ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে আবারও ফিরছে রোভার স্কাউটিং কোর্স


জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে আবারও ফিরছে রোভার স্কাউটিং কোর্স

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির পাঠ্যসূচিতে আবারও রোভার স্কাউটিং কোর্স অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আত্মিক বিকাশ এবং সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে স্কাউটিংকে যুক্ত করে কোর্সটি আধুনিক ও বিশ্বমানের করার কথা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

আজ (শনিবার) রাজধানীর কাকরাইলে স্কাউটস ভবনে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির ১৫৬তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: রাষ্ট্রপতির চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান সফর বাতিল

ড. আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের মরাল এডুকেশনের সঙ্গে স্পিরিচুয়াল ও সোসিও-কালচারাল শিক্ষার সমন্বয় করে স্কাউটিং কোর্সকে নতুনভাবে সাজানো হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কাউটিং বিষয়ে এক ক্রেডিটের কোর্স চালুর বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। এ বিষয়ে একটি কনসেপ্ট পেপার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোরাল এডুকেশন ও স্কাউটিংকে একীভূত করে কোর্সটির কাঠামো তৈরি করা যায় কি না এবং এর ক্রেডিট কত হবে, তা নিয়েও কাজ করার কথা বলা হয়।

স্কাউটিংকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্বেচ্ছাসেবা ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন ভাইস-চ্যান্সেলর।

তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে’ স্কাউটদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করা হবে। একইসঙ্গে স্কাউটিংয়ের কার্যক্রম আরও দৃশ্যমান করতে ‘ভিজিবল স্কাউটিং’ নিশ্চিতে গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত

আগামী ডিসেম্বরে স্কাউটের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেবেন উল্লেখ করে ড. আমানুল্লাহ বলেন, অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। মুট, অ্যাডভেঞ্চার ক্যাম্পসহ বিভিন্ন কার্যক্রমও নিয়মিত ও পরিকল্পিতভাবে আয়োজনের পরামর্শ দেন তিনি।

স্কাউটিংয়ের সঙ্গে ভাষা শিক্ষার সমন্বয়ের বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান উপাচার্য। তিনি বলেন, থার্ড ল্যাংগুয়েজ শিক্ষার সঙ্গে স্কাউটিংকে কীভাবে যুক্ত করা যায়, তা নিয়ে কাজ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ল্যাংগুয়েজ ক্লাবের কার্যক্রমেও একজন রোভার স্কাউটকে যুক্ত করার নির্দেশনা দেন তিনি।

আনন্দময়, সৃজনশীল ও জীবনমুখী শিক্ষার অংশ হিসেবে স্কাউটিংকে আরও কার্যকরভাবে প্রতিষ্ঠিত করতে প্রতিবছর ‘হ্যাপি লার্নিং ডে’ উদযাপনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।

পরিবেশ সংরক্ষণে স্কাউটদের সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে অধ্যাপক আমানুল্লাহ বলেন, ‘আমরা ২ কোটি গাছ লাগাবো। এই কর্মসূচিতে স্কাউটদের সম্পৃক্ত করতে চাই। শুধু গাছ লাগালেই হবে না; গাছগুলো যেন টিকে থাকে, সে জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

আরও পড়ুন: আইফোনের লোভে বন্ধুকে হত্যা, হবিগঞ্জে সাত দিন পর মিলল লাশ

বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণেও স্কাউটদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রমে বেসরকারি খাত ও সমাজের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ভাইস-চ্যান্সেলর।

তিনি বলেন, সবকিছুর জন্য সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না; সমাজহিতৈষী ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। অনেকেই ভালো কাজে সহযোগিতা করতে চান, কিন্তু উপযুক্ত ক্ষেত্র পান না। স্কাউটিংয়ের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় রোভার স্কাউটদের নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবা, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং সহশিক্ষামূলক কর্মকাণ্ডে আরও বেশি যুক্ত করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর মোহা. শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম সেলিম চৌধুরী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল আলম, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম রেজাউল করিম খানসহ নির্বাহী কমিটির ৩৪ জন সদস্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান

রাশেদ খান মন্তব্য করেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো, বা রাখি বাঁধার সম্পর্ক ছিল। তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে শনিবার (২২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে মূল্যায়নের ভিত্তিতে। মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক নির্ভর করবে।

রাশেদ খান উল্লেখ করেন, ভারতকে মনে রাখতে হবে আওয়ামী লীগ নেই। বাংলাদেশের নেতৃত্বে এখন বিএনপি। কাজেই, বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে হবে। তিনি বলেন, ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করতে চায়। এটি অত্যন্ত প্রশংসনীয় মনোভাব। ভারত এরই মধ্যে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান গ্রহণ করেছে।

এর আগে মতবিনিময় সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান সভাপতিত্বে হাসপাতালে নানা সংকট ও সীমাবদ্ধতাবিষয়ক নানা প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. হাসানুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে মাদক মামলার অভিযোগের মধ্যেই ফের দায়িত্বে মেক্সিকোর গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


যুক্তরাষ্ট্রে মাদক মামলার অভিযোগের মধ্যেই ফের দায়িত্বে মেক্সিকোর গভর্নর

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ : মেক্সিকোর সহিংসতাপ্রবণ সিনালোয়া রাজ্যের গভর্নর রুবেন রোচা মোয়া প্রায় চার মাসের অনুপস্থিতির পর আবার দায়িত্ব গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হওয়ার পর তিনি ওই অভিযোগের মোকাবেলার জন্য দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন।

বিজ্ঞপ্তি বার্তা সংস্থা এএফপি’র।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি একটি দীর্ঘ পোস্টে বামপন্থী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দাবি করেন, তিনি বরাবরই অপরাধমুক্ত। তিনি জানান, ‘মাথা উঁচু করে’ তিনি আবার দায়িত্বে ফিরেছেন।

এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ রোচা মোয়া এবং ক্ষমতাসীন দলের আরও নয় কর্মকর্তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে ফৌজদারি মামলা তৈরি করে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা কুখ্যাত সিনালোয়া কার্টেলের সঙ্গে যোগসাজশ করে যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের সঙ্গে জড়িত। একই সাথে তাদের যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের জন্যও দাবি জানানো হয়েছিল।

এটি মেক্সিকোর কোনো ক্ষমতাসীন রাজনৈতিক নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দ্বারা প্রকাশ্যে অভিযোগ ওঠার ঘটনা হিসেবে প্রথম। এই ঘটনার ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়।

প্রেসিডেন্ট শেইনবাউম যুক্তরাষ্ট্রের কাছে রোচাকে হস্তান্তরের আগে অবিলম্বে অভিযোগের ‘অকাট্য’ প্রমাণ প্রদান করার দাবি করেছিলেন। রোচা সাবেক প্রেসিডেন্ট এবং শেইনবাউমের রাজনৈতিক গুরু আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

তবে শুক্রবার রোচার দায়িত্ব গ্রহণের বিষয়ে শেইনবাউমের সরকার জানায় যে, এটি রোচার একটি ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’। সরকার এখনো এ সিদ্ধান্ত অনুমোদনের আবেদন করেনি।

৭৭ বছর বয়সী রোচা গত ১ মে যুক্তরাষ্ট্রের অভিযোগপত্র প্রকাশের পর দায়িত্ব থেকে সরে যান। শুক্রবার তার আকস্মিকভাবে দায়িত্ব গ্রহণের কারণে মেক্সিকো সিটি এবং ওয়াশিংটনের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হতে পারে এমন আশঙ্কা বাড়িয়েছে।

দুর্ভাগ্যজনকভাবে, কুখ্যাত সিনালোয়া কার্টেলটি কারাগারে বন্দি মাদকসম্রাট হোয়াকিন ‘এল চাপো’ গুজমানের সহপ্রতিষ্ঠাতা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনালোয়া কার্টেলকে মেক্সিকোর ছয়টি মাদক চক্রের মধ্যে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছেন।

এল চাপোর শহরেরই বাসিন্দা রোচা। মে মাসের শেষ দিকে মেক্সিকোর কৌঁসুলিরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এক্সে দেওয়া পোস্টে রোচা জানান, ১১২ দিন তদন্তের পরও তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। তিনি আবারও দাবি করেন, ‘আমি কোনো অপরাধ করিনি।’

রোচা সিনালোয়া অঙ্গরাজ্যের বাদিরাগুয়াতো শহরে জন্মগ্রহণ করেন। এল চাপোও একই শহরের বাসিন্দা ছিলেন, যা তার বাড়ি ছিল।

পেশায় শিক্ষক রোচা দীর্ঘ সময় শিক্ষকতা, গবেষণা এবং রাজনীতিতে জড়িত ছিলেন।

যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের অভিযোগ, ২০২১ সালে গভর্নর নির্বাচনে জয়ী হতে গিয়ে রোচা এল চাপোর ছেলেদের কাছ থেকে সহায়তা নিয়েছিলেন।

এল চাপোর সাবেক সহযোগী ও মাদকচক্রের প্রভাবশালী নেতা ইভান ‘এল মায়ো’ সাম্বাদা ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়ার পর রোচার নাম উল্লেখ করেন। সাম্বাদার দাবি, রোচা একটি কথিত বৈঠকের আমন্ত্রণ দিয়ে তাকে সেখান থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল।

রোচা শুরু থেকেই এই অভিযোগগুলি অস্বীকার করে আসছেন। তিনি নিজের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ সাজানো হয়েছে’ বলে দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালালে প্রায় ৩ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


শাহজালালে প্রায় ৩ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা কয়েক দিনের অভিযানে নিষিদ্ধ গৌরী ক্রিমসহ প্রায় ৩ কোটি টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন শিফটে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

তারা জানায়, দুবাই থেকে আসা ফ্লাইটের একজন যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম এবং দু’টি ল্যাপটপ জব্দ করা হয়।

এদিন আরও দুই ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট উদ্ধার করা হয়। এসব অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

এরআগে বৃহস্পতিবার এ-শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা পৃথক তিন ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ১ হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রীম, ২৯ দশমিক ৪ কেজি নান প্রো নিউট্রিউশন মিল্ক পাউডার এবং ১১৬ পিস ক্রীমজাতীয় ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।

একই দিন বি-শিফটের পৃথক অভিযানে আরও তিন ফ্লাইটসহ বিভিন্ন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮ পিস ভ্যাপ, ১০টি রেডমি নোট ১৫ মোবাইলফোন, ৩৬ কেজি গৌরি ক্রীম এবং চার লিটার বিদেশি মদসহ সাবান ও অন্যান্য পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মোট মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।

গত ১৮ আগস্ট মঙ্গলবার কলম্বো-ঢাকা রুটের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন মডেলের আইফোন ও রেডমি ফোন আইফোনের যন্ত্রাংশ এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।

এরআগে ১৭ আগস্ট দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করা হয়েছে সিআইআইডি’র বি-শিফটের মাধ্যমে। পরে স্বর্ণকারের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর ওই পেস্ট থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

একই অভিযানে আট কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টন মন্ড সিগারেট জব্দ করা হয়। এ অভিযানে জব্দ পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মোট মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।

সিআইআইডি’র দেওয়া হিসাব অনুযায়ী, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত এসব অভিযানে জব্দ পণ্যের শুল্ক-করসহ ও আনুমানিক ঘোষিত মোট মূল্য ২ কোটি ৭২ লক্ষ ৯৫ হাজার ৬৪০ টাকা। তারা আরও জানায়, গোল্ড পেস্ট থেকে ভ্যাপ, মোবাইল ও সিগারেট থেকে শুরু করে মিল্ক পাউডার ও নিষিদ্ধ ক্রিম-চোরাচালানের ধরণ ও কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিতর্কিত দ্বীপের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, প্রতিবাদ জানাল জাপান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


বিতর্কিত দ্বীপের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, প্রতিবাদ জানাল জাপান

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ : বিতর্কিত দ্বীপগুলোর কাছে রাশিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা ঘোষণা করেছেÑএই ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জাপান। চলতি মাসের শুরুতে রুশ প্রেসিডেন্ট পুতিন ওই দ্বীপগুলো সফর করেছেন।

কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে দীর্ঘকালীন বিরোধ বিদ্যমান। জাপানে এসব দ্বীপকে ‘নর্দার্ন টেরিটরিজ’ বা ‘উত্তরাঞ্চলীয় ভূখ-’ হিসেবে অভিহিত করা হয়। ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করে নেয় এবং সেখানকার জাপানি জনসংখ্যাকে উচ্ছেদ করে।

বার্তা সংস্থা এএফপি’র খবরে জানা গেছে, জাপান সরকারের এক মুখপাত্র এফপিকে জানিয়েছেন, ‘দ্বীপগুলোর কাছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনার বিষয়ে রাশিয়ার দেওয়া ঘোষণার প্রতিবাদ করেছি।’

তবে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর বৃহস্পতিবার জানিয়েছে, তারা ইতোমধ্যে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। কিন্তু পরীক্ষাটি ঠিক কখন করা হয়েছে, তা সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য নেই।

রুশ নৌবহরের একটি বিবৃতিতে জানানো হয়েছে, সামরিক মহড়ার অংশ হিসেবে দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জের উপকূলের কাছে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হয়েছে। আক্রান্ত লক্ষ্যবস্তুগুলো ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত ছিল, যেগুলোকে শত্রুপক্ষের জাহাজ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

বিবৃতিতে এছাড়া আরও বলা হয়েছে, রুশ নৌবাহিনীর ‘ভারিয়াগ’ যুদ্ধজাহাজ থেকে দুটি ‘ভুলকান’ জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘ওমস্ক’ থেকে ‘গ্রানিট’ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একই সময়ে কুরিল দ্বীপপুঞ্জে অবস্থিত ‘বাষ্ট্ৰিয়ন’ উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে একটি ‘অনিক্স’ ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বৃহস্পতিবার ওমান সফরের সময় সাংবাদিকদের বলেন, ‘নর্দার্ন টেরিটরিজে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি, যার মধ্যে এই ক্ষেপণাস্ত্র মহড়াও অন্তর্ভুক্ত, জাপানের অবস্থানের পরিপন্থী এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে এই দীর্ঘকালীন বিরোধ চলার কারণে ১৯৪৫ সাল থেকে রাশিয়া দ্বীপগুলো নিয়ন্ত্রণ করে আসছে। গত ১৩ আগস্ট, পুতিন প্রথমবারের মতো ওই দ্বীপপুঞ্জে সরকারিভাবে সফর করেন। এই সফরের প্রতিবাদে জাপান রুশ রাষ্ট্রদূতকে তলব করে। পরে মস্কোও পাল্টা জাপানি কূটনীতিককে তলব করে।

পুতিন, কাছের রুশ দ্বীপ সাখালিন সফরের পর কুরিল দ্বীপপুঞ্জে যান। সাখালিনে তখন রুশ নৌবাহিনীর সামরিক মহড়া চলছিল।

২০১০ সালে দিমিত্রি মেদভেদেভের সফরের পর পুতিনের সফর ছিল রুশ প্রেসিডেন্টের জন্য ওই দ্বীপপুঞ্জে প্রথম সফর। পুতিনের সফরের পরে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, ‘ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ীÑদুই দিক থেকেই দ্বীপগুলো জাপানের অবিচ্ছেদ্য ভূখ-।’

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের শুরু হওয়ার পর থেকেই জাপান এবং রাশিয়া সম্পর্কের অবনতি ঘটে। জাপান অন্যান্য জি-৭ দেশের সাথে মিলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইউক্রেনকে সহায়তা করে আসছে। ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রও বিতর্কিত দ্বীপগুলোতে জাপানের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে।

বিশ্লেষকদের মতে, কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফর ছিল জাপানকে সতর্ক করার একটি বার্তা। বিশেষ করে ইউক্রেনকে আরও শক্তিশালী সমর্থন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাসরি সরবরাহের সম্ভাবনা এবং ন্যাটোর সাথে আরও ঘনিষ্ঠ সহযোগিতা থেকে জাপানকে বিরত রাখার উদ্দেশ্যে এ সফর হতে পারে।

বর্তমানে জাপান ইউক্রেনকে প্রাণঘাতী নয় এমন প্রতিরক্ষা সহায়তা প্রদান করছে। সাম্প্রতিক বছরগুলোতে জাপান প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির উপর কিছু বিধিনিষেধ শিথিল করলেও যুদ্ধরত কোনো দেশে সরাসরি প্রাণঘাতী সামরিক সরঞ্জামের সরবরাহের উপর এখনও নিষেধাজ্ঞা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%