০৭:৩৮ পি.এম
প্রধান শহরে নিবন্ধনের জন্য ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা পদযাত্রা ও মহাসমাবেশে অংশগ্রহণ করেছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ। নানা বিভাগ থেকে প্রায় পাঁচ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী, বিভিন্ন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী এবং পেশাজীবীরা এতে অংশগ্রহণ করেন। এছাড়া সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশের বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নীতির আলোকে ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য বিএমডিসি মাধ্যমে সীমিত পরিসরে পেশাগত নিবন্ধনের ব্যবস্থা করা প্রয়োজন।
আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা
তারা উল্লেখ করেন, রাষ্ট্র-স্বীকৃত কোর্সের শিক্ষার্থীদের জন্য সরকার পাঠ্যক্রম, ভর্তি, পরীক্ষা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং সনদ প্রদানের ব্যবস্থা নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাদের জন্য কর্মপরিধিও নির্ধারণ করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে বিএমডিসির নিবন্ধনের সুযোগ থেকে তারা বঞ্চিত রয়েছেন।
বাংলাদেশ ڈেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল বলেন, প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারীদের কর্মসংস্থান ও পেশাগত বৈষম্য নিয়ে উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে।
কোর্সের নাম ও সিলেবাসের অসঙ্গতির কারণে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সমস্যা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আগে থেকে নাম পরিবর্তনের উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত হয়নি।
বক্তারা আরো উল্লেখ করেন, সমযোগ্যতাসম্পন্ন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টরা বিএমডিসি আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। কিন্তু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা সেই সুযোগ থেকে বঞ্চিত।
আরও পড়ুন: ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে
তারা সরকারের প্রতি অনতিবিলম্বে বিএমডিসি আইন, ২০১০-এর ৩৫ ধারার আওতায় তফসিল সংশোধন অথবা ৩৬ ধারার অধীনে আলাদা বিধিমালা তৈরির দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন