ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং
এশিয়া কাপ হকি

চাইনিজ তাইপেকে সেভেন আপের লজ্জায় ডুবিয়ে শুভসূচনা বাংলাদেশের


চাইনিজ তাইপেকে সেভেন আপের লজ্জায় ডুবিয়ে শুভসূচনা বাংলাদেশের

বাংলাদেশ নারী দল চাইনিজ তাইপের বিরুদ্ধে গোল উদযাপন করছে। 

বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিরুদ্ধে মাঠে নেমেছিল। এই ম্যাচে তারা দাপটের সঙ্গে বড় জয় অর্জন করেছে। আইরিন আক্তার রিয়া নজরকাড়া জোড়া গোলের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) চীনের ম্যাকাওতে বাংলাদেশ চাইনিজ তাইপেকে ৭-০ গোলে পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে এশিয়া কাপে উড়ন্ত সূচনা করেছে রিয়া-কনারা।

আরও পড়ুন: শ্যালকের অবৈধ সম্পদ মামলায় মনিরুল ইসলাম ফাঁসছেন

ম্যাচের শুরু থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত টার্ফে বাংলাদেশের মেয়েদের একচেটিয়া আধিপত্য ছিল। প্রথম মিনিট থেকেই তারা আক্রমণাত্মক হকির পসরা সাজিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে।

 

কনা আক্তার ম্যাচের ডেডলক ভাঙেন। তার অসাধারণ এক গোলে বাংলাদেশ লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয়। কনার পর তাইপের রক্ষণভাগ ভেঙে দেন ইমা ও আইরিন আক্তার রিয়া। স্টিকের নান্দনিক জাদুতে প্রতিপক্ষকে বোকা বানিয়ে এই দুজনই জোড়া গোল আদায় করেন।

ম্যাচের শেষভাগে এসেও বাংলাদেশ আক্রমণের ধার কমায়নি। বরং চতুর্থ কোয়ার্টারে গোল উৎসবে যোগ দেন অধিনায়ক সারিকা রিমন। তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে চমৎকার দক্ষতায় পরপর দুটি গোল করে দলের ৭-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন: ‘আইজিপির ক্রসফায়ারের হুমকি দিয়ে পুলিশকে কলঙ্কিত করার চেষ্টা’ হাসনাত আবদুল্লাহর অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ বছর আত্মগোপনের পর বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রায়হান র‍্যাবের হাতে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


১২ বছর আত্মগোপনের পর বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রায়হান র‍্যাবের হাতে গ্রেফতার
 
দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশাল জেলার বানারীপাড়া থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রায়হানের। অবশেষে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।
র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র‍্যাব-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী, ঢাকার একটি যৌথ ও চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ৪ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ রায়হান (২৪) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল মান্নান।
র‍্যাব জানায়, ২০১৪ সালে রায়হানের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির দায়রা মামলা নং-১০৬/১৪ এবং জিআর নং-১৮/১৪ (হরিণটানা)। মামলাটি বিজ্ঞ আদালতে প্রমাণিত হওয়ায় রায়হানকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।
সাজা ঘোষণার পর দীর্ঘদিন ধরে রায়হান আত্মগোপনে থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানাটি বরিশাল জেলার বানারীপাড়া থানায় জারি ছিল।
সংশ্লিষ্ট পরোয়ানা তামিলকারী কর্মকর্তার অধিযাচনপত্রের পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে র‍্যাব-৮ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোঃ রায়হানকে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব জানিয়েছে, খুন, ধর্ষণ, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মজুতদারি ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীশ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধ

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২০ পি.এম


শ্রীশ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শ্রীশ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ২০২৬ উদযাপন করা হবে।

শুভ জন্মাষ্টমী, সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই পবিত্র তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। শ্রীকৃষ্ণের জীবনাদর্শ মানবজাতিকে সত্য, ন্যায়, ধর্ম, প্রেম, ত্যাগ, মানবিকতা ও কর্তব্যনিষ্ঠার শিক্ষা প্রদান করে। তাঁর অমর বাণী ও আদর্শ যুগে যুগে মানুষকে অন্যায়, অসত্য ও অধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করেছে।

পূজা উদযাপন পরিষদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মনে করে, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করছি।

আমরা প্রত্যাশা করি, শ্রীশ্রীকৃষ্ণের আদর্শ ও মহান শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, মানবিকতা ও শান্তির বন্ধন আরও সুদৃঢ় হবে।

এই পবিত্র দিনে সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি, মঙ্গল ও কল্যাণ বয়ে আসুক—এই প্রার্থনা করি।

শুভ জন্মাষ্টমী।

হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।

গণেশ চন্দ্র রায়

সভাপতি

পূজা উদযাপন পরিষদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

শ্যামল কান্তি রায়

সাধারণ সম্পাদক

পূজা উদযাপন পরিষদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২২ পি.এম


বাগেরহাটে সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত

গতকাল শুক্রবার বাগেরহাটের কচুয়ায় শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখা, যা কচুয়া উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও উপজেলা মন্দির কমপ্লেক্সের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি অনিমেষ কান্তি সাহা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রণয় কান্তি সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার আমির সালমান রনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আর.জি মনা।

আলোচনা সভা শেষে একটি ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির কমপ্লেক্সে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রাতের বেলায় মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে শ্রীকৃষ্ণের কালজয়ী আদর্শ ও দর্শন অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা

ঝিনাইদহে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক একটি সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে, যা দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করা হয়। ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে জেলার বিভিন্ন স্থান থেকে বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণকারী তরুণ-যুবকরা অংশগ্রহণ করেন।

শনিবার বেলা ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এম এ মজিদ।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সেমিনারে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সেমিনারে সভাপতিত্ব করেন ঝিনাইদহের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রুস্তম আলী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল।

বক্তারা সেমিনারে উল্লেখ করেন, বিদেশে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য কর্মীদের দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো কাজের জন্য প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করে বিদেশে গেলে সফলতা আসবে। দক্ষতার অভাবে অনেক রেমিট্যান্স যোদ্ধা বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত মজুরি পান না। তাই বিদেশে কাজের জন্য যেতে হলে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করা অপরিহার্য।

বক্তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের ওপর নির্ভর করে। এ কারণে, সরকার প্রবাসী কর্মীদের বিভিন্ন কাজের ওপর প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে।

এ সময় বিদেশে গমনেচ্ছু ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়, যাতে দক্ষ জনশক্তি রপ্তানি এবং বৈধ পথে বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর ক্ষেত্রে সুবিধা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%