছে।

তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের শক্তিয়ার খলা পয়েন্টে ১শ’ ফুট ও আনোয়ারপুর সড়কের ৫০ ফুট ডুবন্ত সড়কে ২ ফুট সমান পানি জমেছে। এসব স্থানে ভাঙনের ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তাহিরপুর উপজেলার ৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যেতে পারছে না। সীমান্ত নদী যাদুকাটা, বৌলাই, মাহারাম এবং রক্তি পাটলাই নদী দিয়ে পাহাড়ি ঢল নামছে। নদীর পাড়ের নিম্নাঞ্চলের ৫০টিরও বেশি গ্রাম বর্তমানে প্লাবিত হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক জানিয়েছেন, গেল ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানির স্তর বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

আর জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বাসস’কে জানান, জেলার বন্যার আশঙ্কা রয়েছে। কিছু কিছু এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে এবং ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা নির্বাহী অফিসারদের কার্যালয়ে ত্রাণ মজুত রয়েছে। প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত, স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে, মেডিকেল টিম তৈরি হচ্ছে, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষণ করা হয়েছে এবং নৌযান প্রস্তুত রাখা হয়েছে। সকল দপ্তর সতর্কাবস্থায় রয়েছে এবং যেকোনো স্থান দুর্যোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে কুরিয়ার সার্ভিসে ফের মাদকের বড় চালান, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


রংপুরে কুরিয়ার সার্ভিসে ফের মাদকের বড় চালান, আটক ২

রংপুরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা মাদকের আরেকটি বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বৃহস্পতিবার রাতে এক অভিযানে কুরিয়ার সার্ভিস থেকে ১৬ হাজার পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনায় জড়িত থাকার কারণে দুইটি ওষুধ বিক্রয় প্রতিনিধিকে আটক করেছে।

রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র থেকে জানা গেছে, নগরীর আরকে রোড এলাকার আইডিয়াল মোড়ে অবস্থিত একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট রংপুর শহরে আনা হয়েছে এমন তথ্য পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে কুরিয়ার সার্ভিসের একটি পার্সেল থেকে ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে দুইটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আব্দুর রাজ্জাক ও সাগরকে আটক করা হয়েছে।

রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু জাফর জানিয়েছেন, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ওষুধের আড়ালে তৈরি অভিনব কৌশলে পরিচালিত এই ধরনের অবৈধ ব্যবসায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে, গত পহেলা জুলাই রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নগরীর ফায়ার সার্ভিস মোড়ের আরেকটি কুরিয়ার সার্ভিস থেকে ইয়াবার এই বড় চালান উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি মনসুর মন্ডলকে আটক করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের স্ত্রী, মেহেজাবিন আক্তার লোটাসের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম।

আজ শুক্রবার এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মেহেজাবিন আক্তার লোটাস গতকাল বৃহস্পতিবার হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৪৫ বছর। তিনি স্বামী, দুই পুত্র এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪

রাজধানীর শেরে বাংলা নগর ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ২৪ জনকে গ্রেফতার করেছে।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শেরে বাংলা নগর থানা পুলিশ বৃহস্পতিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মো. হাকিম বাবু (৩২), মো. আলাউদ্দিন (৩০), মোহাম্মদ আলী (২১), আহবাব নাদিদ জেনান (১৯), মো. রায়হান (১৯), মো. জাহিদ (১৮) ও মো. মামুন (২০)।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মুগদা থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- মো. মারুফ হোসেন রমজান (৩৯), মোছাম্মত পারুল বেগম (৩৫), মো. সাইফুল ইসলাম (২৫), বিষু ওরফে শাহ আলম (৪৫), মো. রফিকুল ইসলাম (২৬), রাসেল (২৩), মো. ইয়াকুব খান (২৩), রাফি (২০), সুমাইয়া আক্তার (১৯), আরিফিন ইসলাম রনি (২৩), মো. সবুজ (২৬), মো. শফি (৩৮), নুর মোহাম্মদ (২৬), শ্রী রাম প্রসাদ দাস (৪০), নুরুন্নবী (২৫), মো. হালিম (৪৫) ও মো. হৃদয় (৪০)।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেফতারকৃতদের পুলিশ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়ির জঙ্গলে পড়ে ছিল অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


খাগড়াছড়ির জঙ্গলে পড়ে ছিল অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

 

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার একটি পাহাড়ি জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, মহালছড়ি যৌথ খামার ও মুড়া পাড়ার মাঝামাঝি এলাকায়, মহালছড়ি সরকারি কলেজের বিপরীত পাশে পাহাড়ি সড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরের জঙ্গলে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে মহালছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারী স্থানীয় কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

পুলিশের ধারণা, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির পর ঘটনাটির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%