০৪:৪৬ পি.এম
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ৬২৩ শিশু নিহত হয়েছে, এমন তথ্য জানিয়েছেন ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ-আজার। হামলার ফলে বহু শিশু গুরুতর শারীরিক আঘাতের শিকার হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
একটি অনুষ্ঠানে নিহতদের স্মরণ করতে গিয়ে তিনি এই তথ্য প্রকাশ করেন। নিহত শিশুদের মধ্যে রয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের দুটি স্কুলের শিক্ষার্থীরাও।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে বেহরুজ-আজার বলেন, "আমাদের শিশুদের সঙ্গে যা ঘটেছে, তা অত্যন্ত বেদনাদায়ক।"
আরও পড়ুন: যোধপুরে স্বর্ণে রেনিয়াম মেশানোর ঘটনায় নতুন আতঙ্ক
তিনি আরও জানান, হামলা থেকে বেঁচে যাওয়া অনেক শিশু স্থায়ী শারীরিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের মধ্যে কেউ হাত-পা বিচ্ছিন্ন হয়েছে, কেউ হাড় ভাঙা এবং কেউ মারাত্মক দগ্ধ হওয়ার মতো আঘাত পেয়েছে।
বেহরুজ-আজার বলেন, "এসব আঘাত ও মানসিক ট্রমার বিষয়ে আমাদের কথা বলার দায়িত্ব রয়েছে।"
তিনি উল্লেখ করেন, আহত শিশুদের দুর্ভোগের বিষয়টি এখনো অনেকাংশে আড়ালে রয়ে গেছে।
আরও পড়ুন: ডেমোক্র্যাটদের তদন্তের অগ্রাধিকার তালিকায় থাকবে ট্রাম্প, ইরান, এপস্টেইন ও অভিবাসন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন