০৪:৪৮ পি.এম
দৃষ্টিহীনতা রয়েছে উভয়ের। জীবনের জন্য ভিক্ষাবৃত্তি তাদের একমাত্র অবলম্বন। যদিও তাদের নামে ওয়ারিশ সূত্রে জমি রয়েছে, কিন্তু শরিকদের সঙ্গে বিরোধের কারণে সেখানে নিরাপদ আশ্রয় গড়ে উঠেনি। দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটাতে ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতি বিপদভঞ্জন পাল ও মায়া রানী পালের পাশে দাঁড়িয়েছেন। তাদের ঘর নির্মাণের জন্য তিনি ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।
রোববার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে দম্পতির হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক ফরিদা খানম মন্তব্য করেন, ‘নিরাপদ আশ্রয় মানুষের মৌলিক চাহিদার অন্যতম। দৃষ্টিপ্রতিবন্ধী এই দম্পতির দীর্ঘদিনের অসহায়ত্ব ও দুর্ভোগের কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। এই সহায়তার মাধ্যমে তাদের ঘর নির্মাণের স্বপ্ন কিছুটা হলেও পূরণ হবে বলে আশা করি। একই সঙ্গে জমি-সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা চাই, তারা নিজেদের জমিতে একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলে স্বস্তি ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা আমাদের দায়িত্ব।’
আরও পড়ুন: ফরিদপুরে আধুনিক চিকিৎসাব্যবস্থায় প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্ন ইউনিটের সংযোজন, স্বাস্থ্যসেবায় খুলছে নতুন সম্ভাবনার দ্বার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন