১০:২৫ পি.এম
কুড়িগ্রামে, কেতার মোড় এলাকায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে। একইসঙ্গে একটি গোডাউনের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানটি সোমবার বিকেলে কুড়িগ্রাম জেলার উদ্যোগে পরিচালিত একটি মোবাইল কোর্টের মাধ্যমে নেওয়া হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সূত্র জানায়, আইন লঙ্ঘনের অপরাধে কেতার মোড় সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় পাওয়া যায় প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ। পাশাপাশি গোডাউন মালিককে সতর্কতা স্বরূপ ৫ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ মোবাইল কোর্টের পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ উপস্থিত সকলকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। একই সাথে পরিবেশ রক্ষায় আইন মেনে চলার জন্য আহ্বান জানান ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন